জেলকদ বাদশা

রংপুর গীতিকা - বদিউজ্জামান

জেলকদ বাদশা

জেলকদ নামেতে বাশ্‌শা জাবেল শওরে রে কোরানোতে হাফেজ বাশ্‌শা কোরান গালার মালা রে ॥ ( ও দিন মোর গ্যালো ) বড় দয়াবন্ত সেই বাশ্‌শা বড় দিনে দারো রে উজীরোক সপিচে বাশ্‌শাই নিজে হোজরাখানায়১ রে ॥ ( ও দিন মোয় গ্যালো ) ছয়দিন তাঁই বসিয়া থাকে হোজরাথানার ঘরে রে খোদার এবাদত করে বাশ্‌শা দুই হাটুয়া পাতিয়া রে ॥ ( ও দিন মোর গ্যালো ) সাতদিন কারো সোমে বাশ্‌শা তকতোৎ যায়া বইসে রে হিকাব নিকাশ ল্যায় বাশ্‌শা পোদ্দার ঘরোক ডাকেয়া রে ॥ ( ও দিন মোর গ্যালো ) এ্যাক আইত থাকে বাশ্‌শা আনীমার মোহোলে ১. নামাজের ঘরে। বেনামাজী বলিয়া মানুষ তার মুল্লুকের ভেত্তরোত্ নাইরে ॥ ( ও দিন মোর গ্যালো) আইজ্জোত্ যেজন ব্যানামাজী তাকে খ্যাদেয়া দ্যায় রে ব্যাসুমার মাল তার কতো হাতি ঘোড়া রে ॥ ( ও দিন মোর গ্যালো ) সউগ কিছু ছাড়িয়া বাশশা আল্লার নামে দেওয়ানা রে জেবোন মুল্লুক কইন্যা থ্যাকো আনীমায়ের কোলেতে রে ॥ ( ও দিন মোর গ্যালো ) চাদ সুরুজের নাহান কইন্যার চলোন হইলো মাটি রে মাসের ভেতোরোত কইন্যাক ব্যাটাছাওয়ায় নাই থ্যাকে রে ॥ ( ও দিন মোর গ্যালো ) বারোবচ্ছোর কইন্যার ব’স না হয় ঘরের বাহির রে হাউজ নহোর বালাখ্যানা যা কিছু দরকারো রে ॥ ( ও দিন মোর গ্যালো ) সউগ কিছুই বানাইচে বাশশায় সাত তেউরির ভেতোরে রে সাত তেউরির সাতো তালা সদায় চাবিমারা থাকে রে ।। ( ও দিন মোর গ্যালো ) বারোবচ্ছোর হইচে কইন্যার যইবোনের বাহারো রে এ্যাক ছ্যাবোর্সে জেলকুদ বাশ্শা বসিয়া হোজরাতে রে ।। ( ও দিন মোর গ্যালো ) দুই হাতো তুলিয়া বাশ্শা মুনাজাত করিলো রে হ্যানকালে দৈববাণী শুনিবারে পাইলো রে ।। (ও দিন মোর গ্যালো ) না কান্দেন না কান্দেন বাশ্শা এলাহীর দরবারে রে আইজা হাতে তোমার দোয়া কবুল নাহি হইলো রে ।। ( ও দিন মোর গ্যালো ) জেবোন ভর করলেন এবাদত রে আইনা হক আল্লার দরবারে রে এ্যাক গোনার কারণে তোমার সউগে বরবাদ হয়া গ্যালো রে ।। ( ও সোমায় কালে ) জেবোন মুল্লুক নামোতে কইন্যা আচে তোমার ঘরোতে রে বারোবচ্ছোর হইচে সেই কইন্যা বইবোনেরো ভারে রে।। ( ও সোমায় কালে ) ছয় মাস হাতে হয় গাও নাপাক না থ্যাকো তাহারে রে এত্তু জল্যা১ নাপাফি অকৃতো পড়ে যে জইমনোতে রে।। ( ও সোমায় কালে ) ছয়কোশ জুড়িয়া সেই জইমনোত এবাদোত্ কবুল না হয় রে এই কতা শুনিয়া বাশশা ব্যাঙ্গসেতে পড়ে রে।। ( ও সোমায় কালে ) তকনে থ্যাকো আইনারে বাশশা হিসাব করিয়ায় থ্যাকে রে নয় বচ্ছোরোত্ বেটিছাওয়া জাতি সাবালোক ভালা হয়ো রে।। ( ও সোমায় কালে ) এ্যাকদিনের বদলে তুমি বারো এবাদোত্ করো রে অন্তোষপুরে২ গ্যালো বাশশা আনীমার মোহোলে রে।। ( ও সোমায় কালে ) ১. একটু খানি। ২. অন্তঃপুরে। আনীকে ডাকেয়া কতা কয় বা ধেরে ধেরে রে কাইলক। আইতোতে জেবোন মল্লকের দেও বা তালা খসে রে।। ( ও সোমায় কালে ) তামান আইতোতে করুক এবাদোত্ বসিয়া হোজরার ঘরোতে রে বাপ-বেটি দোনোজোনে কইরমে। এবাদোত্ হক আল্লার দরবারে রে !! ( ও সোমায় কালে ) কি কইরবে জেবোন মুল্লক যায় বা হোজবার ঘরে রে যকোন গ্যালো জেবোন মুল্লক হোজরাখ্যানার ঘরে রে।। ( ও সোমায় কালে ) ওপরোত্ আছিল জেন পড়িলো নজোরে রে জেনজাতি খবিজজাতি ইমান নাই তারে রে।। ( ও সোমায় কালে ) সেই দিন হাতে সেইন। জেন ঘোরে কইন্যার খোজে রে আশেক হইলো অইবা জেন কইন্যারো ওপরোত্ রে।। ( ও সোমায় কালে ) তিনে দিন করে এবাদত
চাইরে দিনের কালে রে
যকোন যাবার নাগছিল কইন্যা
মাও জনোনীর কোলোত্ রে ॥
(ও সোমায় কালে)
ওপোর হাতে অইনা জেন
খাপা মারিয়া ধরে রে
শুননো ভরে তুলিয়া কইন্যাক্
উড়ায় বাও বা ভরে রে ॥
(ও সোমায় কালে)
এ্যাক উড়াতে জেনজাতি
সাতদিন ভরা যায় রে
সাতদিন উড়িয়া গ্যালো জেন
জয়তুন পাহাড়ে রে ॥
(ও সোমায় কালে)
জয়তুন পাহাড় ভারী
পিরতিমিরো ১ সেরা রে
সেই পাহাড়োত্ নামায় কইন্যাক
জয়তুন গাছের তলে রে ॥
(ও সোমায় কালে)
সাত দিনকার উপাস কইন্যা
টলিয়া পড়ে জইমনোতে রে
দিন বা গ্যালো সইনজাকালে
আইলো জেলকদ বাশশা রে ॥
(ও সোমায় কালে)
