কইন্যা আনোয়ারের কলি

রংপুর গীতিকা - বদিউজ্জামান

কইন্যা আনোয়ারের কলি

কাহিনী শুরু [ বাওয়া ] বইরাটৌ নগরে আছিল
শাহা এমরান নাম
আরে ওহে
ওরে আনোয়ারের কলি কইন্যা
পাগলো বানান !
আরে ওহে
আনোয়ারের কলি কইন্যা
আনারসোত্ $^১$ থাকে
আরে ওহে
সাত পদ্দা নোহালার জালে
ঘিরাও কইরা আচে
আরে ওহে
পাইক পকালি দূরের কতা রে
মাচি যাওয়া রে ভার
আরে ওহে
বাতাসো না যাবার পারে বন
পুরিত $^২$ সন্দাইবার
আরে ওহে
বিশা শও দানোর আচে
কইন্যাকে রে ঘিরিয়া
[ আরে ওহে ]
আনারসে ২. পুরীতে প্রবেশ কবিতে [ ও ধন রে ধন ] কার বা সাধ্য আচে আনে রে কইন্যা পাগোল করিয়া ( হায় হায় হায় ওহে ) একে তো আনোয়ার কইন্যাটা নিমের কলিত মোতম্ বুকের কলি হইচে কইন্যার দুই ডালিমের মোত ( হায় হায় হায় ওহে ) ( বাওয়া ) কমোর সরু বুকো মোটা ওঠ১ দুকনা যেন জ্বলে৪ মাতাতে দেগোল ক্যাশ তার জঁইমনোতে পড়ে ( হায় হায় হায় ওহে ) হাটিয়া যাইতে বুকে চুচি থর থরেয়া কাপে দ্যাখিলে চ্যাংড়া বুড়া ব্যাসসে টলিয়া পড়ে রে ( হায় হায় হায় দারুণ বিদি ওরে হায় ) ( বাওয়া ) হাটিয়া যাইতে সেই কইন্যা ঝোঁকে তালে তালে উড়ায় শাড়ীর আচোল পুবাল বাতাসে রে । ১. ঠোঁট দুইটি ৪. উজ্জ্বল ( হায় হায় হায় দারুণ বিদি
আরে হায় ) শাড়ীখান উড়িলে কইন্যার
বুক্ দ্যাখা যায়
সেই বুক দ্যাখিলে কইন্যার
হালুয়া hal ছাডিয়া দেয় রে
( হায় হায় দারুণ বিদি
আরে হায় ) ( খাওয়া ) মাতাত ফিতা হাতোত উমাল
জুতা দিয়া পায়
বসিচে বাগানৌত_কইন্যা
চমোতৎকার দ্যাখা যায় রে !
( হায় হায় দারুণ বিদি
আরে হায় ) নানাভাবে সাজে কইন্যা
সাজের নাই ঠিকানা
দাসীর পাওযোত পেন্দেয়া দিচে
কাচা খানের সোনা রে
( হায় হায় দারুণ বিদি
আরে হায় ) চাইরো পাকে পনচো দাসী
যেন জইলবার নাইগতে হুরপরী
তার ওপারে কইন্যার উপর
দ্যাবের দ্যাৰ পুরী রে !
