জসমত খাঁ
রংপুর গীতিকা - বদিউজ্জামান
জসমত খাঁ
বন্দনা :
আরে ও দেওয়ানো হে
আর মাধোব ।।
বন্দি মওলা হক আল্লাহজি
কোন শব্দে দুনিয়া গড়ি
বেহেস্ত দোজোগ
কল্লেন জেন পরী হে !
আরে ও দেওয়ানো হে
আর মাধোব ।।
আসমান জমিন চান্দো কড়ি
পয়দা কল্পে পুরুষ নারী
যার জন্মে পুরুষ থাকো
হয় যে ভেযোম পাপী হে !
আরে ও দেওয়ানো হে
আর মাধোব ।।
তার পাচে বন্দদোনা করি
হাউসে বানায় মাইনূষের বসোতি,
আসমানোতে আকে ফেরেস্তা
নীচোত্ দেও দানোবের পুরী হে ।
আরে ও দেওয়ানো হে
আরে মাধোব ।।
খুশিতে ভরিয়া মানুষ গড়ে
দোষপোেন করিলো আজাজিলে,
আল্লায় হুক্মে তাঁরই
হইলো মহা পাপী হে।
আরে ও দেওয়ানো হে
আরে মাধোব।।
শরতান হইলো মাইনষের বৈরি
আগে আগে তাঁরই ব্যাড়ায় ঘুরি
মাইনষোকে ন্যায় তাঁরই
আপান তাবে করি হে।।
আরে ও দেওয়ানো হে।
আরে মাধোব।।
তার পাচে বনদোনা করি
নবীগ্নোক আল্লায় দিলেন ভেজি
গন্ধোক খায়। আদোমের
দুনিয়্যাত বসোতি হেঁ।
আরে ও দেওয়ানো হে
আরে মাধোব।।
জেদ্দায় কান্দে আদোম নূরী
আরফাত আইচলেন হাওয়া বিবি
কান্দে নবীজি
কাবা ঘরের আগে হে।
আরে ও দেওয়ানো হে
আরে মাধোব।।
তায় পাচে বনদোনা করি
ব্যাটা ছাওয়া ব্যাটি ছাওয়া আশেকে ভরি,
এই জগোতোত্
ব্যাটা ছাওয়া হইলো মাতোয়ালা হে।
আরে ও দেওয়ানে হে
আরে মাধোব ॥
আল্লাহকে ভুলিয়া গ্যালো
শয়তানে আসিয়া দাগা দিলো
দ্যাকো ভাই রে
এই জগতের খ্যালা রে!
আরে ও দেওয়ানে হে
আরে মাধোব ॥
আশেক হইলো জগোত জুড়ি
জসমত খা ফেরেৰে পড়ি
আপোন আইজ্জে
দিলেন ছারখার করি হে !
আরে ও দেওয়ানে হে
আরে মাধোব ॥
এ্যাতো শো বন্দোনার কতা
ছাড়ান দিয়া যাই হেতা,
মোন দিয়া শোন সগলে
জসমত আজার কতা হে !
আরে ও দেওয়ানে হে
আরে মাধোব ॥
পাগোল হইচে বুজিকেল আজা গো
সেইজরে এইষ্টান বলে,
কি কইরবে আজার দেওয়ান গো
কয় বা আজার আগে।
( আয়ে ওহে )
ছয় মাস সোমায় দেও বাশশা গো
এই হতোভাগার পরে,
তিসিরিয়া পাইম আজা গো
কইন্যা দিতে তোরে।
( হায় ওহে )
ছয় মাসের সোমায় নিয়া দেওয়ান গো
গ্যালো দুক্কিনে মুল্লুকে,
জলমের মোতোন বিদ্যায় হইলো গো
না আইসপে আর ব্যাকুব বাশশার দ্যাশে
( হায় ওহে )
দিনে আইতে যায় দেওয়ান গো
হাটে ধেরে ধেরে,
হ্যান কালে দাকে এ্যাক পাগল গো
ঝুমিয়া ঝুমিয়া হাটে।
( হায় ওহে )
কাহিনী শুরু
এ্যাক দেবোসে জসমত আজা গো
বসিয়া দরবারে হে
দেওয়ানেরো আগোত্ বা কতা গো
ক্যাবোল নাইগচে বলিবারে।
( আরে ওহে )
শোন শোন পানের বা দেওয়ান গো
ও হায় রে মুই বলে তোমারে,
বুড়া বয়সোত্ মোনে স্দ হইলো
দেওয়ান গো
বিয়া যে করিতে।
( আরে ওহে )
বুড়ির হাতের মিটা বা পান গো
দেওয়ান ভালোয় নাই যে নাগে,
যুব্বা যুব্বা নারী ক্যাবোল গো
দেওয়ান আনিয়া দ্যাহো মোরে
( আরে ওহে )
ডাইনে বামে শিতানে পাইতানে গো
দেওয়ান চারি কইন্যা নাগে,
সুঞ্জের থেরান জলে যেন কইন্যা গো
সদায় ঘিরিয়া আকে যেন মোরে।
( আরে ওহে )
য্যামোন ঘিরিয়া আকে তারায় গো
চাদ সুরুজের তরে,
সেই দ্যান করিয়া ঘিরিবে দেওয়ান গো
চারি কইন্যায় মোকে।
( আরে ওহে )
পাচ আজার ধন আচে দেওয়ান গো
দেওয়ান সপিয়া দিনু তোরে
যতো নাগে ততো দেও দেওয়ান গো
দেওয়ান সপিয়া দিনু তোরে।
( আরে ওহে )
এই কতা শুনিয়া আজার দেওয়ান গো
দেওয়ান ভাবে মোনে মোনে,
বুড়া বয়সে চেংড়ি কইন্যা গো
ও আল্লা কাঁইবেন দিবে মোকে।
(আরে ওহে)
পাচজোন আজার ধন দেওয়ান গো
পাগোলের গায়োতে,
ধনদো নাগি দেওয়ান গো
পাগোলোকে বলে।
(হায় ওহে)
হামার আজার থাকিয়া ধনোধান গো
থ্যাকি তোমারো গায়োতে,
বুজিকেল কোন হইবেন আজা গো
পাগোল নাহি সাজে!
(হায় ওহে)
এইকতা শুনি পাগোল
আও বা নাহি কাড়ে,
ধরিয়া দেওয়ানের হাত
যায় বা ঘোর জংগোলে।
(হায় ওহে)
জংগোলোত্ যায়া পাগোল গো
বইসে গাছের তলে,
এ্যাকে এ্যাকে যতো দুকের কতা গো
নাইগ্ডচে কহিবারে।
(হায় ওহে)
মোর আজা পাগোল বটে গো
বুড়া বয়োস ধরে,
নাটি ধরিয়া হাটে বা আজা গো
সাতজোন মায়া তার ঘরে।
( হায় ওহে )
আরো সাতজোন চায় সেই আজায় গো
বিয়া করিবারে,
পাচজোন আজার ধন নিয়া আনু মুই,
চেংড়ি বেটি ছাওয়া উটকাই বারে।১
( হায় ওহে )
এই কতা শুনিয়া দেওয়ান গো
হাসে মোনে মোনে,
যে কামোত বরে’ই টৌঁ মুই
সেই কামোত_ এঁই ও পাগোল হইচে।
( হায় ওহে )
পাগোল কয় শোনেক দেওযান গো
হাসিস ক্যানে মোনে মোনে,
কিবা দুঃখোতে ব্যাড়াইস্ তুই
এই বেরবোন জংগোলে।
( হায় ওহে )
দুই জোনেরে এ্যাকে কাম
বসিয়া বুদ্ধি করে,
কতো দিনে পামোঁ হামরা গো
এই এগারো জোন কইন্যাকে।
( হায় ওহে )
দিনে আইতে ব্যাড়ায় দুই পাগোল গো
খালি জংগোলে জংগোলে,
১. অল্প বয়সের মেয়ে খুঁজিতে।
৫—
এ্যাক জংগোল ছাড়িয়। গ্যালো গো
আর এ্যাক বেরবান জংগোলে !