১. পৃথিবীর অনতোষপুরে যায়! বাশশা আনীর আগোত্ বলে রে কন্ই অহৈলো জেবোন মুলুক মোর আনে১ যে সামনোতে রে।। ( ও সোমায় কালে ) করূমেঁ১ বেটির সাদী বেলোম না করিবো রে চমকি ওঠে অই বা আনী এই কতা শুনিয়া রে।। ( ও সোমায় কালে ) তিনিদিন আগোত্ গেইচে বেটি তাঁই নাই আইসে ঘুরিয়া রে ধন্দো১ নাগিয়া গ্যালো আজা আনীর কতা শুনিয়া রে।। ( ও সোমায় কালে ) কোন চোর্রায় ধরিয়া নিলো মোর যাদুমনি না পাইলে সেই কইন্ধ্যাক গালাত্ দেইম মুই ছুরি।। কি ওরে মোনচোর্রা ক্যামোনে আইলেন এই পুরীর মাঝে এইকতা শুনিয়া বাশশা ওজ করিয়া নিলো ১. ধাঁধা। দুই হাতো তুলিয়া রে বাশশা মুনাজাত করিলে।। ।। যাঁই শ্যাকো ধরিয়া নিচে মোর দুকিনী রে আল্লাহর হক্ মে তার দুই চোওক পড়ূক খসে ।। দুই বা পাও হয়া খোড়া জইম্ নোত্ যাউক পড়িয়া উটবার না পারে যেন কাড়ু ঝাড়ু করিয়া ।। যক্ নে জেল কদ বাশশা এই শাও শরাপ দিলো শাওয়ের সাতে জেনের চউক অন্দো হয়া গ্যালো ।।’ হাইট্টে হাইটতে অইবা জেনের পাও হড়ুকিয়’ গ্যালো দুই পাও ভাঙ্গিয়া জেন জইনোতে পড়িলো ।। তার পাছে জেলকদ বাশশা বসিয়া দরবারে পোদ্দার ঘরেক ডাকেন! কত ‘নাইগচে বলিবারে ।। টোলাই করি দেও অইনা শওরে বন্দোরে কুনৃতি গ্যালো অইনা কইন্যা আনিয়া দেও মোক তারে ॥ যে জোনে ধরিচে রে কইন্যাক জেবোন মুল্লুক নামে তিনদিনকার মইদোতে কইন্যাক হাজুর করিয়ায় দিবে ॥ তিনদিনকার মইদোতে কইন্যাক যদিকেল হাজুর করিয়া দিবে খুশিহালে তারে সাতে কইন্যার বিয়া হবে ॥ যদিকেল কইন্যার বিয়া না দেও মুই পড়েয়া সারা জেবনোর এবাদোত মোর হয়া যাইবে ফানা ॥ আচিল থ্যাকো বাশশা একজোন এমবানে নামেতে তার ঘরোত আচিল ব্যাটা এ্যাক আবু সামার নামে ॥ এ্যাক দেবোসে আবু সামার চোলাই শুনিবার পাইলো জেবোন মুল্লুক নামোতে কইন্যা চুরি হয়া গ্যালো ॥ চুরি গ্যালো আবু সামার অইনা বামোনেরো বাড়ী গনোমা করে শামারে নেরালতে বসি।। ব্যাটা ছাওয়া যকোন হইচেঁ। মুই তকোন জোড়া এ্যাকজোন আচে রে গনিয়া থ্যাকি কয় বা বামোনে সামারেল্পো আগোত্ রে।। জেলস্কদ বাশশার কইন্যা জেবোন মুল্ক নামে রে কইন্যারো সাতে জোড়া তকতের আল্লায় থ্যাকিলো রে।। যাও যাও ওরে সামার কইন্যা উটকাইবার রে এ্যালা থাকো ইঙ্গুলা কতা অইলো ভালে ভালে রে।। জেবোন মুল্ক কইন্যার কতা শুনিয়া থ্যাও সম্বলে রে কি করে মইনা কইন্যায কান্দে বুক ভাসেয়া রে।। ওগো আল্লা মাবুদ মওলা কপালৌত্ এই থ্যাকিলো রে দুস্সাল ছাড়ে বোনের বাপ ফেরুশ ডাকে জোড়া রে।। হাতি ফেরে পালে পালে ভাল্লুক ফেরে কাতারে রে এ হ্যানেঁ। যেবোন মোর ছারখার হয়া গ্যালো রে ।। আইজকা এ ওজ্জোত্ মোর কাঁই বা বাচাইবে রে মরোনের জন্মে কইয়া যায় বা বাগের আগে রে ।। ছালাম করিয়া বাগ যায় বা পাচ পাকে রে ভাল্লুকে করিয়া ছালাম যায় বা ঝাপি ঝাপি রে ।। ফির মইরব্যার যায় কইন্যা বোনের হাতির আগে রে ছালাম করিয়া হাতি পিঠিত তুলিয়া নিলো রে ।। জংগোলে জংগোলে হাতি ঘোরে চারা খায়া রে আছিলো আজার ব্যাটা এ্যাক এচান সাদু নামেঁ। রে ।। সুন্ন-সেনা নিয়া রে কুমার শকার কইরব্যার আইলো রে দ্যাকিয়া কইন্যারে। উপ তাঁই পাগোল হয়া গ্যালো রে ।। ( বাওয়া ) কি কইরবে এচান সাদু ভাবে মোনে মোনে ` সুন্ন সেনাক ডাকে রা কতা নাইগ চে বলিবারে ॥ শোন রে সুন্নগণ কয়া বুজাঙ তোরে সামনোতে জইলব্যার নাইগচে কইন্যা চাদেঁর বরাবরে ॥ ঘিরাও করিয়া ন্যাও সগগই কইন্যার চইতোর পাকে যে জোনে পাইবে কইন্যা আটোক করিবারে ॥ বকশিস্ দেইম মুই আইজ্জের অদ্দেকখ্যান সেনাপতি করিম তাক মুই শোন সুন্নগণ ॥ ( ও আহার রে ) হুকুম পায়া সুন্নগণ রে ঘিরাও করিয়া নিলে। বেপোদে পড়িয়া কইন্যা কান্দিতে লাগিলে। ॥ ( ও আহা রে ) দুই হাতো তুলিয়া কইন্যা হক আল্লার দরবারে এজ্জোত্ বাচাও বুলিয়া মুনাজাতো করে ॥ ও আহা রে ) বারোবচ্ছোর কাটানু মুই বুকে পাষাণ দিয়া ক্যানে আল্লা আরো এঞ্জোতি নি-দয়া যে হইয়া ।। ( ও আহা রে ) এই মুনাজাত যকোন কইন্যা কইরব্যার নাগিল এলাহীর আগোত দোয়া কবুল ভালা হইলো।। ( ও আহা রে ) পাহাড়োত্ থাকে বোন উইরে ও তাঁই মাচের মূর্তি ধরে খন্দোকোত্ থাকিয়া কইন্যার কান্দোন তাঁর পাইল শুনিল্যারে।। ( ও আহা রে ) আল্লার নামের নামা বোন উই যাবার নাগিল গন্ধিয়া বিকাট মূর্তি ধরে তাঁই ডাকিয়া দল দলে কাপে হিয়া।। ( ও আহা রে ) যেঠেই আছিলো রে কইন্যা বেপোদত্ পড়িয়া এ্যাক হুংকারোতে কইন্যাকে তাঁই ফ্যালাইলো গিলিয়া।। ( ও আহা রে ) বসিয়া আইলো কইন্যা বোন উইয়ের প্যাটোতে ভেত্‌রোত্‌ চারা দ্যাকে কইন্যা ময়দানের মোতোন ঠ্যাকে ॥ ( ও আহা রে ) পড়িয়া আইলো মাড রে দ্যাকে আজোন গোস্বাতে জ্বলিলো সাধু আগুন য্যামোন ॥ ( ও আহা রে ) ধরে তোমরা বোন উইয়োক ঘিরাও রে করিয়া ধরিল তাকে সুরগণে বোরমাজান ঘিরিয়া ( ও আহা রে ) ঘাড়োত্‌ নিয়া দুই শুরূ আজার আগোত্‌ গ্যালো দ্যাকিয়া এচান সাধু গজ্জিয়া উঠিলো ॥ ( ও আহা রে ) বসিয়া আছে দেওয়ান ব্যাটা কর যে তার আগে প্যাট ফাড়িয়া কইন্যাকে দেওয়ান আনিয়া দ‍্যাহো মোরে ॥ ( ও আহা রে ) দেওয়ানেঁকে করা বা আজা
ছোরা হাতোত্ নিলো
কাইচপ্যার বুলি মাচের প্যাত
নিজের তইয়ার হইলো।।