৫. চাষী
৬. রুমাল
৭. পরিয়ে দিয়েছে
৮. জলছে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) বসিয়া আচে সেই কইন্যা আনারসের মাঝে সপোন দ্বাকিয়া এমরান পাগোল হয়। গেইচে রে! ( হায় হায় হায় দারুণ বিদি আরে হায় ) পাগোল হয়। দ্বাকো এমরান ছাড়ে ঘর রে বাড়ী সাতে করিয়া নিলে দ্বাকো তাঁই হাতের আংগুটি রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) দুই আনা দামের আংগুটি কেউ নাইরে দ্বাকে ওরে পাগল হয়। এমরান শাহা বাড়ীর বাইর হয়। যায় রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) দোপোর আইতে গ্যালো এমরান কেহুই ডাক না জানে শুতিয়া আচে বাপ মাও তার অইনা ব্যাঙ্গসেরো হালেরে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) আল্লার নাম নিয়া ইমরান ধেরে ধেরে যায় বাপের বাড়ীর মুল্লুক ছাড়ি আর এ্যাক দ্যাশোত্ যায় রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) এ্যারানোত গেলোরে শাহা দেওয়ানারো হালে আজারো সান বানদা নদী বসিল যায়া সেই ঘাটোত রে! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) সেই আজার কইন্যা আচিল এ্যাক ভানু উদাস. নাম ( আরে ওহে ) যোবোতি হইচে সেই কইন্যা বিয়া নাইরে হল ( আরে ওহে ) দাসীর ঘরোক নিয়া কইন্যা যায় জলের ঘাটে ( হায়রে ) বসিয়া আচে শা ইমরান পাইলো দ্যাকিবারে ! ( আরে ওহে ) জইল্বার নাগচে শা ইমরান্ চান্দের নাহান উপ` হয়া ১. রূপ. ড্যাকিয়া এমরানোক কইন্যা
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
কইন্তায় কয় শোন দাসী
কঙ বা তোমার আগে
( আরে ওহে )
মোহোনি করিয়া এই কুমারোক
আনিয়া দেওযা নাইগবে মোরে !
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
এ্যামোন বাখানি রে কইন্যা
বুদ্ধির পরিপাটি
শাহাকে বানাইলো রে কইন্যা
মাতার চুলের বেণী ।*
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
কদোম ফুলিয়া দিলো কইন্যা
খোপারো ওপুরে
( হায়রে ) সেই ফুলের মইদে কুমারোক
আইক্লো ১০ বন্দো করিরে ।
( হায় হায় দারুণ বিদি ‘
আরে হায় )
হালিয়া ঢুলিয়া কইন্যা
নাইগচে যাহিব্যারে
হাসে আর গীত কয়
১০. রাখিলো মোনের আন্মোন দে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) হাসিয়া খেলিয়া কইন্যা এম্‌রানোেক নিয়া হ্যান সোমে১১ ঢাল কাউয়া কদোম নিলো ঠোটোত্‌ করিয়া। ( হায় হায় দারুণ বিদি আর হায় ) হ্যান সোমে১১ ঢাল কাউয়া কদোম নিলো ঠোটোত্‌ করিয়া। ( হায় হায় দারুণ বিদি আর হায় ) কদোম নিয়া গ্যালো কাউয়া কইন্যার তাক দ্বাকিলো পাগোল হয়। কইন্যা তকোন টলিয়ায পড়িলো। ( হায় ওহে ) হায় আল্লা মাবুদ মওলা এই আচিল কপালে মুই পাচ্‌নু১২ ধন আইয়ে বসিয়া খাইবে। ( হায় ওহে ) কাইনদিয়া কাইনদিয়া কইন্যা বা’ র আগোত্‌ গ্যালো ১১. এমন সময় ১২. পাইনু শুনিয়! সে দয়ার বাপ হুকুম করিয়া দিলে! রে ( হায় ওহে ) ওরে এ্যাতেক শুনিয়া আজা বেলোম নাই যে করে দেওয়ানে’ক ডাকেয়া কতা নাইগচে বলিবারে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) শোন শোন পানের দেওয়ান জবান শোন মোরে ঢোলাই করি দেও দেওয়ান শওরে বন্দরে রে ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ওরে এ্যাতেক শুনিয়া ঢুলি ব্যাটা বেলোম না করিলো ঢোল ঘাাড়োত নিয়। ব্যাটা নগোরোত্‌ চলিলে। নগোরে নগোরে ঢোলাই করিতে নাগিলো! ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ওরে ঢোল শুনিয়া নগোরবাসী নাইগচে বলিবারে কিসোক১৩ ঢোলাই দেওরে ঢুলি