( হায় ওহে )
কইন্যার কয় শোন রে পাগোল
তোর বাড়ী কোন শুশুর,
কিসের জন্মে হেন পাগেলের হালে
তুই ব্যাড়ইস জংগোলে জংগোলে।
চাতুরি করিয়া পৃাগোল গো
নাইগচে কহিব্যারে
বাড়ী ঘর নাই হামার গো
কনু যে তোমারে
কাঁইও আইকলে থাকো সেডেই
কওঁ বা তোমারে।
দুই পাগোঁলোক আকে কইন্তায় গো
খরোচ করিব্যারে,
কয়দিন বাদে এ্যাকদল কইন্ত। আইলে।
অতে ভরে। করে।
বাও ভার২ আইলো অত গো
কইন্যাদের সামনে,
এ্যারো জোন হিসাবে কইন্ত। গো
আসি বসিল এ্যা কাত্তরে ,
পাগোলোক হুকুম দ্যায় কইন্তায় গো
সরপোত আনিবারে।
হাতাহাতি আনে সরপোত গো
কইন্যাগণের আগে,
২. বাতাসের সহিত আসিল।
সরপোত খায়া এ্যাক কইন্যার কয়
পাগোলেরো আগে।
শোন রে পাগল জাতি
মুই বলো তোমারে,
এ্যাতোর বড়ো হইচো পাগল ওরে
বেটি ছাওয়া নাই তোর ঘরে,
ক্যামোন করিয়া করো বা বিয়া গো
পড়ায় কোন বা ছলে।
পাগোল কয় পানু কায়দা গো
ছাড়ায় যাবর নয়,
যা আচে কপালৌত বিধি
তার পাচৌত যেটা হয়।
হামারগুলার বিয়ার চলোন গো
কইন্যা কঁও বা তোমার আগে,
কইন্যাক উঠিয়া যাওয়া নাগে গো
অইনা বরের দ্যাশে।
পাত্তোরে পাকেরা সরপোত গো
দ্যায় বা কইন্যার হাতে,
সেই সরপোত খায় যদিল কইন্মায় গো
বিয়া হইলে তার সাতে।
না খাইলে হইলে না বিয়া গো
কনু যে তোমারে॥
ও দারুণ বিদাতা হায় হায়,
এই আচিল কমবক্তার কপালে রে॥
ওরে ক্যানে আনু বিধি মুই
বেরবোন জংগোলে রে।
ও দারুণ বিদাতা হায় হায়॥
(হায়রে) পাগোলেরো ইতি নিতি
না পানু বুঝিবারে,
সরপোৎ খানু পাগোলের
বিয়। হইলো তার সাথে॥
(রে মোন হায় হায় হায় ওহে)
এ্যাকজন নেঁয়ায় দুইজোন নেঁয়ায় রে
এ্যাগারোজোন কইন্যা সাতে, (ওহে)
সারপোৎ খিলিয়া এই পাগোলে মা
ফ্যালাইল মোক বেপেদে।
(রে মোন হায় হায় হায় ওহে)
ভাতার বুলিয়া যদিকেল মানিয়া না ন্যাওঁ
এই না পাগোলোকে,
তে হইলে কি জবাব দেইম মুই
ছেলেমান নবীর আগে।
(রে মোন হায় হায় হায় ওহে)
সগে গাত আচনু জনোনী
দ্যাভোগণের সাতে,
মাইনষের গোন্দ নাগিল মা
আমারো ও জুদে।
না পারো আর যাবার জনোনী
দ্যাবোপুরের মাঝে,
জলমের মোতোন বিদ্যায় হনু মা
তোমারো কাচ হাতে ।
( রে মোন হায় হায় হায় ওহে )
আগে মরোন পাচে মরোন মা
এ্যাকবার মরোন আছে,
এ্যাকবার বুজিয়া দ্যাক্ পু জনোনী
তোমার বেটিক ধরি নিচে দারুণ জমে ।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
কি কইরবে এ্যাগারোজন কেইন্যা
ভাবে মোনে রে মোনে, ( ওহে )
স্বামী স্বামী বলিয়া রে কইন্যা
ডাকায় বারে বারে !
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ভাইরে আচিলো আজার দেওয়ান
বড়ই বুদ্ধিমান,
এ্যাকেবারে এ্যাগারোজন কেইন্যার
আচোল্যোত্ গেরোস্থান।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
হাত ধরিয়া টানে কেইন্যা রে
দেওয়ানেরো তরে,
ধেরে ধেরে হাটিয়া দেওয়ান
যায় বা অতের পরে !
( হায় হায় দারুণ বিদি আরে হে )
কান্দি কান্দি দ্যাকো কেইন্যা
বিদ্যায় হইয়া গ্যালো,
আগের পাচ করি এ্যাগারোজন কেইন্যা
যাবার যে নাগিলো।
(হায় হায় দারুণ বিদি আরে হে )
এ্যাক্কেবারে এ্যাগরেজোন কইয়া
বিদ্যায় হয়া গ্যালো। ( ওহে )
( হায় রে ) জলমের মতোন পাহাড় পুরী
আঁদেস্তা হয়া গ্যালো।৩
( হায় হায় হায় ওহে )
বাওডরে দউড়ায় অত
বেলোম নাই যে করে, ( ওহে
ওরে আতোদিনে গ্যালো অত
তায়েপ শওরে।
( রে মোন হায় হায় হায় ওহে )
তায়েপ শাওরোত আচিল ভাইরে
শাহা অম্রান নাম,
তার ঘরোত আসে কইন্যা এ্যাক
নামে সোনাভান,
( রে মোন হায় হায় হায় ওহে )
সোনাভানো দাসীর সাতে
যায় ছরোবরে
অত হাতে দুই দেওয়ানে
পাইলো দ্যাকবারে।
( রে মোন হায় হায় হায় ওহে )
পাগোলে পাগোলে দ্যাকে।
কওয়া বোল করে,
৩. অন্ধকার হইল।
এ্যাগারোজন কইন্যা দেওয়া নাইবারে
থাকোরে দুই আজারো তরে।
( রে মোন হায় হায় হায় ওহে )
হামরা দুইজোন পাগোলের হালে
এ্যাত দুক্কো রে পানু
দুইজোন মিলিয়া এ্যাকজোন কইন্যা
ভাগোতে না পনু।
( রে মোন হায় হায় হায় ওহে )
শোনেক ভাই হাটো রে যাই
ধরোবরোর ঘটে,
পানিত নামিয়া থাকো দুই কইন্যা
নাইগছে হাসিব্যারে।
( রে মোন হায় হায় হায় ওহে )
অতের চালোকোক হুকুম করে
অত নামাইবারে,
হুকুম পায়া থাকো নামাইল অত
অই যে জংগোলের মাজার।
( হায় হায় হায় ওহে )
ওরে চুপ করিয়া দুই পাগোলে
ধাবার যে নাগিলো,
ওরে কইন্যার পাচোত্ যায়া
ওপোনীত হইলো
( হায় হায় হায় ওহে )
ক্যানে ছিটাইস জল হে মাগী
তুই ক্যানে ছিটাইস জল,
কায়দা মোত্ নাগাইল পইচোঁ
তলে পাকে চলাইম কল।
মাগি তুই ক্যানে ছিটাইস জল॥
সুবুদ্ধি আটিলো পাগোলের
কুবুদ্ধি ধরিলো,
জংগোলের আউটালাতে কইন্যাক
ছাড়িয়ায় আসিলো।
( হায় হায় হায় ওহে )
চমকিয়া ওঠে কইন্যা
এই গ্যানেঁ শুনিয়া
জলোতে নামিল কইন্যা
ওলঙ্গ হইয়া।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
শরমেতে উটপার না পায়া কইন্যা
গালা পানিত গ্যালে
পারি বোগলোতে যায়া পাগল
ভিড়িয়া বসিলে।
’ হায় হায় দারুণ বিদি আরে হে ’
আচিলে পউষ মাস তকোন
জাড়োতে গাও কাপে,
থাইকপ্যার না পারে কইন্যা
গালা পানির পরে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
উটপ্যার না পারে তার
শরোম হইলো রে ভারী
জোড় হাতে পাগোলের কাচে
কয় বা বেনয় করি।
( হায় হায় দারুণ বিধি আরে হে )
শোনেক রে বিদেঈশা নাগেঁর
ভয় নাই তোর আন্তোরে,
বুঝিস নাকি বেটী ছাওয়া জাতি