( ও আহা রে )
দেওয়ানে কয় শোন আজা
না কাটেন মাচে রে
হাটো মাচোক নিয়া যাই
আপোনারো দ্যাশে।।
( ও আহা রে )
মাচ তুলিয়া নিলো আজা
হাতিরো ওপোরে
ক্ষুমসেনা নিয়া যায় তাক
দরিয়ার বাতাতে।।
( ও আহা রে )
নয়নস্কোর হাতি ঘোড়া
পানি খিলাইব্যারে
ওপোনীত হইলো সাধু
দরিয়ার বাতাতে।।
( ও আহা রে )
আল্লা যাকে বাচায় ভাইরে
তাক কাঁই মার্রিতে পারে
গাও মোড়া দিলো বোন উই
আল্লারো হকুমে।।
( ও আহা রে )
৩২- ছিড়িয়া দ্যাঙ্কো বোরমাজান বোন উই নদীত্ পড়িয়া গ্যালো পাতাল নগরোত্ যায়া সেই মাচ চাপিয়ায় বসিলো ।। ( ও আহা রে ) কি আর করে এচান সাদূ কান্দিয়া কাটিয়া নিজের দোষে গ্যালো কইন্যা কপালোত ন্যাদাই১ দিয়া ।। ( ও আহা রে ) ঘুরিয়া আইলো আজা শীকরো ছাড়িয়া জেবোন মুল্লুক কইন্যার কতা শোন মোন দিয়া ।। ( ও আহা রে ) বসিয়া আছে কইন্যা মাচেরো ওন্দোরে ময়দানেরো মইদোত য্যামোন ছাওয়ালে থ্যালা থ্যালে ।। ( ও আহা রে ) অ্যামোন সোমে পদ্মাপতি খোয়াজের আগোত্ যায়া খোয়াজের আগোত্ ভাইরে খবোর দিলো যায়া ।। ( ও আহা রে ) ১. লাথি ! তোরে কত্ত খোঁয়াজ খিজির জলের অধিকারী তোর শঙরোৎ আসিয়া বুজিল মৈরে এ্যাকজোন নারী ॥ ( ও আহা রে ) নামোতে জেবোন মুল্লুক দেইকতে উপসী বোন উয়ে খায়া কইন্যাক পাতালোত আচে বসি ॥ ( ও আহা রে ) না খায়া সতি কইন্যা কত পা দিন বাচিবে হাসোরে আল্লার আগোত কিবা জওয়াব দিবে? ( ও আহা রে ) খবোর পায়া খোয়াজ খিজির যায় বা বাও ভরে বসিয়া আচিল বোন উই পাইলো ঢাকিবারে॥ ( ও আহা রে ) হুংকার মারিয়া উজির বোন উইওকে বলে বাইর করি দে কইন্যাক তোমার ওন্দোর হোতে॥ ( ও আহা রে ) ওরে যদিদ কইন্যা মরে এ্যাল৷ পাতালো নগোরে কলোংকো থাইকপে মোর এ জগতের মাজে ॥ ( ও আহা রে ) হুকুম পায়া বোন উই বাইর করে ঢেকুস কাড়িয়া আর দ্যাকিয়া খোয়াজ খিজির অইলে। যে চাহিয়া ॥ ( ও আহা রে ) কইন্যার উপোতে পাতাল নগোরে ওজ্জোল হয়। গ্যালে। দ্যাকিয়া পদ্মাপতি কইন্যা হাসিতে নাগিলে। ॥ ( ও আহা রে ) পদ্মাপতি নামোতে কইন্যা পাতালো নগোরে ডোর আজার কইন্যা সাঁই শোন তাই সকলে ॥ ( ও আহার রে ) সেই কইন্যা জেবোন মুল কের সাতে সই পাতের। নিলে। হাত ধরিয়া পদ্মাপতি মহোলোত্ চলিয়া গ্যালে।॥ ( ও আহারে ) সেই জাগাতে থাকে মুল্লুক খুশি খোশালিতে দ্যাকে। যে আবু সামার কিবা কামে। করে ।। ( ও আহা রে ) যোনে যোনে ফেরে সামার পাগোল হইয়া তামান দুনিয়া ঘুরিয়া কইন্যার্ক না পায়রে উটকিয়া ।। ( ও আহা রে। মোনে মোনে কয় আবু সামারে কি হইলো কপালে বুঝিকেল সেই বামোন ব্যাটায় মিচা কতা বলো ।। ( ও আহা রে ) গাছের তলোত্ দ্যাকে। সামার শুতিয়া নিদ্রে বা গ্যালো সপনে দ্যাকো জেবোন মুল্লুক বোগোলোত্ বসিলে।। ( ও আহা রে ) ধেরে ধেরে ডাকায় কইন্যা গাওয়ে হাতো দিয়া ওটো নাতো দ্যাকে। মুক দুই চটক ম্যালিয়া ।। পানের পতি হয়া তোমরা
আচেন ক্যান ভুলিয়া
তোরৈ জয়ে জংগোল ময়দান
ঝাড়াঙ রে কানদিয়া।।
( ও আহা রে )
হাসিয়া হাসিয়া দ্যাকে। সামার তাক
বুকোত্ তুলিয়া নিলো,
দুই বা গালে শতে শতে চুমা
খাবারে নাগিলো।।
( ও আহা রে )
বুকোত আছিল কোমল কলি
দুই হাতোত ধরিয়া
বসিল যায়া কইন্যার বুকোত্
হাসিয়া হাসিয়া।।
( ও আহা রে )
মুচকি মারি হাসিয়া কইন্যার
কয় বা ইশারায়
সকাল করি বিদ্যায় দেও বন্দূ
আইত পোহা যে যায়।।
( ও আহা রে )
হুড়াহুড়ি জড়ারে জড়ি
দুইজোনে মিলিয়া
দ্যাশপ্যাশা হইলো সামার
এই সপ্পোন দ্যাখিয়া।।
( ও আহা রে ) কইন্তায় কয় থাকো সোয়ামী যাও বা মায়ের কোলে ওরে কাইল সকালে ড্যাকা করিম তোর বন্ধুয়ার সাতে ॥ ( ও আহা রে ) বিদ্যুায় হয়্যা গ্যালো কইন্ত্য চ্যাতোন হইলো সামার, চউক ম্যালিয়া ড্যাকে সামার চাইরপাকে পাহাড় ॥ ( ও আহা রে ) কনটই গ্যালো বাড়ী ঘর সোনার বালাখানা কটই গ্যালো অই রে কইন্ত্য না পায় তার ঠিকানা ॥ ( ও আহা রে ) চাইরোপাকে চায়া ড্যাকে বিন্ধ্যাবোন জংগোল, ব্যাঙ্কসোতে পইলো সামার কতার না পায় ওড় ॥ ( ও আহা রে ) ব্যাঙ্কস হালে ডাকায় সামারে জেবোন মুলুক বুলিয়া, আহা রে মোর জেবোন মুলুক কটই গেলু ছাড়িয়া ॥ ( ও আহা রে ) ৫•৪ হাইসতে হাইসতে ওরে কইন্যা
তুলিয়া নিলু বুকে,
কি দোষে ফ্যালেরা কইন্যা
গেলু নিজের ঘরে॥
( ও আহা রে )
এ্যালা দ্যাকে। ইগল। কতা
অইলো ভালে ভালে,
অই জেনেরো দুই চাইর
শুনিয়া যাও সকলে॥
( ও আহা রে )
যিদিন জেবোন মুলুক কইন্যাক
জেনে ধরিয়া আনে,
বসেয়া খুচিল অই বা কইন্যাক
বট বৃক্ষের তলে॥
( ও আহা রে )
নেওয়া ফল বলিয়া জেন
তপাতোত্‌ চলিয়া গ্যালে।
কইন্যার শাওয়োতৈ তার
হাত-পাও ভাঙ্গিয়া গ্যালে॥
( ও আহা রে )