কহোতো আমারে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে )
খুষ্টা১৪ আজার১৫ খুষ্টা কতা
শুনিয়া নেও সকলে
কাউয়া মারিবারে আজা
হুকুম করিয়ায় দিচে রে
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে )
খ্যাঁই১৬ যেতেই পাইবেন কাউয়া
মারিয়া আজাক দিবে
হ্যাসকারী১৭ করি না মারিলে
শুলিতে তুলিয়া দিবে রে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে )
( বাওয়া ) ঢোলাই শুনি নগোরবাসী
হাল ছাড়িয়া দিলে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে
( হাল ছাড়িয়া হালুয়া ভাই রে
পেটি হাতোত নিয়া
কাউয়া খাদে ব্যাড়ায় সগলে
জংগোল বাড়ি দিয়া রে
১৩. কেন ১৪. খারাপ ১৫. রাজার ১৬. যে যেখানে ১৭. আলস্য ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ওরে জাল ফ্যালেয়া যতো মাজি বাইংকা ঘাড়োত নিয়া নদীর পাড়ের যতো কউয়া দিলেন খ্যাদাইয়া রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) নদীর পাড়ের যতো কাউয়া টকরই১৮ ভাংগি খায় ওরে গোরোস্তের বউ বেটি গুলায় তাকো খ্যাদেয়া দ্যায় রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) আকোয়ালেরা১৯ বান্দে গরু ময়দানের ওপোরে সেই গরুর আটাইেল খায় কাউয়া বসিয়া বোগ্লোতে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) সেও কাউয়াক খ্যাদে দ্যায় আকালে দেগোল লাটির২০ চ্যালে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ১৮. শামুক ১৯. রাখালেরা ২০. লাঠির আমের গাচে যায় রে কাউয়া পাকা আম খায় ছোট ছোট চ্যাংড়া চেংড়ি তাক খ্যাদয়া দ্যায় রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ভয়োতে কাউয়া সকল যায় রে গইলের ভেতরে ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ভয়োতে কইতর ধরি খায় চুপি চুপি রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) দ্যাকিয়া গেরোস্তের বউয়ে গোস্পায় জ্বলিয়া যায় রে হোচার ২১ বাড়ি দিয়া কাউয়ার ঘাড় ভাংঙ্গিয়া দেয় রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) জেবনের ভয়ে যায় কাউয়া কাইন্চ্চা বাড়ির মাঝে ধরিয়া চড়ুইর বাচচা খায় রে চাপে চুপে। ২১. গোবর ফেলা ডালি ধারা ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) যোবোতি বউ কাইনচা শামটিতে ঝাটা নিয়া হাতে ওরে ঝাটার বাড়িতে তাড়ায় কাউয়াক ঠ্যাং ভাংগিয়া পড়ে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ভয়োেতে গেইলেন কাউয়া জোং২২ বাড়ীর মাযে ওরে বেজি শালায় ধরি ঠ্যাং টানাটানি করে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) পড়িয়া গেইলেন কাউরা বিশ কাটাদ্বলের খ্যাতে বড় বড় আলাদ সাপে পাও দ্যা গড়ে যায় না ধরে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে। সেটেই হাতে গ্যালো কাউয়া . ঘইষার২৩ খুপরিতে এ্যামন একটা খুষ্টা মুরগী চউক তুলিয়া নিচে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ২২. কাচা গাছ ২৩. খুটে রাখার ঘর (বাওয়া) এই না হালে দ্যাকো কাউয়া ব্যাড়াইতে নাগিলো কোনখানে এ্যাকনা জাগা খোদায় নাহিন দিলো রে (হায় হায় দারুণ বিধি আরে ওহে) এ্যাতেক দেখিয়া কাউয়া যুক্তি করে সার শুকানেতে আমার জাগা নাহি হবে আর রে। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) দরিয়াতে যায়া সগলে ঝাপিয়া পড়িলো মতো কোনা ভাধে থুইয়া ন্যাচরা ২৪ হয়া অইলোরে। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) কান ঝাড়া দিয়া কাউয়া শুকানোত উঠিলো ওরে আজার কইন্যা আসি কাউয়া নজোরে দ্যাকিলোরে। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) কাউয়া দ্যাক্রিয়া কইন্যা গোস্বায় জলিয়া গেলো ২৪. ভিজা আহারে নগরবাসি মোর