এ্যাকেলায় গাও গোচোল করে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
কতো ভাবে ভয় দ্যাকায়
পাগোলেরো আগে,
চউক ইশারা করিয়া পাগোল
খালি মুচকি মুচকি হাসে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
কি আর করে সোনাভান
ভাবে মোনে মোনে,
কমোর পানিতে আসিয়া রে কইন্যা।
কতো কতো বলে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
পাগোলে কয় শোন কইন্যাঁ
না বোঝো চাতুরি,
চুলের খোপা ধরি নিয়া যাম তোক
মোর বা নিজের বাড়ী।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
হাটূয়া পানিত যদিকেল কইন্যায়
পারিস আসিবার,
তিসিন্নিয়।৪ শোনেক কইন্য। মুই
ছাড়িম নদীর পাড়।
( হায় হায় দারুণ বিধি আরে হে।
ওরে কি কইরবে সতি কইন্যা
ভাশে মোনে মোনে,
দ্যাকো সকি এই পাগোলে
ফ্যালাইলো বেপোদে।
( হায় হায় দারুণ বিধি আরে হে )
শরোম ছাড়িয়া কইন্য’
হাটু পানিত আইলে।
হ্যান সোমে ভৈঁ ভৈঁ শবদ
শুনিব্যারে পাইলো।
( হায় হায় দারুণ বিধি আরে হে,
মাতা তুলিয়া দ্যাকে পাগোলে
আসমান মুখে চাহিয়া,
অতে ভর করিয়া কইন্যা
গ্যালো রে চলিয়া।
( ও হায় রে গ্যালো রে চলিয়া হায় ওহে,
হায় হায় করি দান পাগল
উটিলে কানদিয়া,
কি কল্পে দারুণ বিধিরে
হামরা দুইজোন অভাগ্যি।
( ও হায়রে দুইজোন অভাগিয়া হায় ওহে )
ওরে নদীর পাড় ছাড়িয়া পাগল
দউড়ায় দক্ষিণ মুখে,
৪. তবেত।
অত হাতে কইন্যা গুলায়
পাইলো দ্যাকবারে।
(অই আহা রে)
কইন্যার হুরোক কয় ডাক্যের
শোন রে ব্যাহারা,
ষদিকেল হামাক চাইস রে পাগোল
তে হইলে যাইস পরীস্তান বুলিয়া
(অই আহা রে)
পরীস্তানোৎ থাকি হামরা
কইন্যা এ্যাগারো জোন,
সেই জাগাতে গেইলে পাবু
শোনেক রে অদোম।
(অই আহা রে)
অতের পাচে পাচে দুই পাগোল দউড়ার
মুক ওপর করিয়া
দেইকৃতে দেইকতে গ্যালো সেই অত
বাতাসোৎ মিশয়া,
। অই আহা রে)
কি কইরবে আজার দেওয়ান
ভাবে মোনে রে মোনে,
দুই পাগোলে যুকতি করে
এ্যাকান্তর বসিয় জঙ্গিোলে।
(অই আহা রে)
এ্যাকে হইলো ভেষোম দুরুান্তুর
তাতে হইলো নদীনালা,
ক্যামোন করি যামেো ভাই
বসিয়া ভাবেক এ্যালী।
( অই আহা রে )
( বাওয়া ) দুইজনে দ্যাকো ভাইরে
বুদ্ধি করিয়ায় নিলো,
যেটেই আচিল ঢাইরজোন কইন্যা
সেই জাগায় ভুলিয়ায গ্যালো।
( অই আহা রে )
( ও হায় রে ) হাতোত্ মালা গলাত্ পইতা
বামোনো সাজিলো,
সাইজতে সাইজতে দোনজোন
বেষোম পাগোল হইলো।
( অই আহা রে )
খাউড় বাউড় করিয়া দুই পাগোল
যায় রে হাটিয়া,
বেটিছাওয়ার শোকোতে পাগোল,
ব্যাড়ায় রে কান্দিয়া।
( অই আহা রে )
এ্যাকে হইলো বেটিছাওয়া জাতি
তামার মোন হইলো পাষাণ,
হাসি হাসি পেম করিয়া ’
শ্যাষোতে কান্ দান।
( অই আহা রে )
বেটিছাওয়ার জাতীর অলপো বুদ্ধি
মোন নেঁয়ায় রে ঠিক,
যকোন যে ব্যাটা ছাওয়ার হাতোত্ পড়ে
তারে হয় সঠিক।
( অই আহা রে )
কি যেন মোহোনী জানে নারী
ময়াত্তে ভোলায়,
সুযোগ পাইলে বেটিছাওয়া ভাইরে
ব্যাটা ছাওয়ার গলাত্ ফাঁসি দ্যায়।
( অই আহা রে )
এ্যাকেতো বেটি ছাওয়া জাতি
কতয় মহোনী জানে,
মিটা কতায় ভোলায় পুরুষোক,
মোনের খবোর তাঁই না জানে।
( ও হায় রে মোনের খবোর তাই না জানে ওহে )
ভেতোরোত তার কুটবুদ্ধি
মুকোত্ মদুর হাসি,
কায়দা পাইলে সাগারোত ভাসায়
এই তো বেটি ছাওয়া জাতি।
( ও হায় রে এই তো বেটিছাওয়া জাতি ওহে )
আর এ্যাকজোন পাগোলে কয়
কতা কোনারে ঠিক,
যে আজায় হামাক দিয়া পটাইল
তার কি উচিত।
( ও হায় রে তার কি উচিত হায় ওহে )
ঠিক ঠিক বইলাচো ভাই রে
কতা মোন্দ নয়,
এই ফাঁসি জসমত আজার_
গালাত্ দিলে হয়।
(ও হায় রে গালাত্ দিলে হায় হায় ওহে )
পোরতোম পাগোলে কয়
শোন দিয়া মোন,
গাচতলোত্ শুতিয়া ভাইরে
আরাম নোই অ্যাকোন।
(ও হায়রে আরাম নেই অ্যাকোন হায় ওহে )
গাছ তলোত্ শুতিয়া অ্যাক পাগোল
আর অ্যাক পাগোলোক কয়,
কতা শুনিয়া সেই না পাগোলে
অ্যাক গ’নো কয়।
( হায় ওহে )
আগোত জাইলে ৫ বইরেগী হয়
আর কোন শালা?
দুষ্টা আজার কতা শুনি
শুতিয়া থাকি গাছত্লা।
আগোত্ জাইলে বইরেগী হয়
আর কোন শালা?
দুষ্টঃ আজায় দুষ্ট মতি
সেইদ্যান হইলো নারী জাতি,
মাউগ ছাড়িয়া দ্যাকো ভাইরে
কান্দি বসি এ্যাল গাছত্লা।
আগোত্ জাইন্লে বইরেগী হয়
আর কোন শালা?
৫. পূর্বে জানিলে।
হাটে আজায় নাটি ধরি
তাতে। শালায় চায় ঘোষোতি নারী
এই নারী গেইলে বাড়ীত
উকুড়’ইবে শালার পাকা দাড়ী
কনু হয় মুই কান্দেক এ্যালা।
আগোত জাইন্লে বইরেগী হয়
আর কোন শালা?
হাটেক ভাই ভাই যাই চলি
গাছ তলোত্ আর না কান্দি
কন্টাই গ্যালো কইন্যাগণ
উটকা উটকি” করি যায়া এ্যালা।
আগোত্ জাইন্লে বইরাগি হয়
আর কোন শালা?
দোহরা জোনে কয়
তোর কতা ভালো হয়,
তোর কতা শুননু মুই
মোর কতা শোনেক তুই,
গাছতলোত্ বসি দুইজোন কান্দি এ্যালা।
আগোত্ জাইন্লে বইরাগি হয়
আর কোন শালা?
শোনেক ভাই কওঁ তোরে
মোর আজা তো হইলো বুড়া
সারাদিনে খায় পিশাঙুরা,
নাটি ধরি হাটে এ্যালা
৬. খোঁজাখুঁজি
আগোত্ জাইন্লে বইরাগি হয়
আর কোন শালা?
শালার আচে সাতজোন বিবি
তাতো চায় তাঁর সাতজোন নারী,
হাটেক, হাটেক ভাই হাটেক এ্যালা।
আগোত জাইন্লে বইরাগি হয়
আর কোন শালা?
দ্যাঁকি বেটি ছাওয়া গ্যালো কোতা?
দেলু আজার ক্যামোন মজা।
মোর আজার বুদ্ধি ভারি
ঘরোত কতো আকে নারী,
তাতো শালা বেটি ছাওয়া বুলি
মোন হইচে তার উতাল।
আগোত জাইন্লে বইরাগি হয়
আর কোন শালা?