আচিলো তাহার ভাই এ্যাঁক
ছোলেমান দেও তার নাম,
ভাইয়ের মরোন শুনিয়। সেই দেও
দেওয়ানা হয়া যান॥
( ও আহা রে ) ৫•৫ যাবার নাগচিল সেই দেও হাওয়ার সাতে মিশিয়া, জেবোন মুলুকের নাম শুনি তাঁই ওঠে রে জ্বলিয়া।। ( ও আহা রে ) জেবোন মুলুক কইন্যাক মোর ভাইয়ের হচিল বরি, নেশ্চয় নেশ্চয় এই বা কইন্যার হইবে এঁই রে স্বামী।। ( ও আহা রে ) যা আছে কপালৌত মোর সেইটায় হয়া যাইবে, ইয়াকে ধরিয়া মোর মোনের সাদ মিটিবে।। ( ও আহা রে ) বাঙভরে নিয়া গ্যালো তাক কিচকিন পাহাড়ে সেই জাগাতে জেনের বাড়ী শোন ভাই সকলে।। ( ও আহা রে ) হাত পাও বান্দিয়া সামারের আকে ফ্যালাইয়া এই না ভাবে কতো দিন যায় গুজারিয়া।। ( ও আহা রে ) ৫ ০৬ জেনের বেটি আছিল এ্যাক
কিরোনী বুলিয়া,
ওপাসী কইন্যা তাঁর
উপ পড়ে গলিয়া।।
( ও আহা রে )
এ্যাক দিন দ্যাকে কেরোনী ভানু
বাড়ীর বাইরা আইলো।
সামনোতে তাই মান্ষের ছবি
দ্যাকিল্রে পাইলো।।
( ও আহা রে )
বাদা ছাল্পা হালে মানুষ আচে
ঘাটাতো পড়িয়া,
মানুষ দ্যাতি মোনের আগুন তার
ওঠে যে জ্বলিয়া।।
( ও আহা রে )
বান্দোন খুলিয়া কইন্যা
দুই হাতো ধরিয়া
নও নও করি গ্যালো তাঁর
মহোলোতে চলিয়া।।
( ও আহা রে )
গোপনে আকে সামারোক
নিযুস করিয়া
সুকে থালা থালায় দুইজোন
আইতোতে উঠিয়া।।
( ও আহা রে ) এইনা হালে দিনের পর যায় কিরোনী কইন্যার এ্যাকদিন বাপে তাক চায় বিয়া যে দিবার।। ( ও আহা রে ) করাইবে কৈরোনী বিয়া অইনা ধূমধুমে কইন্যা না হয় রে আজি বিয়া নাই রে বইসে।। ( ও আহা রে ) এইনা ভাবে দুই বা বচ্ছোর গতো হয়া গ্যালো, কেরোনীর ভাপো ভাইয়ের ছন্দে হয়া গ্যালো।। ( ও আহা রে ) এ্যাতোর বড়ো সতি কইন্যা ঘোবোতি কালে হইলো, এই বয়সে যৈবোনের জ্বালা তায় কঁাইবেন নিবিয়া দিলো।। ( ও আহা রে ) ফাস্ ফুস করিয়া কইন্যার বাপ আনীর আগোত্ বলে, আউটাল হাতে দ্যাকো কইন্যা থাকে কোনবা হালে।। ( ও আহা রে ) no no করি মাও জনোনী খ্যাত্নে তাল্লাসিয়া পন্তা আইতে খালায় খালা মানুষ জাতি নিয়া ॥ ( ও আহা রে ) হ্যাকিয়া অই বা আনী উঠিল যে কান্দিয়’, এ দ্যান যদিকেল হব_ তুই ত হইলে না মল্ল ক্যান হইয়া ॥ ( ও আহা রে ) কনটই হইলো আসমান আর কনটই হইলো জমিন বাগ হরিণে কোনদিন করে নাকি পির্রিতৃ ॥ ( ও আহা রে ) হাম র_া হইনেঁোজেন জাতি তাঁই হয় রে অদোম, বুকোত তুলি নিয়া কইন্যার দুই গালে খায় চুমা ॥ ( ও আহা রে ) এ্যাক দুই তিন ডাক যাইরোতে থাকিয়া, কেরোনী বলিয়া ডাকায় শোন মোন দিয়া ॥ ( ও আহা রে ’ ঘুঙ্কিয়া যায়া আনী ভাইবব্যায় রে নাগিলে। চউকে জলে তার শ্যাকে। সেই আইত্ পোয়া গ্যালো ৷৷ ( ও আহা রে ) ডাক শুনি কেরোনি ভানুর জিউ উড়িয়া গ্যালো এ্যাল বুঝিকেল মরোন মোর বিদাতায় শ্যাকিলো।৷ ( ও আহা রে ) আইত পোয়াইলে হইবে মরোন বিদাতায় শ্যাকোন, কি করেঁ। সোয়ামীক নিয়া কনটই যাও এ্যাথোন? ( ও আহা রে ) যার আচোল্যের তলোত্ মুই থাকিম বসিয়’, তাঁই হইলে। বরি মোর গ্যালো গোস্বা হইয়া ৷৷ ( ও আহা রে ) কানে কানে কয় কত। সামারের আগোতে, এ মুল্লুক ছাড়ি হাটো যাই তোমার বাপের শ্যাশে ৷৷ ( ও আহা রে ) তোমাকে নেইম মুই ঢালু খোপার তলে হাওয়াতে মিশিরা যাইম তোমার আইল্গোতে ॥ ( ও আহা রে ) ঢালুরা খোপাত বইসেক তুই আল্লার নামে নিয়।, আইত দোশোরে কেরোন ভানক স্যার, খোপাতে তুলিয়া ॥ ( ও আহা রে ) আইত গোপোরে খাবার লাগিল কইন্যা ও তাঁই সামারোক নিয়৷ কোলে, যাইতে যাইতে গেলো কিরোন গো ও তাই হেশতঃশাম দরিয়ার ধারে ॥ শরীর হইলো ম্যাশপ্যাশা কইন্যার গো ও তাঁই না পারে উড়াইতে, ঘুমিয়। ঘুমিয়। নামিল কইন্য। গো ও তাঁই হৈশশাম দরিয়ার ধারে ॥ সানবান্ধা ঘাট দরিয়ার গো ঘাট চ্যালোত্‌ ম্যালোত্‌ করে, সেই ঘাটোত্‌ নামিয়।, কেরোন গো এ বা চেন্দন করে ॥ শুকানোত বসির! সামার গো কইন্যার উপ ম্যাকে হ্যান সোমে আল্লার খ্যাল। কাঁজ বুঝিব্যার পারে হে । আসমান দিয়া পরীর ঝাক এ্যাক বোন বোন শব্দে চলে হে। পাহাড় আচিল সেই জাগাতে হেশশাম দরিয়ার ধারে॥ সেই পাহাড়োত্ মনি ইষি এ্যাক বসিয়া তপো করে। পরীর উপোতে অই পাহাড় গো ক্যাবেল চ্যাল্লোত্ ম্যাল্লোত্ করে!। চউক ম্যালিয়া দ্যাকে বা মনি গো অইনা আসমান পতে চাইরো পাকে তাকেয়া মনি ন দ্যাকেয়া তাঁই কাকে॥ অজণ্ডবী পড়িল নজর অইনা সানে বান্ধা ঘাটে গাত ধুবায় নাইগচে কেরোন ভানু পাইলো দ্যাকবারে সেই পরীকে দ্যাকিল্য মণির গো তপো বা ভেংগো হইলো ধেরে ধেরে উটিয়া মনি গো কইন্যার আগোত্ গ্যালো॥ এস্কে তীর নাগিয়া মনির গো কইলজা করে ঝালাপালা মোনে মোনে কয় ক্যাবোল তাঁই কি যেন করেঁ এ্যাল্যা॥ এই কইন্যাক না পাইলে মোর জংগোলোত্ জেবোন যাইবে নেশ্চর নেশ্চয় অই বা পুরুষ কইন্যার সোয়ামী হইবে ৷৷ এই পুরুষোক সায়েরা না দিলে বেটিছাওয়াক পাওয়ায় না যাইবে হুংকার মারিয়া মনি গো এনা যাদু করে ৷৷ যাদুর জোরোতে আবু সামারোক কাচিম মুক্তি করে কাচিম মুক্তি হয়া বা সামার গো নদীর পানিত নাম্পে ৷৷ মইদ্দা নদীত যায়া কাচিম গো কইন্যার মুখের দিকি হ্যাক্সে ঝর ঝরেয়া চউক্ষের পানি গো ফ্যালায় দরিয়ার জলে ৷৷ হায় হায় করিয়া বা কেরোন গো কান্দে কান্দে জারে মরোন না ভাবিয়া কইন্যা গো যবুনাত সতার দিলো ৷৷ তাক হ্যাকির। মনি বা ইষি গো ঘুরিয়া যাদু করিলে। পাতাল নগর বুলিয়া কাচিম গো দউড়াইতে নাগিলে। ৷৷ তা হ্যাকির। কেরোন বা ভানু গো ব্যাহস হুয়া গ্যালো এই যবুনার জলোত্ বা বিদি গো ডুব দিয়া মরিবে।। তা দ্যাকিয়া মনি ইষি গো ঘুরিয়া যাদু করে পাহাড়ের সোমান ঢেউ উঠিয়া হুম হুমিয়া চলে।। সেই ঢেউ নাগিয়া কেরোন গো শুকানোত্ যায়া পড়ে হাসি-মুখে আসিয়া মনি গো কইন্যার দোন হাত ধারে।। চউক ম্যালি দ্যাকিয়া কইন্যা গো ও তাঁই পড়ে মনির পায়ে, জংগোলোত্ নিয়া যায়া মনি গো বইসে গাছের তলে।। হাসি মুখে কতো বা কতা মনি ইশারার সাতে বোলে কিড়া কাষ্ট দিয়া বা কইন্যা গো ও কইন্যায বাপ বুলিয়া ডাকে।। তাতো দ্যাকো সেই পাপী গো কইন্যার হাতো নাহি ছাড়ে জুলুম বা করিয়া কইন্যার গো ও মনি চায় বা জাতি মার্রিতে।। আরোশোত্ থাকিয়া আল্লায় গো ও তাক পাইলো জানিবারে ৩৩ - অইনা গাছোত্ আচিল পকি গো
পকির সারোস নামেঁ। ধরে ॥
হুকুম পায়া দ্যাকে। সারোস গো
অইনা পকির ঘারোত বইসে
লম্ব ঠোট দিয়া পকি গো
মনির দুই বা চক্ষু তোলে ॥
কানা হয়া অইনা মনি গো
পড়িয়া কান্দে জইম্নে
বিদ্যায় হয়া সতি কইন্যা গো
য়ায় বা নদীর বাতাতে ॥
অই শওরোত্ আচিল বুড়ি গো
তাই বড়ই দুক্ষিত আচিলো
সদায় সদায় করিয়া ভিক্ষা গো
বুড়ি নিজের জৈবোন বাচাইলো ॥
এ্যাকজোন নাতীন আচিল ঘরোত গো
তাই মরিয়ায না গেইচে
কাইন্তে কাইন্তে আসিল বুড়ি গো
অইনা সানেঁ। বান্দা ঘাটোতে ॥
দ্যাকিল্কা কেরোন ভানু গো
গ্যালো বুড়ির আগোতে
মাও বুলিয়া অইনা বুড়ি গো
বসাইলো তাক কোলোতে ॥
বেটি বুলিয়া নিয়া গ্যালো কইন্যাক গো
অইন ভাঙ্গা ঘরের মাজোতে আচিল বুড়ির ঘরোত্ গো ছাগোল আরো দ্যাড়া অই দ্যাড়া ছাগোলের হইচে বাচ্চা গো দুইটার দুয়ো জোড়া ॥ কইন্যাকে থুইয়া গ্যালো বুড়ি গো অই দ্যাড়া ছাগোল দোয়াইতে আনান দিন হচিল দুদ গো ওজোনে এ্যাকো ম্যারো ॥ সিদিন হইলো দুদ গো দুয়িটার দশো ম্যারো অই দশো ম্যার দুদ ব্যাচায় গো ট্যাকা দশো বারো সদায় সদায় দুদ বিকিয়া গো বুড়ির দুক্কো গ্যালো ॥ দ্যাগ দ্যাগ কইরতে বুড়ি গো ঝাইটাল ধনি হইলো। বুড়ির ঘরোত্ কেরোন ভানু গো জেবোন কাটাইতে নাগিলো আবু সামারের কতা বা গো মোনেতে ইয়া হইলো। ॥ কাচিম হয়া আচে বা সামার গো কিবা দশা হইলো। যিদিন ডুবিল বা কাচিম গো মনির যাদুর জোরে ॥ সাতোদিন যায়া কাচিম গো তার পাওয়োত মাটি ঠ্যাকে অঙই যায়া অইলো কাচিম গো বসিয়া খেয়ানে ৷৷ দরিয়াতে জলের বা মানুষ গো দরিয়ার তলোতৎ বশোহৎ করে জলের মাইনসের এ্যাক কইন্যা গো সোনদোর উপো ধরে ৷৷ সাতোজোন দাসী সাতে নিয়া কইন্যা গো যায় বা হাওয়া খাইতে পারুল বুলিয়া কইন্যার নামোঁ গো শোন ভাই সকলে ॥ (বাওয়া) কি কইরবে পারুল ভানু ভাবে মোনে মোনে সাতজোন দাসী নিয়া কইন্যা যায় হাওয়া খাহিবারে ॥ বসিয়া আচে কাচিম কইন্যার পাইলো দ্যাঁকিবারে কইন্যাকে দ্যাকিয়া কাচিম কইন্যার পাওয়োতৎ পড়ে ॥ বুঝপ্যার না পারে পারুল কাইচুমের ক্যামোন ধারা হাতোতৎ নিয়া কাইচুমোঁক তাই গ্যালো মহোলোতৎ আপোনার ॥ নিরোলে বসিয়া রে পারুল ভাবে মোনে মোনে অই যাদুর কেতাব কইন্যা নাইগ্‌চে গনিব্যারে ॥ গইন্‌তে গইন্‌তে পাইলো কইন্যা কাইচ্‌মের বেবোরোন অইন্য কিছু নোঁয়ায় রে এঁই নেশ্চয় রে আদোম ॥ আবু সামার নামোঁ হয় তার আদোমের শগুরোত্‌ বাড়ী, পাগলী হয়া গ্যালো কইন্যা আবু সামারোক থ্যাকি ॥ বারে বারে পারুল ভানু সাত হারা করিয়া নানা জাতের মোন্তোর তাঁই নিলো রে পড়িয়া ॥ এ্যাক দুই করিয়া রে ভানু সাতো ফুকো দিলো সুজ্জের নাহান হয়া সামার উটিয়াব বসিলো ॥ থ্যাকিয়া সামারের উপো কইন্যা পারুল ভানু হায় হায় করিয়া কইন্যার উদেশ্‌ হইলো তনু ॥ যেইটা আচে কপোলোৎ মোর
সেইটায় হয়া যাইবে,
অই এ্যামোন সোনদোর ব্যাটা
কোন যোবোতি পাইবে ॥
মুই তো হুনু ভাইরে
অবিয়ান্তা নারী
এই ব্যাটা ছাওয়াক মানি নেইম মুই
এই হইবে সোয়ামী ॥
মোনের কতা রে কইল্ডায়
আকে মোনোৎ করি,
দুদ-ভাত খিলায সামারোক্
বহু আদোর যন্তোন করি ॥
হাত দিয়া না খায় সামারে
খিলায রে তুলিয়!
পেদনের কাপড় দিয়া চউকের জল
ছ্যায় রে মোচাইয়া ॥
এই না ভাবে কতোদিল রে
গতোয় হয়া গ্যালো
ছ্যাকোনা তামাশা পয়দ
করিলে খোদ্বায় ॥
এক দেবোসে পারুল ভানু
বসিয়া মোহোলে
আবু সামারের আগোৎ কতা
নাইগঠচে বলিবারে ॥ শোন শোন ওরে যোবোক কোন শশুরোত বাড়ী পাগোল হালে ব্যাড়াও ক্যানে হয়া যে বৈরেগী ॥ কাঁচি তোমাকে কাচিম করি আইকচিল পাতালে কার জন্নে এ্যাতো দুক্কো কও তো আমারে ॥ এই কতা শুনিয়া সামার চউকের জল মুচিয়া গোেট গোেট করি তামান কতা কয় যে ভাংগিয়া ॥ শুনিয়া পারুল ভানু গোেস্বাতে জ্বলিয়া গ্যালো নানা জাতের গালি গলাজ করিতে নাগিলো ॥ কমিনা বইতান মাগী তাঁর এ্যাতোয় ঢং করে ব্যাটি ছাওয়া হয়া ব্যাটা ছাওয়া জাতিক এ্যাতোয় আজাব করে ॥ থাকো থাকো ওরে সামার নেচেস্তে বসিয়া আল্লায় কইল্লে দেইম তোমাক সেই কইন্যা যে আনিয়া ॥ মাও জনোনীর আগোত্ কতা
কান্দিয়। কান্দিয়। কয়,
বিন্দায় দেও মাও জনোনী
বেলোম নাই যে শয় ॥
তোমার কাচে আকনু মুই
এই বা যুবোকে
দুক্ষো যেন না পায় তাঁই
তোমায় কাচ হোতে ॥
যে তক নাই আইসেঁ। মুই
দ্যাশোতে ফিরিয়া
ব্যাট। বুলিয়া কইরবেন যত্রোন
অদুল না করিয়া ॥
এই বুলিয়। পারুল ভানু
নাইগচে যাহিবাহে
দুই চউক করিয়া নাল
জিঞ্জির নিয়। হাতে ॥
ব্যাকের সাতে যায় কইন্যা
পাহাড়েরো ধারে
বসিয়। আচে জেবোন মুল্লুক
পাইল্লো দ্যাক্তিবারে ॥
কি কইরবে পারুল ভানু
কাপে থরে থরে,
শাপটে ধরি পাহাড় তাঁই
জোরে টান মারে ॥ এ্যাক্কেবারে পাহাড় দ্যাকো ভাংগিয়া গুড়া হইলো নদীর মইদোত্ পড়িয়া পাহাড় ভাইসপ্যার নাগিলো ॥ ( ও আহা রে ) ভাসিয়া যাবার নাগিল মুল্লুক গাচোত্ সোয়ার হইয়া মুল্লুকের কমরোতে জিঞ্জির বান্ধিলো কষিয়া ( ও আহা রে ) এ্যাক মাতা নিয়া রে পারুল পাতালোত্ চলিয়া গ্যালো, ধরিয়া জিন্জিরের মাতা টাইনব্যারে নাগিলো ॥ ( ও আহা রে ) এ্যাক পলোকে জেবোনে মুল্লুক পাতালোত্ চলিয়া গ্যালো দ্যাকিয়া পারুল ভানু ছোরা হাতোত্ নিলো ॥ ( ও আহা রে ) শোন রে বইতাল মাগী কমিনা কম্জাত্ ব্যটি ছাওয়া হয়া ব্যাটা ছাওয়াাক করো এ্যাতোয় যে কারবার ॥ ( ও আহা রে ) কোন শাসতোরোতে আচে মাগী কও মোক সহিতো করি, পেমে মন্তো হইলে বুজিকেল ছাড়ে। নাগে বাড়ী ॥ ( ও আহা রে ) ধরিয়া চুলের মোটা পাকল সোনদোরীকু, আসমানোত তুলিলো কইন্যাক মাইর-ধইর কইরবে বুলি ॥ ( ও আহা রে ) এইস্তান ড্যাকিয়া আবু সামার কান্দে জারে জারে। না মারেন না মারেন কইন্যাক মাল্লে মোরে জেবোন যাবে ॥ ( ও আহা রে ) যার জরে এতোয় দুকো তাকে যদিকেল মারো তে হইলে ও কইন্যা মোর জেবনের আশ ছাড়ো ॥ ( ও আহা রে ) সেই কইন্যাক মারো যদিকেল ওরে বিবিজান জেবোন থাকিতে মোর, করো না কোরব্বান ॥ ( ও আহা রে ) কানদিন ত্যাকি পারুল ভানু জইমু নোতে আকিলো, ধরিয়া সামারের হাত_ সপিয়ায় না দিলো।। ( ও আহা রে ) আকো মার্রো যাহা করো তোমার একতিয়ার, এই মাগীর আগোত_ নাই দাবী সোযা আর।। ( ও আহা রে ) আলদা মোহোল এ্যাক করিয়ায় তইয়ার সেই জাগাতে থাকে জেবোন মুলুক আবু সামার আর।। ( ও আহা রে ) পায়। জেবোন মূলুক মাও বাপ ভুলিয়। থাইকপ্যার নাগিল আবু সামার কইন্যার সাতে মত্তো হইয়া।। ( ও আহা রে ) এইন্যান ভাবে কতো দিন গতো হুয়ায় যায়, পারুলের মাও আবু সামারের জয়ে পাগোল হুয়া যায়।। ( ও আহা রে ) এন্তান উপের নাঙ্গোর মুই নাই দ্যাকে। চউকৈাতে মিটাইম মোনের হাউস মুই শুতিয়া বোগোলে।। ইশারা দ্যাক্কি পারুল ভানু জাইনব্যারে পারিলে’, দিনে আইতে সামারোক পওরাতে আকিলো।। পলকের জন্মে পারুল না যায় রে ছাড়িয়া পারুলের মাও কান্দে উতি এই দশা দ্যাক্কিয়া।। এ্যাকে তো পারুল ভানু আশেকোত্ মইজে গেইচে তার চায়া চউগুণ আশেক মাও জনোনী হইচে।। যার আচোলের তলোত্ মুই দুক্কো কইম বসিয়া সেইজোন হইচে বরি কাক্ কইম মুই ভাঙ্গিয়া।। ছাড়িয়া বাপো মাও আর পাতালো নঙ্গোর, এক্কেবারে চলি যাইম মুই মাইনষেরো শুওর।। আইত দোপোরে পারুল ভানু
সামারোকে নিয়া
তিনজোনে চলিয়া যায়
হেশশাম দরিয়া বুলিয়া ॥
আইতা আইতি চলিয়া গ্যালো