ওরে দুই পাগোল কানদিয়া কয়
হায় আল্ল! হায় বিদি হায়,
এই কি করিলু বিদি
কমবকতায় কপালে।
কি করিমো কন্তই যামোঁ
কন্তই গেইলে কইস্তার ঘরোক পামোঁ।
কাইনতে কাইনতে যায় পাগোল
দক্ষিনে। মুলুকে — ৩॥
কতো দুরোত হাটিয়া গ্যালো
নদী এ্যাক দ্যাঁকিতে পাইলো,
সেইনা ঘাটোত্ পাচজোন কইন্যা
জলে জল খ্যালায় — ও ॥
ওরে এ্যাক পাগোলে কয় শোন ভাই
তুমি বসি থাকো হামি যাই,
খ্যাকে যায়। তইনা কইন্যায
কিবা কতা কয় — ও ॥
ওরে গ্যালো পাগোল কইন্যার কাচে
কইন্যারা দেইকপ্যারে পাইলে,
ওরে জলোত্ ঝাপ দিয়া কইন্যা
ডুবিয়া যায় পাতালোত — ও ॥
দউড়িয়া দেওয়ান গ্যালো কাচে
এ্যাক কইন্যার আচোল ধরিয়া টানে,
কইন্যাক ভাঁর ডুবি গ্যালো পাগোল
যবুনারো জলোত্ — ও ॥
পাতাল নগোরোত গ্যালো
চউক ম্যালিয়া দেইকপ্যার পাইলো,
আরো এ্যাকটা দুনিয়া খ্যাকে ফির
পাতালো নগোরে হে ॥
আর গান করা মুকের কতা
মানের কতা নয়,
হটাৎ বুদ্ধি না কইরলে
গান করায় খাবার নয়।
তোর্যা বেশ বেশ বইলচে ভাইরে
কতা মোন্দ নয়,
তোর্যা বেশ বেশ ॥
৬—
আর পাতালো নগোরেত যারা
থ্যাকে নেরোক্ষিয়া,
সোনালী অঙ্গের দুনিয়া এ্যাক
আইকচে তইয়ারো করিয়া।
তোরা বেশ বেশ বইলচো ভাইরে
কতা মোন্দ নয়,
তোরা বেশ বেশ ।
আর সোনারে তামাম বাড়ীঘর
সোনার সিংগাসন,
গাচ গচালি জংগোল ঝাড়
সউগ সোনালে গঠেন।
তোরা বেশ বেশ বইসচো ভাইরে
কতা মোন্দ নয়,
তোরা বেশ বেশ ।।
আর বাড়ী থ্যান সাজাইচে ভাইরে
অতি চমোৎকার,
গরীবো বুলিয়া নাই শওরে তাহার,
সোনার উসায় ব’ইদ্সে শওর হাট বাজার।।
তেরা বেশ বেশ বইল্চো ভাইরে
কতা মোন্দ নয়,
তেরা বেশ বেশ ।।
খয়বর আজা করিয়া মজা
বাড়ীর কইরচে ঠাট,
বাড়ীর আগোত বসাইচে আজায়
সোনদোর এ্যাকটা হাট।
মশায় ভাবের কতা জোড়া গাতা_
ভাবে বলি যাই,
মশায় ভাবের কতা ৷৷
সেই হাটেতে যায়া ভাই রে
দ্যাকেনেঁ চাহিয়া,
বেটি ছাওয়া গুলায় দোকান করে
ব্যাটা ছাওয়ায় ল্যায় কিনিয়া ৷
মশায় ভাবের কতা ৷৷
বেটি ছাওরারা হইচে নাপিত
মদ্দের মাতা ছাটে,
তাক দ্যাকিয়া পাগোল ব্যাটা
খলখলেয়া হাসে ৷
মশায় ভাবের কতা ৷৷
আরে সাইরে সাইরে বচ্চে দ্যাকো
বেটি ছাওয়ার দোকান,
ট্যাকা পইসা দিয়া বেটি ছাওয়াক
মদ্দে কিনিয়া ল্যান ৷
মশাই ভাবের কতা ৷৷
সেই হাটেতে দ্যাকে। পাগোলের
ভোক নাগিয়া গ্যালো,
খাবার জরে পইসা নিয়া
বেটি ছাওয়ার আগোত্ গ্যালো ৷
মশাই ভাবের কতা ৷৷
পইসা দিলে না দেয় জিনিষ
এ্যামনি ভাকেয়। ল্যায়,
জিনিষ নিলে কান ধরিয়া
তিনটী ডলা দ্যায়।
মশাই ভাবের কতা ৷৷
সেত্তেই হাতে গ্যালো পাগোল
শওরেরো মাজে,
বেটি ছাওয়া জাতী চড়িয়া ভাই রে
গাছের ফল পাকোড় পাড়ে।
মশাই ভাবের কতা ৷৷
ব্যাটা ছাওয়া নেরবল* ভাইরে
বুদ্ধি নাইরে তারে,
বেটি ছাওয়াক দিচে গচোত তুলিয়া
ব্যাটা ছাওয়া থাকে তলে।
মশাই ভাবের কতা ৷৷
আর উল্টা আইঙ্গের ভালটা বিচার
কোনো দিনে নাই দ্যাক্রি,
আও ক’ইড়লে না কাড়ে আও
এ্যালো কি বেন করি?
মশাই ভাবের কতা ৷৷
ব্যাবিচার আইজ্জো সুদ্দায়
বিচোর নাই রে তার,
যাঁই যায়া যার হাত ধরে
তাঁই সাতে যায় রে তার।
মশাই ভাবের কতা।
সাওস করিয়া পাগোল
বাজারোতে যায়া,
৬. পুরুষ দুর্ব্বল
সোন্দর দুইজন বেটি ছাওয়ার হাত
ধরিলো খিচিয়া;
মশাই ভাবের কতা।।
বেটি ছাওয়া দুই জোনে নিয়া গ্যালো
মহোলেরো পরে
সোনার খাট উপার পালং
ঝলমল ঝলমল করে।
মশাই ভাবের কতা।।
সেই আইতে আইলো পাগোল
দুই কইন্যার মহোলে
আইত্ দোপোরে দুই কইন্যায় তাক
টানাটানি করে।
মশাই ভাবের কতা।।
বাজিলো বেঘোম কাজিয়া
সতীনেরো মোঽ,
দুই হাতে ধরিয়া টানে দুই জোন
পাগোল হইলো হতো।
মশাই ভাবের কতা।।
যতই কান্দে ততই টানে
পাগোল হইলো হুতাশন,
কাবরেয়া কত নোক৭
জমেঁ। করিয়ায় ঘ্যান।
মশাই ভাবের কতা।।
কি হইলো কি হইলো বুলি
পুচ যে করে তারে,
৭. চীৎকার করিয়া কত লোক জমা করেন।
ধরিলো দুই জোনের হাত
বিদেইশা নাগোরে।
মশাই ভাবের কতা।।
তোরা শোনো সগলে পুন্নভাবে
গোল কইরোন। ভাই,
অদিনের এই বিচারটা
দশের আগোত্ চাই।
তোরা শোন সগলে।।
বিচের করিয়া দিলো
গেরামের দেওয়ানী,
দুই ভাগ করিয়া ইয়াক
মাজোতো নাও কাটি।
তোরা শোন সগলে।।
কাটার কতা শুনিয়া পাগোল
কান্দে জারে জারে,
আহারে দারুণ বিদি
মোর কি হইলো কপালে।
তোরা শোন সগলে।।
আদা আইত্ করিয়া ভাইরে
আইত্ কাটেয়া দিলো,
বিয়ানা উটিয়া তারে কবার যে নাগিলো।
তোরা শোন সগলে।।
ঘাড় ধরিয়া ধাক্কা মারে
ব্যাহায়। বলিয়া,
ফির বাজারোত গ্যালে। বেটি ছাওয়া
ব্যাটা ছাওয়াঁর নাগিরা।
তোরা শোন সকলে॥
দুক্কো পায়া পাগোলে ভাইরে
ভবে মোনে মোনে,
ব্যাবিচার আইঙ্কোতে ভাইরে
থাকিবো ক্যামোনে?
তোরা শোন সকলে॥
বাজারোতে যায়া সিদিন তাঁই
ধরে এ্যাক বুড়ির হাত,
আসিলো দ্যাকো ভাইরে
সেই বুড়িরো ভাত।
তোরা শোন সকলে॥
বুড়ির হাত ধরিয়া ভাইরে
কান্দিতে নাগিলো,
কাদেন দ্যাকিয়া বুড়ির
মোনোত দয়া হইলো।
তোরা শোন সকলে॥
হাত ধরিয়া নিয়া গ্যালো
বাড়ীরো যে পরে,
দেপোর আইতে বসিয়া বুড়ি
গোপন কতা বলে।
তোরা শোন সকলে॥
শোনরে বিদেশী নাগোর
কতা কওঁ ভাংগিয়া,
খয়বর আজার মুল্লুকের কতা
শোন মোন দিয়া।
তোরা শোন সকলে॥
খয়বর নামোতে আজা
কইন্যা পাচো জোন,
অবিয়ান্তা’ আচে কইন্যা
শোন দিয়া মোন,
তোরা শোন সকলে॥
ওরে পাচ কইন্যার নেকোটে ভাইরে
পাচটা জিনিস আচে,
পাচফুল নামোতে মহোর
পাতালে নাগোরে।
তোরা শোন সকলে॥
সেই মহোর তোকে স্থাও
যা তুই ভাগিয়া,
মহোর উটকাইতে কইন্যা
যাইবে চলিয়া।
তোরা শোন সকলে॥
পাচজোন কইন্যা যাইবে
দাসী তিনেঁ জোন,
ওপোনীত হইবে যকোন
তোর মুকোর আগে।
তোরা শোন সকলে॥
বাওঁ পাকে খাড়া হয়া
চুলের মুটিয়া ধরিস তারে,
৮. অবিবাহিত
পাবু যে আট জোনে কইন্যা
না আইসপে তাঁই ঘুরে !
তোরা শোন সকলে ॥
সেই মহোর নিয়া পাগোল
বিদ্যায় ভালা হইলো,
আসিয়া নদীর বাতাত্
রসিয়ায় যে অইলো।
তোরা শোন সকলে ॥
এই না ভাবে কতে। দিনেঁ
গতো হয়া যায়
দ্বাকোনা তামেশা পয়দা
করিলো খোদায়।
তোরা শোন সকলে ॥
আচিলো পাঁচজোন কইন্যা
দাসী তিনেঁ জোন,
মোনে মোনে ভাবে তামরা
কি করে এ্যাখোন।
তোরা শোন সকলে ॥
পাচো কইন্যায ডাকিয়া কতা
তিনোজোন দাসীক কয়
হাটো হাটো যাই দাসী
হাটো নিরালায়।
তোরা শোন সকলে ॥
নিরালায় বসিয়া হামরা
কইরমেঁ সুকের গান,
বইসে যায়া পাচো কইন্যা
দাসী যায়া পাচোত্ খাড়া হন।
তোরা শোন সকলে ।।
চামোর হাতে হাওয়া করে
কইন্যায হুকুম করে,
কনটই আইক চেন অইনা মহোর
আনি দেও হামারে।
তোরা শোন সকলে ।।
সেই মহোর নিয়্লা খেইমেঁ্য খ্যাল।
হামরা পাচো জোনে ভাই,
ওরে উটকি দ্যাকে পাচো দাসী
মহোরের কউটা নাই।
তোরা শোন সকলে !!