হেশশাম দরিয়ার ধারে,
বাতাতে উটিয়া তিনেঁজোনে
ভাবে মোনে মোনে ॥
হাইপ্যার না পারে পারুল
অইদের তাপো ভারী
মোমের নাহান পারুলের
মাতার মগোজো যায় রে গলি ॥
পাতালোত্ বসোত্ কইন্যার
অইদের কিবা জানে
অইদের তাপ ক্যামোন জিনিষ
নাই দ্যাকে কোন কালে ॥
ধেরে ধেরে চলিয়া গেল
অইদের মইদো খানে
শুতিয়া অইলো তিনেঁজোনে
দক্ষিনালী বাতাসে ॥
বেঘোর নিদেঁ মন্ত তেনেঁ
তাতে অনাহার,
হ্যানসোমে আইলো সেত্তেই
যেবোরাজ সদাগর ॥ সুমনসেনা নিয়ারে বাচ। শীকার কইরবার আইলো দুই বা কইন্যা দ্যাকিয়া কুমার পাগোল হয়ায় গ্যালো।। ধরিয়া। সামারোক তাম্রা হাত পাও বান্দিয়া দরিয়ার মইদোতে দিল তাক ফির যে ফ্যালিয়া।। কইন্যা দুইজোনোক তুলিয়া নিলো অইনা হাতিরো ওপোরে শীকার ছাড়িয়া গ্যালো যোবোরাজ আপোনারে। ঘরে।। ছাই কপালী পোড়া মুকিরে মোর সুক হইলো না এই জগোতোত্ স্বামী হারা রে মোর দুকো ছাড়িল না।। হাতির ওপরোত্ কান্দে কইন্যা রে উপায় মেলে না চউকের জলে বুক ভিজি যায় তাতো কইন্যার কান্দোন থামে না।। যোবোরাজ কয শোনেক কইন্যা ইতি দ্যাকোনা হাটো হাটো হামার বাড়ীত্ আর কান্দেন না।। এই কতা শুনিয়া কইন্যা ভাবে মোনে মোনে আউটালোত্_ বসি কইরমেঁ। বুদ্ধি যেটা হয় এ্যাকোন ॥ বাওরা মহা ধুমধামে যায় যোবোরাজ ঘুরিয়াঁর নাহি চায় গেইতে গেইতে এ্যাকদিন যারা নিজের আইচ্ছো পায় ॥ সুরসেন। বিদ্যায় দিয়। অই যে আজা যোবোরাজ দু’ই কইন্যাক ভাঁয় চলিয়া গ্যালো অন্দোরেরো মাজ ॥ হাইসপ্যারে নাগিল আজা কইন্যারো সামোনে দু’ই বা কইন্যায করে বুদ্ধি বসিয়া নেরোলে ॥ ( ও হায়রে বসিয়া নেরোলে ) জেবোন মুল্লকে ডাকেয়া কতা পারুল ভানুক কয় ক্যামোন করি শয়তানের হাত হাতে মুকৃতি পাওয়া যায় ॥ ( ও হায়রে মুকৃতি পাওয়া যায় ) এ্যাকদিন দ্যাকে। পারুল ভানু জেবোন মুল্লকোত্_ কয় বানবায় পাণ্ড ড্যাহো জেবোন দেওয়ায় দায় ॥ ( ও হায়রে জেবোন দেওয়ায় দায় ) মুল্লকে কয় শোন পারুল শুল্লো ড্যাহো পাইলে জেবোন বসপ্যার পারি নেরোলে বসিয়া রে কইন্যা অই যে পুতুল বানাইলো ॥ পারুল আর মুল্লূকের চেহারা নমুনা করিলো ( ও হায়রে নমুনা করিলো ) হায়রে খসেয়া পঁেদনের শাড়ী অইযে পেঁদাইলোর তারে গওনা হোস্কেয়া কইন্যা পেন্দায় নাকে কানে ॥ ( ও হায়রে পেন্দায় নাকে কানে ) ওরে যাদুর জোরে জেবোন মুল্লুক পুত্তলোক আনিয়া দুই পুত্তল কাড়ে আও হাসিয়া খেলিয়া ॥ ( ও হারেরে হাসিয়া খেলিয়া ) ধেরে ধেরে তোলে পাও মুচকি মারিয়া হাসে দুই পুত্তলুক আকে কইন্যার অই যে পালোংকের ওপোরে ॥ ( ও হায় পালোংকের ওপোরে ) পারুল আর মুলকের নাহান শুতিয়া বা নিঁদ গ্যালো সোযোগ পায়া দুই বা কইন্যা ভাগিয়ায় চলিলো।। ( ও হায় রে ভাগিয়ায় চলিলো ) ব্যাটাছাওয়ার পোশাক দোন রে নিলো যে পিন্ধিয়া ঘোড়ার ঘর বা হাতে দুকনা ঘোড়া নিলো জেন বন্দি করিয়া।। ( ও হায় রে জেন বন্দি করিয়া ) ডাইন হাতোত্‌ নিয়া হীরার ছোর। বাও হাতোত্‌ নিয়া চাবুখখানি ঢাল তলোয়ার নিয়া দোন ঘোড়ার ওপোরোত্‌ চড়িল ঝাপি।। ( ও হায় রে ওপোরোত্‌ চড়িল ঝাপি ) মাতাত্‌ বান্ধিল ঢালুয়া পাগড়ী ও তাঁই সোনার জড়িত শিপাইয়ের মাজ দিয়া দোন অই যে দরবারোত্‌ গ্যালো।। ( ও হায় রে দরবারোত্‌ গ্যালো ) বসিয়া আচে ঘোষোরাজ পোজ্জার ঘরোক নিয়া হ্যানকালে দুই বা কইন্যা সাম্‌নোত্‌ খাড়া হইলো আসিয়া।। ( ও হায় রে সামনোত্‌ খাড়া হইলো আসিয়া ) ৩৪- ড্যাকিয়া ঘেষোরাজ কুমার ওঠে যে তড়বড়ি পাওয়োত ছালাম করিয়া কুমার তামাক বসায় হাতো ধরি ।। ( ও হায় রে বসায় হাতো ধরি ) চিনিরো সরপোত্ খিলায় কালিয়া কোরমা আর তাক বাদে করিয়া দিলো অইনা খাবারো জোগাড় ।। ( ও হায় রে খাবারো জোগাড় ) বসিলো যেবে রাজ তকোন তাই যে দুই কইন্যারে আগে জোড়হাত করিয়া কতা কয় বা তামান আগে ।। ( ও হায় রে কয় বা তামার আগে ) কি নাম তোমার কর্ন্টই বাড়ী হেটেই কিসোক আইলে চেংড়া বয়সে ক্যানে বাওয়া ঘুরি ব্যাড়াও দ্যাশে দ্যাশে ।। ( ও হায় রে ঘুরি ব্যাড়াও দ্যাশে দ্যাশে ) শোন শোন ঘেষোরাজ কুমার হামার পরিচয় চীন