খবোর দিলো যেতেই আচিল
কইন্যা পাচোজেন,
তোমার মহোর হইচে চুরি
শোন দিয়া মোন।
তোরা শোন সকলে ।।
এই কতা শুনিয়া কইন্য্য
কান্দে জারে জারে,
কি দুকে ফ্যালইলেন বিধি
মহোর কেটা নিলে,
মহোরের ভেতরেত পুন্য্য ধৈবেন
আচে তো আমারে।
তোরা শোন সকলে ।।
বাপো মাও হইচে বৈরি
বিয়া না দেয় মোরে,
মহোরের ভেতরোত বনদুর ছবি
বসিয়া দ্যাক্তি যে নিরোলে।
তোরা শোন সকলে ॥
ওরে না পায়া পাগল হয়া
কইন্যা পাচোজন,
দরিয়ার পাড়ৌত যায়া
করে নিরোক্ষণ।
হ্যান সোমে চায়ণ দ্যাকে
ওপোেরাত ব্যাটা ছাওয়া এ্যাকজন,
মদুর সুরে বাজায় বাঁশী
দ্যাকিতে সোনদোর।
তোরা শোন সকলে ॥
কইন্যা দ্যাক্তি আজার পাগল
মহোরের নামো নিয়া
বাঁশীর সুরে করে পান
ডাকায় নাম ধরিয়া।
ওপারোতে ওহে কইন্যা
ক্যানে থাকো চায়ণ
তোমার জেবনের মহোর
হামি আলচি নিয়া।
এই কতা শুনিয়া কইন্যা
খালি করে হায় রে হায়,
হায় হায় করিয়া কইন্যা
এনা গানো কয়।
কাঁই বা তুমি বাজাও বাশী
বসিয়া কিনারে,
মহোরের নামেঁ১ নিয়। বাজাও
না পারেঁ। বুজিতে।
এ্যামোন সুরে বাজাও বাশী
বুঝব্যারে না পারি,
আর না বাজাইও বাশী
নদীর ঘাটেত বসি।
নিজের বাশী নিজে বাঃাই
তোমার ক্ষতি কি?
ও আজার বেটি
তোমার ক্ষতি কি?
ও পার হাতে এ পারে’ত আইসেঁ।
মহোর পাইবে ঘুরি।
তোমার ক্ষতি কি?
এ্যালা মিলিয়া ইগলা কতা
অইলো ভালে ভালে,
পাচ কইন্যার দুই চাইর কতা
শুনিয়া ন্যাও সকলে।
কি কইরবে পাচো কইন্যা
পাগলীর নাহান হুইরা,
মহোরের নোবে কইন্যা
চলিলোঁ দউড়িয়া।
(হায় হায় দারুণ বিদি আরে হে’)
১. এখন মাত্র
সতার দিয়া আইসে কইন্যা
দরিয়ারো পাড়ে,
তাকে দ্যাক্তি পাগোল ব্যাটা
নাইগচে হাসিবারে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
আগে বাড়েয়া পাচজোন কইন্যাক
কিনারেত তুলিয়া নিলে।,
কাপোড় চিপিয়। কইন্যা
চাপিয়া বসিলে। ।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
হাসি মুখে সতি কইন্যা
কব’র যে নাগিলো রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
আরে শ্যেনরে বিদেশী নাগোর
মুই বলেোঁ তোমারে,
কিসের জন্নে মোর মহোর
চুরি করি আনিলে।
হাতাহাতি দেও মহোর
যদিকেল ভাল চাও,
মহোর না দিলে পাগোল
সাপোতে মারা যাও।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ওরে এই কতা শুনিয়া পাগোল
বলিতে নাগিলো,
শোনরে ব্যাহেরা কইন্যা
মুই বলেঁ। তোমারে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
দ্যাশোত্ আসিয়া চোর বইস
ভয় নাই তোর অন্তোরে রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ওরে পাগোল পাগোল কইস্ না কইন্যা
পাগোল নেঁযাও মুই
এ্যাক পাগোল তোর দ্যাশের বুড়ি
আর এক পাগল তুই।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
পাগোল পাগোল তিন পাগোল
পাগোলের কাচারি, ..
চুলের খোপা ধরিয়া কইন্যা
নিয়া যাইম তোক বাড়ী।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
এই কতা শুনিয়া কইন্যা
কাপে থরে থরে,
আহারে দুক্কের কপাল মোর
দুক্কোতে কপাল ঘাইবে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
( হায়রে ) কি কইরবে পাটো কইন্যা
আজি হয়া রে গ্যালো,
পাগোলের দ্যাশোত্ যাইতে
আজি হয়া রে গ্যালো।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
পাগোল দ্যাশোত্ যাবার বুলি
সাজিরায় তইয়ার হইলে
হ্যানকালে দ্যাকো ভাইরে
দোষরা পাগোল।
( হায় রে হায় )
ওপোনীত হইলো ভাইরে
শোন দিয়া মোন।
( অই আহা রে )
ওরে দউড়াইতে দউড়াইতে পাগোল
ওপোনীত হইলে!।
( অই আহা রে )
গাওয়ের যমেতে পাগোল
কাইপপারে নাগিলে!।
( অই আহা রে )
আর নবাই চণ্ডি পাগোলের ফন্দি
পাগোল বড় জাহির
পাগোল থাকে বসি ভাইরে
কইন্ধ্যায় পশ শো ঘির।
ঘির খাইনেঁ। নাটুয়া গাসে১ ।।
খিয় খাইনেঁ, খিরিশা খাইনেঁ
খাইনেঁ পান শুপারী
তার সাথে খাইনো ভাইরে
তিন স্যার গুয়ামরী।
মুকের বাসনা হইলো।।
১৩. বড়গ্রামে।
মূকের বাসনা হইলো
হাট ভিরিলো
ঘুরচে গলি গলি,
আর কতেকদূর যায়’ দ্যাকে
ঢোল বাজায় মালী।
ব্যাটা’র ভয় হইলো।।
ব্যাটার ভয় হইলো দৌড় দিলে।
নদীর পাড়ে পাড়ে,
অদ্দেক ঘাটাত্ ১১ যায়। ব্যাটা
নামে নদীর ঘাটে।
ব্যাটায পানি খাইবে।।
ব্যাটায পানি খাইবে মুক নামাইবে
দুই চউল পাতিয়া,
এ্যাক চুমাতে শুকিয়া দিলো
তিস্তা দরিয়া।
ব্যাটা বলোেদ হইলে।।
ব্যাটা বলোেদ হইলো ওপরোত উঠলো।
হাইটপ্যার না পারে,
খোর খেরে উঠিয়া যায়
অই পাগোলের কাছে।
দুইজোন একান্তর হইলো।।
(হায়রে) তবে দ্যাকে। দুই পাগোলে
কোন মরা ছান্দিলো,
দুইজোন পাগোলে ভাইরে
১১. অর্দ্ধেক রাস্তায়
কবার যে নাগিলো।
( হায় হায় হায় ওহে )
ছাড়িয়া না গেলু ভাইরে
নিদয়া হইয়া
আট কইন্যার ভাগ দে ভাইরে
বিচারো করিয়া।
( রে মোন হায় হায় হায় ওহে )
সুবুদ্ধি আচিলো পাগোলের
কুবুদ্ধি ধরিলে!,
আটজোন কইন্যার দ্ব্যাকো ভাইরে
সোমান ভাগ করিলে।
( রে মোন হায় হায় হায় ওহে )
ওরে যকোন হইলো ভাগ
কইন্যা আটো জোন,
গোম্বাতে জলিলো সগলে
আগুন য্যামোন।
( রে মোন হায় হায় হায় ওহে )
ওরে কইঁযায় কয় শোন পাগোল
শোন মোন দিয়া,
পাহাড়োতে যায়া সগলে
আরাম করি শুতিয়া।
( রে মোন হায় হায় হায় ওহে )
পাহাড়োতে নিয়া গ্যালো
কইন্যা আটোজোন,
৭-
তার পাচে কিবেন হইলো
শোন দিয়া মোন ।
( ও, ওহে )
ওরে কইন্যা পাচজনে দ্যাকে।
আতোসি মোনতোর জানে,
মানুষ হয়া উড়বার পায় তামরা
শোন দিয়া মোন ।
( ও, ওহে )
ওরে সেই জঙ্গোলোতে আচিল এ্যাক
ছামদুন দেও নাম,
চাইরটা মাতা আটটা চউক্ষ
শোন দিয়া মোন।
( ও, ওহে )
( ভাইরে ) কইন্যা দ্যাকি ছামদুন দেও
ভাবে মোনে মোনে,
( অই আহা রে )
আশেক হইলো দানোব
কইন্যারে। ওপরে।
( হায় রে হায় )
উড়িয়া চলিলো রে দানোব
কইন্যার পাচে পাচে ।
( হায় রে হায় )
ধেরে ধেরে যায় ভাইরে
কইন্যা আটোজন,
হাজুর হইলো দ্যাকে ভাইরে_
যেটেই পাগোল দুইজোন।
( অই আহা রে )
সকিলো হাটিয়া যাইতে
উমুর ঝুমুর বাজে,
গলার মালা কানের দুল
পাওয়াত খাড়ুয়া দিয়া,
তালে তালে হাটিয়া যায়
বাজে উমুর ঝুমুর করিয়া।
( অই আহা রে )
বুকের কাপড় ফেলে দিয়া
ওলোঙ্গিনী ভ্যাস।
ঘুরি ঘুরি খ্যাঁকায় কইন্যা
দানোবেরো তরে।
( অই আহা রে )
পাগোল হইলো দানোব
কইন্যার ঘরে কোমলা বুক থ্যাকিয়া,
এ্যাক্কবারে হুসঘুস দানোবে
গ্যালো রে ভুলিয়া।
( অই আহা রে )
ওপোনীত হইলো যথোন
দানোবেরো আগে,
কইন্যার ডাকেয়া কতা
পাগালোকে বলে।
( অই আহা রে )
খ্যাঁকো রে পাগোল ক্যানে
থাকেন বসিয়া,
হামাক বুজিকেল নিয়া যায়
দানোবে কাড়িয়া।
( অই আহা রে )
হামরা হইনেঁ। আতোশি জাইত
তাতে বেটি ছাওয়া জাতি
মানুষ হয়া দেওয়ের জ্বালা
সবায়্রে না পারি।
( অই আহা রে )
ঘুরিয়া ছ্যাকিল He [?] রে
পাগোল দোনজোন,
ভুরকুত করিয়া উড়িয়া গ্যালো
কইন্যা আটোজন।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
পাগোলের কাগোত দানোব
ওপোনীত হইলো,
দল দল করি দ্যাকে পাগল
কাইপ্যারে নাগিলো
( হায় হায় দারুণ বিদি আরে হে )
আউগাও আউগাও কইয়া
কাম বাজি গেইচে,
বোনের দানোবে হামাক
ধইরবার আইলচে,
তোক কি করিম কইয়া
বাচাও মোকে।
আউগাও আউগাও কইয়া
কাম বাজি গেইচে ৷৷
আউগাও আউগাও কইন্যা
দ্যাকেক আগে,
নগোদ বুজিকেল মোক দানোবে ধরে
এ্যাঙ্কেবারে খাইবে দানোবে চাবে চুষে,
দয়া করি তুলিনে মোক
তোমার কোলে।
আউগাও আউগাও কইন্যা
কাম বাজি গেইচে॥
আউগাও আউগাও কইন্যা
না শুনিল ক্যানে,
পাচ হাতে আসিয়া খাড়া হও আগে,
দ্যাকিয়া তোর কইন্যার ছবি যাইবে ঘুরে।
এ্যাল্যা তোক নিয়্যা যাইম মুই
নিজের দেশে।
আউলাও আউলাও কইন্যা
কাম বাজি গেইচে॥
দ্যাগ দ্যাঁগিতে দ্যাকো দানোব
আইসে কাছে,
দুই পাগ্লে কান্দিয়া কেবল
গলা ধরে।
এইবার কইন্যার সাদ মোর মিটিয়া দিবে
ঘুরিয়া দ্যাকে কইন্যা নাইরে কাছে,
টলিযায় পড়ে কইন্যা ধ্যাহস হালে।
আউগাও আউগাও কইন্যা
কাম বাজি গেইচে॥
যকোন পাগোল দুইজোন
টলিয়ায় পইলো,
এ্যাক্কেবারে মরার নাহান
পড়িয়ায় অইলো,
দ্যাকিয়া দানোর ভাইরে খুশী হইলো
গাওয়োত হাত দিয়া দানোব
দেইকপার পাইলো।
আউগাও আউগাও কইন্যা
কাম বাজি গেইচে॥
মরিয়া গেইচে মানুষ
বুজরের পাড়িলো,
আপছোচ করিয়া দানোব ঘুরিয়া গ্যালো।
দানোব যদিকেল ভাইরে
ঘুরিয়া গ্যালো,
দুই পাগোল তকোন ভাইরে
দেইকপ্যার পাইলো।
কইন্যা কইন্যা বুলিয়া তকোন
উটিয়ায় বইসলো,
আশপাশ দ্যাকিয়া পাগোল
ডাকপ্যার নাইগলো,
জবাব না পায়া পাগোল
কানদিয়ায় উটলো।
হায়রে কমবক্তার কপাল
নশিব নেওয়ার রে ভালূু,
ছাড়িয়া জংগোল কইন্যা
কনটই চলিয়া গ্যাল্?
না জানেঁ। সেই আটজোন কইন্যা
কোন বা ঘাটায় যায়,
সেই ঘাটা এ্যালা ভাইরে
কাঁইবেন বাতেরা ত্যায়।
কান্দে দ্যাকে। দুই পাগেল
ক্যা বোল জারে জারে,
বোগলোতে আছিল এ্যাক মুনি
পাইল্লো শুনিবারে।
আটারো বচ্চোর বসিয়া সেই মুনি
দ্যাকে তপো করে,
দ্যাকিয়া মাইনষের ছাওয়া
হা-হুতাশ তাঁর করে।
হায়রে দারুণ বিধি
কিবেল হইল্লো মোরে,
আটারো বচ্চোর বসিয়া মুই
এইনা জংগোলে !
মাইনূষের ননদোন মুই
না পাঙ দ্যাঁকিবারে।
যা আচে কপালোত মোর
হইবে এ্যাখোন,
বো নোত যায়া দ্যাকোঁ মুই,
কান্দে কাহার ননদোন।
এই বলিয়া দ্যাকো মুনি
উটিয়া খাড়া হইল্লো,
এ্যাক দুই করিয়া মুনি
কাচোতে যে গ্যালো।
তপাত হাতে মাইনষের ছাওয়া
দেইকপ্যারে পাইলো,
আইসো আইসো বুলিয়া মুনি
ডাকপ্যারে নাইগ্লা।
এ্যাক দুই করিয়া মুনি
তিনেঁ। ডাকো দিলো,
চাইর ডাকের কালে পাগোল
শুনব্বার পাইলো।
মাতা তুলি দ্যাকে পাগোল হায়রে
দেইকপার পাইলো,
যাদু যাদু বুলিয়া পাগোল
পাওয়্যোৎ পাইলো।
হাত ধরিয়া মুনি তুলিয়া নিলো
কি হইলো কি হইলো বুলি পুচ করিলো,
কি হচিল কি না হচিল কতা খুলিয়া কইলো
হাত ধরিয়া মুনি তার বাসাত নিলো
এ্যামোন সোমে দানোব হাজুর হইলো॥
জমের সোমান দানোব
করবা কাবরি করে,
তাহার ডাকে আসমান জমিন
পাহাড় পরবেৎ কাপে।
মুনি কয় হায়রে আল্লা
কি হইলো মোরে,
কার খোরাক আননু মুই
নিজ হাতে ধরে।
আর বুজিকেল দেইকপ্যার না পাঙ
মোর বাপো মায়ে?