মুল্কোত বাড়ী হামার চীনের আজ্ঞা বাপো হয় ।। ( ও হায় রে চীনের আজ্ঞা বাপো হয় ) শাওন শা নামেঁ। হামার দিনু পরিচয় দুই দোস্ত আইনেঁ। হেটেই দিনু পরিচয় ।। ( ও হায় রে দিনু পরিচয় ) হেশ্ শাম দরিয়ার দরিয়ার বোগোলোত আছে বোবাহা পাহাড় নাম সেই জাগা হাতে দুই বঃ কইন্যা চুরি হয়ায যান।। ( ও হায় রে চুরি হয়ায যান ) জেবোন মূল্লক পারুল ভানু দুই কইন্যা হয় মোরে দুই জোনের হানার দুই কইন্যা কনু যে তোমারে ।। ( ও হায় রে কনু যে তোমারে ) শুননু জংগোলোত্ ভাইরে খবোর তোমার দুই কইন্যাক সেটেই হাতে ক্যান আনিলে আমার ।। ( ও হায় রে আনিলে আমার ) এ্যালায় আনিয়া দেও কইন্যা নাতে দেও জওয়াব সাগোরোত্ ভাসেয়া দেইম ভাইরে তোমার মূল্লোকো এবার ।। ( ও হায় রে মূল্লোকো এবার ) কাতার সাতে যদিকেল কুমার
কইন্যাক দেও ফিরিয়া,
মাপ কইরমেঁ। তোমার কসুর
শোন মোন দিয়া ॥
( ও হায় রে শোন মোন দিয়া )
এই কত। শুনিয়া যোবোরাজ
কান্দে কান্দে জারে জারে
মাপ করো তোমরাম গুলায়
অপোরাদ হামারে ॥
( ও হায় রে অপোরাদ হামারে )
মোহোলের ভিতরোদ আচে কইন্যা
এ্যালায় দেও আনিয়া
মাপ করে। মোর গোন্তাআঁ
মুই হনু অভাগিয়া ॥
( ও হায় রে মুই হনু অভাগিয়া )
অন্দরোতে যায়া কুমার
দ্যাকে যে তাকিয়া
জেবোন মুলুক পালোংকোতে
আচে যে শুতিয়া ॥
( ও হায় রে আচে যে শুতিয়া )
হাত ধরিয়া ডাকায় কুমার
অই যে কইন্যা নাইরে শোনে
গাও মোড়ামুড়ি দিয়া কইন্যা
ওটে ধেরে ধেরে ॥
( ও হায় রে ওটে ধেরে ধেরে ) পারুলে কয় শোন সোয়ামী মোর বা নিবেদন ওরে তোমার আঁচে ধরোত্‌ শ্যামলাই বালী নাম ॥ ( ও হায় রে শ্যামলাই বালী নাম ) সেই কইন্যাকে দেও সোয়ামী শিপেইরো হাতে হামরা দুইজোন খাইকমে সোয়ামী তোমর। দাসী উপে ॥ ( ও হায় রে তোমর। দাসী উপে ) সাজাইল ছ্যাকো শ্যামোলাই বালীক নানান অলোংকারে, আনিয়। দিলো কুমারে তাক অইন। শিপাইয়ের হাতে ॥ ( ও হায় রে শিপাইয়ের হাতে ) ( ও হায় রে ) এ্যামোন আইকোসী জাতী না জানে কুমার মহোনী করিয়ায় নিলো অই যে আনীকে তাহার ॥ ( ও হায় রে আনীকে তাহার ) ওরে শোনেক শোনেক ওরে নাগোর মোরে নেবেদনো নিজের আনীকে তোমার হাতোত্‌ সপিনু এ্যাকোন ॥ ( ও হায় রে সপিনু এ্যাকোন ) কেমা করো ওরে নগোয়
গোলাম বুলিয়া
ওরে দুই কইন্যা নাই মোর ঘরোত্‌
কনু সইত্যে যে করিয়া॥
( ও হায় রে সইত্যে যে করিয়া )
ঘোড়া পিঠিত্‌ নিলো পারুল
শ্যামলাইক তুলিয়া
দক্ষিন মূলুক বুলিয়া সেই ঘোড়া
দিলোরে মারিয়’ ॥
( ও হায় রে দিলে’ রে মারিয়া )
ওপনীত্‌ হইলো দোনোজন
হেশ্‌শাম দরিয়ার ধারে
হ্যানকালে দ্যাকে ‘ভাইরে
কিব। দুক্ষো ঘটে ॥
( ও হায় রে কিবা দুক্ষো ঘটে )
মাটিরো পুত্তল দোন
বোবোরাজের ঘরে
ভাংগিয়া পইলো অইন’ পুতুল
ওন। যাদূর জোরে ॥
( ও হায় রে ওনা যাদূর জোরে )
ঘোড়াকে বান্দিলে’ শিপাই
বটে’-বিক্ষের ডালে
দরিয়ারো দোনজোন
কান্দি কান্দি ফেরে ॥
( ও হায় রে কান্দি কান্দি ফেরে ) আচিলো ‘শ্যামলাই বালী পরোম সোন্দরী দুনিয়ার ভেত্রোত্ নাই কেউ অ্যামোন যে সতি ৷৷ ( ও হায় রে ক্যামোন যে সতি ) সতিয়ানার দোয়াাই দিয়া ওরে দুই হাতো তুলিয়া এলাহীর আগোত্ কান্দে আউলা ক্যাশ করিয়া ৷৷ ( ও হায় রে আউলা ক্যাশ করিয়া ) আল্লাহ কয় শোনেক রে খোয়াজ তুই হলু জলের অিকারী পাতাল হাতে আবু শামারোক দাহো হাজুর করি ৷৷ ( ও হায় দাহো হাজুর করি ) হুকুম পায়া খোয়াজ খিজির বেলোম নাই যে করে হাজুর করিয়া দিলো আবু শামারোক অইনা পারুলেরো আগে ॥ ( ও হায় রে অইনা পারুলেরো আগে ) দ্ব্যাকা দ্ব্যাকি হইলো যথোন জেবোন মূলুকের সাথে তিনজোন কইন্যা শামার মোনে মোনে হাসে ॥ ( ও হায় রে মোনে মোনে হাসে ) খোদার নাম নিয়া রে সামার
সউগে ফাম্ পাশুরিয়া
নিজের দ্যাশের দিকি যায়
ঘোড়াতে চড়িয়া।।
( ও হায় রে ঘোড়াতে চড়িয়া )
তিন কইন্যা নিয়া রে শামার
বিদায় ভালা হইলো
কতোদিন বাদে দ্যাকে তাম্রা
নিজের মুল্কোত্ গ্যালো।।
( ও হায় রে মুল্কোতে গ্যালো )।
সমাপ্ত The image is blank. There is no text visible on this page.