পোরতোমে হুংকারে বন্দো
মালেক পরোয়ার
তার পাচে হুংকারে বন্দো
অছুল পয়কমবর।
কমোর বানদিনু মুই
অছুলের নামেঁ নিয়।
যে জনে আনিলো খোরাক
সামোনোহ্ থাকিয়া
এ্যক্কেবারে বান্দিম তোক মুই
ভ্যাজোতে করিয়া।
ওরে এইনা ভাবে দ্যাকো দানোব
সাজিয়ায় তইয়ার হইলো,
মার মার বুলিয়া দানোব
দউড়াইতে নাগিলে।।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ ওহে)
আর ওপোনীত হইলো দানোব
মুনিরো সামোনে,
মুনি কয় হায় রে আল্লা
ঠেকিনু বেপোদে,
মানুষ হয়া মাইনষোক দেইম ক্যামনে
দারুণ জমের হাতে।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ ওহে)
মুনি কয় হায়রে আল্লা
যা আচে কপালে,
নেশ্চয় ধরিয়া দানোব
মারিবো তাহারে।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
যকনে অইনা মুনি
তকাব্বরি করে
আরোশে থাকিয়া আল্লা
পাইলো জানিবারে।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
আল্লায় কয় শোনরে জিবরিল
না চিনিলু মোরে,
উচিত সাজা দেইম আইজ
দানোবেরো হাতে।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
বিচমিল্লা বলিয়া মুনি
হাতে বাড়েয়া দিলো,
লম্পদিয়া দানোব আসি
কমোর ধরিয়ায় নিলো।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
মহাব্যাগে দুইজোনে
নড়িতে নাগিলোঁ,
সোমানে সোমান দেন
কেউ না হারিলো।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
পাহাড়ের পাতোর যতো
ধুলার আকার হইলো,
এইনা ভাবে সাতে দিন
গতা হয়। গ্যালে। ।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
আটদিন কার কালে দানোব
এ গজ্জোন করিলে।,
কমোর ধরিয়া মুনির
শূন্যেত ফিকিয়া দিলে।,
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
দউড়াইতে নাগিলে। মুনি
শূন্যে মুক্তে। হয়।,
দ্যাকিয়া আল্লার জিবরিল
ধরিল হাত বাড়েয়। ।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
ফিকঁয়া দিলে। মুনিক
যকোনে দানোবে,
দুই পাগোলের হাত ধরি
কিড়মিড় কিড়মিড় করে।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
দাত কিড়মিড় করে দানোব
চউক নাল বয়োন
এ্যালায় এমাকে হামি
করিমো ভক্ষোন ।
( খোদার জিবরিল কতো ময়া জানে ওহে )
দুই হাতে ধরিয়া দানোব
দুই জোনেরো তরে,
নাইচ্তে নাইচ্তে যাবার নাগিল
আপোনায় মহোলো
তপাত হাতে মেহের চাদ কইন্যা
পাইলো দ্যাকিব্যারে।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
এ্যালা দ্যাকো ইংল। কতা
অইলো ভালে ভালে,
মেহের চাদ কইন্যার কতা
শুনিয়া ল্যাও সকলে।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
এ্যাকাব্বর নামোতে বাশ_শা
হরিপুর শওরে,
মেহের চাদ বুলিয়া কইন্যা
আছিলো তার ঘরে।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ ওহে)
এ্যাকদিন গেচিল কইন্যা
ফুল বাগিচার পরে,
ধরিয়া আনিলো তাকে
দানোব দুরজনে।
খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
সেইদিন হাতে কানদে কইন্যা
দানোবের মহোলে,
কি কইরবে সতি কইন্যা
বুদ্ধি যে করিয়া
বারো বচ্ছোরকার জন্মে ডাকায়
ধরমো বাপ বুলিয়া।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
বারো বচ্ছোরে মোর গাত
হাত নাই যে দিবে,
তার পাচে মোনের আদ হাউস,
পুরা করি দেইম তোরে।
(খোদার জিবরিল কতো ময়া জানে ওহে)
এ্যাগারে। বচ্চোর গতো হইচে
আরো দশে। মাস,
দুই মাস খানেক বাকী আচে,
কইন্যার ওয়াদার হদ।
(খোদার জিবরিল কতো ময়া জানে ওহে)
(হায়রে হায়) কইদব্যার নাইগচে মেহের চাদ
দানোবেরো ঘরে,
দুই মাস গতো হইলে গো মোর বিদাতা
জাতি যাইবে দানোবের হাতে।
(খোদার জিবরিল কতো ময়া জানে ওহে)
(হায়রে হায় ) টুলাটুলা হয়। কইন্যা
নাইগচে কান্দিবারে,
মানুষ করিয়া আল্লা গো ও মোর আল্লা
তুলিয়া দিলেন দানোবের হাতে।
(খোদার জিবরিল কতো ময়া জানে ওহে)
অ্যাকে তো হনু মুই
কইন্যা আল্লা ভোলা,
ক্যামোনে সহিব মুই ও মোর বিদাতা
দানোবেরো জালা গো।
(খোদার জিবরিল কতো ময়া জানে ওহে)
ওরে এইনা ভাবে দ্যাকে। কইন্যা
নাইগচেন কান দিবারে,
চউক ম্যালিয়া মোর সতি কইন্যা গো্
পাইলো দ্যাকিবারে।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
দুই জোন মানুষ নিয়া দানোেেব
নাচিতে নাচিতে,
ওপোনীত হইলো আসি ক্যাবোল
কইন্যারে। সামোনে।
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
মেহের মেহের বুলিয়া দানোেব
নাইগচে ডাকাইবারে,
শোন কইন্যা মেহের চাদ
মুই বোলেঁ। তোমারে!
(খোদার জিবরিল কতো ময়া জানেঁ। ওহে)
দিনে আইতে কান্দিস কইন্যা
মাইনষোক না দ্যাকি,
আনিয়া দিনু ‘সই মানুষ
দ্যাকিয়া হওরে খুশি।
(খোদার জিবরিল কতে ময়া জানেঁ। ওহে)
(হায়রে চায়) মানুষ দ্যাকিয়া কইন্যার
কিছু খুশি হইলো,
দানোবের কতা মোনে করি কইন্যা
কান্দিতে নাগিলৌ।
(দারুণ বিদাতা। এই আচিল রে)
(হায় রে হায় হ্যন সোমে দ্যাকে কইন্যা
নজোর করিয়া
আইসপ্যার নাইগচে এ্যাক মুনি গো
ও মোর আল্লা পাইলো ডাকিবারে।
( দারুণ বিদাতা এই আচিল রে )
ওরে তপাত হাতে কয় মুনি
শোনেক রে দানোব,
কনটই আকলু মোর
সাভোরো মানুষ। ১৩
( দারুণ বিদাতা এই আছিল রে )
ও মোর দিনে আনাভ ও মোর পরোয়ার
দিন গ্যালো মোর অবোলাক বুজাইতে গো।।
দিন গ্যালো দুনিয়ার কাজে
দোস্তক ডাকেয়া কয়
য্যামোন দিন গ্যালো দোস্ত
সেদান হবার নয়।
‘অবূজক বুজামেঁ’ কতো
বুজ নাইরে মানে,
ঢেকিকে বুজামো কতো
সদায় বারা মানে।
হুংকারো ছাড়িয়া দানোব
নাইগ্চে বলিবারে,
শোনেক রে নাদান মানুষ
ভয় নাই অনতোরে।
কোন সাওসে আলু ফির
জমেরো পুরিতে—ও।।
এই কতা শুনিয়া মুনি
১৩. আহার সাধের মানুষ কোথায় রাখিলে।
নাইগ্ চে বলিবারে,
আহারে অদোম দানোষ
না চিনিলু মোরে,
‘মুই নইড়ব্বার আনু
এলাহীরো নামে।
আরোশ হাতে দ্যাকে আল্লাহর
হুকুম ভালো দিলো,
গদ্দান কাটিয়া তিনে।
উদ্ধের করিয়া নেমো রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
এই কতা শুনিয়। দানোষ
গজ্জিয়ায় উঠিলে।,
বিচমিল্লা বুলিয়া মুনি
হাতে ছোরা নিলে। ।
আল্লা নবীর নাম নিয়া
জোরেতে মারিলে!,
ওরে কাটিয়া দানোষের মাতা
তপাতোত্ যায়। পাইলে। রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ভাইরে, শোন সবে পুন্নভাবে
গোল কইরোন। ভাই,
নোবষ্টি করি বেটি ছাওয়া জাতিক
তৈয়ার কইরচে শাঁই।
দ্বাকিলে বেটি ছাওয়া জাতি
নোব যায় সবারে
১৪. খোদা মেয়েলোককে লোভী করিয়া তৈয়ার করিয়াছে।
মুনি ইষি দরবেশ কতো
বেটি ছাওয়ার কতায় ভোলে রে!
( হায় হায় দারুণ বিদি আরে হে )
বারো বচ্চোর আছিল মুনি
জংগোলোত বসিয়া
দরবেশি নিচে তাঁর
হাচেল করিয়া!
( হায় হায় দারুণ বিদি আরে হে )
তাঁইও বুজিকেল ভুলি যায়
মেহের চাদেকে দ্বাকিয়া।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
আছিলো মেহের চাদ কইন্যা
আগুন বরাবর,
ঘোবৃতি হইচে কইন্যা
উগোতে করে ঝলমল রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ডিগিতে য্যামোন ভাইরে
অকতো হোলা ভাসে,
সেইদুরের মোতোন কইন্যা
ডগোমগো করে রে!
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ডূতাহার উগোতে পাহা
নাইগচে জলিবারে,
ওরে দ্বাকিয়া কইন্যারো ছবি
মুনি ভাবে মোনে মোনে রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
৮-
ধেরে ধেরে গ্যালো মুনি
কইন্যারো সামোনে,
( হায় হায় দারুণ বিদি আরে হে )
ড্যাকিয়। দুই পাগোল ক্যাবোল
কাড়াকড়ি করে,
ধরিয়া কইন্যারো হাত
নাইগচে টানিবারে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
তা ড্যাকিয়। মুনি টানে ক্যাবোল
কইন্যার হাতো ধরিয়া !
যকনে মুনি কইন্যার
গাওয়োত হাতো দিলো,
আরোশে থাকিয়া আল্ল’
ব্যাজার হয়া গ্যালো রে!
( হায় হায় দারুণ বিদি আরে হে )
দুই পাগোলে ধরি ভাইরে
টানে এ্যাকো দিকে,
ত। ড্যাকিয়া মনি ইষি
গোস্বায় জলিয়া গেইচে।
( হায় হায় দারুণ বিদি আঁরে হে )
হাতে ছোরা নিয়। মুনি
এসকোতে জ্বলিয়া
পাগোলের মাতাত্ ছোরা মারে
জোরোতে খিচিয়া রে !
( হায় হায় দারুণ বিদি আরে হে )
আল্লায় যাকে আকে ভাই রে
কাঁচাই মারিতে পারে,
মুনিরো চোটেতে পাগোলের
নোমো নাই যে কাটে রে!
( হায় হায় দারুণ বিদি আরে হে )
মারামারি হুড়াহুড়ি
কমোর ধরিয়া
তামশা দ্ব্যাকে মেহের
তপাতে বসিয়া রে।
( হায় হায় দারুণ বিদি আরে হে )
হ্যালা ইগল৷ সউগ কতা
অইলো ভালে ভালে,
মেহের চাদ কইন্যার কতা
শোন ভাই সকলে। ( ওহে )
মোনে মোনে ভাবে কইন্যা
বসিয়া তপাতে,
আহা আল্লা মাবুদ মওল।
এই আচিল কপালে। ( ওহে )
যা আচে কপালোত মোর
যাইবে গুজারিয়া,
ছাড়িয়া পাগোলের দল
যামে। পলাইয়া। ( ওহে )
এই ভাবিয়া মেহের চাদ
উটিয়ার খাড়া হইলো,
দ্ব্যাকিয়া পাগোলের দিকি
ভ্যাগিয়ার চলিল্লো। ( ওহে )
১:৬
হাইটপ্যার না পারে মেহের
চলিলো দউড়িয়া, ( ওহে )
কতোেকদুরে যায় মেহের
এ্যাকদোমে হাটিয়া !
( আরে ওহে )
দিন গ্যালো আইত্ হইলো
ভাবে মোনে মোনে,
বসিয়া কাটাইম আইত্
বট পাইকোড়ের তলে।
( আরে ওহে )
আল্লা নবী মোনে করি
বসিয়া যে অইলো,
এজমাল কুমারের কত্তা
মোনোত ইয়াদ হইলো।
( আরে ওহে )
এজমাল নামোতে কুমার
কুপিয়ার শওরে,
শীকারোতে আইলো কুমার
শুরসোনা সাথে।
আরে ওহে )
সইনজা কালে এজমাল কুমার
তাম্বু যে টানিয়া,
আরাম করে শুরগণ
জংগোলোত শুটিংয়া।
( আরে ওহে )
আইত্ হইলো দিন গ্যালো
এজমালে কুমার,
ঘিরাও করিয়া নিলো
জংগোলের চারিধার।
(আরে ওহে)
এ্যাক্কেবারে শুন্নগণ
ঘিরাও করিয়া নিলো,
তীর গোলা বনদুক কামান
বাজিতে নাগিলো।
(আরে ওহে)
হুম্ হুম্ দুম দুম বাজে
আরে বাজে কাংশি,
কইন্যায় কয় হায় রে আল্লা
কাঁইবেন ঘিরিল আসি।
(আরে ওহে)
ইতি উতি দ্যাকে কইন্য।
নজোর করিয়া,
এজমালো কুমারের সইন্যে
আসিলো চলিয়া।
(আরে ওহে)
কারো নেঁয়ায় আপোন আল্লা
কারো নেঁয়ায় পর,
সগ্গৈকে সোমান দ্যাকে
আল্লা করো সার।
(আরে ওহে)
হ্যানকালে এজমাল কুমার
নজোরে দ্যাকিলো,
চাদের সোমান কইন্যা
জ্বলিতে আচিলো।
জংগোল মাজারে এ্যাক
ফুলের বাগান আচিলো,
সেই বাগানত্ আসিয়া কুমার
কাশি যে বাজাইলে!।
( আরে ওহে )
কাঁই আসি বাজায় বাশি
বাগানোতে বসি,
তারে দ্যাকা পাইলে সকি
যৈবোন কইরমেঁ দান।।
বহুদিন হাতে নাহি শুনি বাশী
কাঁই বাজায় বাশি জংগোলোতে আসি,
কি পান সকি হে, দ্যাকি তারে উটকি।।
(হায়রে) তবে দ্যাকে মেহের চাদো
ভাবে মোনে রে মোনে,
হাতির ওপরোত বসি আচে এজমাল
পাইলো দ্যাকিবারে!
( হায় হায় ওহে )
মেহেরে কয় ওগো আল্লা
মালেক পরোয়ার,
( হায় রে হায় )
তুমি ছাড়া নাই গো আল্লা
বেপোদের দোস্তদার।
( রে মোন হায় হায় হায় ওহে )
ওরে মানুষ পাইনু দ্যাকো
না ছাড়িমেঁ। আর
যৈবোন সপিয়া দিয়া
ঘরোত্, যামেঁ। তার।
( রে মোন হায় হায় হায় ওহে )
ওরে যাচিয়া মেহের চাদ
যৈবোন সপিয়া দিলো,
আইসো আইসো বুলিয়া রে এজমাল
হাতিত তুলিয়ায় নিলো।
( দারুণ বিদি এইনা আচিল রে )
শীকার ভংগো দিয়া এজমাল
দ্যাশোত্ চলিয়া গ্যালো,
মেহের চাদ কইন্যার উপোতে
দেওয়ানা যে হইলো!
( দারুণ বিদি এইনা আচিল রে )
আচিল আগের বউ
দ্যাকিতে নেরোস
সেই কইন্যার সাতে এজমাল
না হয় রে মেলোন।
( দারুণ বিদি এইনা আচিল রে )
ওরে তবে দ্যাকো সতি আবেয়া
গোম্বায় জলিয়া গ্যালো,
শতিনো ঘরোত আসি মোর
কপাল ঘাটিয়া গ্যালো!
( রে মোন হায় হায় হায় ওহে )
খড়ি-পাতি গনে বামোন রে
দিয়ান করিয়া,
কি ছাওয়া আচে গরবোত,
নিলো দিয়ান করিয়া !
( আরে হায় )
শোন বাশ শা এজমাল কুমার রে
মুই বলো তোমারে,
ঘোবোর্রাজ নামোতে ছাওয়া আচে রে
উপ তার চাদো বরাবরে।
( আরে হায় )
এ্যাকাশো দশ বচ্ছোর হায়াত রে
সাত তকতের বাশ শা হবে,
চাদের সোমান ছাওয়া আচ্টো জানেঁ। রে
মাও জনোনীর ওদ্দোরে।
( আরে হায় )
ওরে এই কতা শুনিয়া এজমাল রে
খুশিতে ভরিয়া,
অই চাইরো ভাইয়ে সোনার পইতা দিলো
বামোনোক তুলিয়া।
( আরে হায় )
বিদ্যায় হয়। যায় বামোন রে
আপনারো ঘরে,
বাগানোত_ থাকি দুষ্ট আবের। রে
পাইলো দ্যাকিবারে।
( আরে হায় )
বামোনোক্ ডাকেয়। আবেয়া রে
পুচ ভাল। করে,
মেহের চাদের হায়াত কত পা দিন রে
খুলিয়। কও আমারে।
( আরে হায় )
এই কতা শুনিয়া বামোন
গইনব্যারে নাগিলো,
আইজ হাতে মেহের চাদ
হিসাব করিয়ায় নিলো।
( আরে হায় )
নব্বই বচ্ছোর মেহের চাদের
হিসাব করিয়ায় নিলো।
( আরে হায় )
এই কতা শুনিয়া আবেয়।
ভাবে বা মোনে মোনে,
আহারে দারুণ বিদি
এই আছিল কপালে।
( আরে হায় )
শতিনের জালায় জেবোন
ফানা হয়া যাইবে।
কি কইরবে আবেয়া হায় রে
দাসীর আগোত্ বলে
এ্যালায় চলিয়া যাও রে দাসী
মালাকরের দ্যাশে!
এই কতা শুনিয়া দাসী
বিদ্যায় ভালা হইলে!
ক্যামোন করি বাচায় তাকে
শোন মোন দিয়া !
( আরে ওহে )
পরীস্থানোত্ আছিল ভাইরে
হাজেরা পরী নাম,
তার পিতা পরীর আজা
কইন্ত সাতোজোন !
( আরে ওহে )
হাজেরা পরীর সাতো বইন
অতোতে চড়িয়া
দেইকপ্যার বুলি মাইনষের দ্যাশ
আইলো তাঁই চলিয়া
( আরে ওহে )
আসমানোত্ থাকিয়া পরী
পাইলো দ্ব্যাকিবারে,
পরীর চায়া চউওন উপ দিচে আল্লায়
অই ছাওয়ালের গায়ে ।
( আরে ওহে )
দ্ব্যাকিয়া সাতো পরী ভাবে মোনে মোনে
ঝাকে ঝাকে আইসপ্যার নাগিল পরী
ঘোবোরাজের কাছে ।
তুলিয়া নিলো হাজেরা পরী
পরী সাতোজোন,
অতোতে চড়িয়া তামরা
করিলো গমন ।
( আরে ওহে )
পলোকে চলিয়া গেলো
পরীস্থান শওরে,
হাজেরা পরীর মাওয়ে
পাইলো ঢাকিবারে !
( আরে ওহে )
অ্যাকে তো পরীরো কইস্থ।
বড়ো দয়াবান,
পাইলবার নাগিলো বাচাক
জনেরো সোমান ॥
The provided image is completely blank. There is no visible Bengali text or any other content to transcribe.