সগলে দোষপোন ২৫ হইলো রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
মুকের আগোত্_ থাইক্তে কাউয়া
কেহই না ধরিলো রে।
হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
এই কথা শুনিয়া আজা
হুংকার যে মারিলো
সেই হুংকারে নাজির উজির
টলিয়াড় পড়িল রে
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
গাও মোড়া দিয়া পাচে
উটিয়াড় বসিলো রে।
শোন বাশ্_শা আলোমপনা
জানাই তোমারে
আইজকো ক্যানবা উদ্যান ম্যাগে ২৬
হড় হুড়িয়া ডাকে রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে
আজায় কয় শোন রে ব্যাটা
না কান্দিও আর
২৫. শত্রু ২৬. আজ কেন এরূপ মেঘে মারিবো সঙ্ঘীরে গরদান
না আকিবো আর রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
এ্যাক এ্যাক করিয়া আজা
ধইরবার নাগিলো।
বাঁও আতের চড়োতে কারো
দাত্ ভাঙ্গিয়া দিলো রে
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
ক্যানরে বেহেয়া বেটা
কাউয়া না আনিলু
সেই কারোনে দাত দুকনা মুই
ভাঙ্গিয়া না দিমুরে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
আর কাকো মারে গুড়ি
উতি২৭ যায়া পড়ে
ক্যানরে হারামজাদা
কাউয়া না ধরিলো রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
আর কাকো ধরিয়া আজা
শুলোত্ তুলিয়া দিলো
২৭. ওদিকে
২- তেরে ঘইষার খুপরিত ক্যানে কাউয়ায় মুরগীর বাচ্চা খাইলো রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) আর কাকো ধরিয়া আজ্ঞা মাতাত্ দেয় রে মুকটি তোর ঢেকির পাড়ের কাউয়া ক্যানে খায়া গেলো শুক্টি রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) আর কাকো ধরিয়া আজ্ঞা ভাংগিল মাথার খোলা তোর কাইনাত্ পড়িল কাউয়া তোর বউয়ে মারিল ঝাটার গুড়া রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) নদীত্ যায়া আজ্ঞার দ্যাকো মারে এ্যাকো ডাং মোর মুল্লুকোত্ থাকিয়া নদী কাউয়াক তল না কল্পেন ক্যানরে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) এই না ভাবে দ্যাকো আজ্ঞা নগোর বাসীক মারিলো দুষ্ট। বেটির ধায়া আজ্ঞা চুলের খোপা ধরিলো রে। ( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
ক্যানরে বেটি হাটি গেলু
নদীর অইনা ঘাটে
তোর মুকের আগ দিয়া উড়ি গ্যালো কাউয়া
খবোর ক্যান তাক দিলু রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে
তোর কথা শুনিয়া মুই
হনু রে ব্যাহেরা
যতো আচিল পোঞ্জা পাইট
দিনু শেষ করিয়া রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
অ্যাকেলা হয়া আজা
ভাবে মোনে মোনে
আনীর পায়ে পড়িয়া আজ!
বেনোয় করিয়া কানদে রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
কহো কহো দয়ার আনী
বুদ্ধি নাই শরীলে
তুই আনী ছাড়া মোকে
দরদ কইরব কোন বা জনে রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে ) একে একে গোজ্জাগোনোক ফ্যালানু মারিয়া ধরিয়া চুলের খোপা বেটির ফ্যালাইম মুই মারিয়া রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে এই কতা শুনিয়া বেটি কাইপ্‌পারে লাগিলো পেঁদনের কাপড়। ছাড়ি কইন্যা দউড়াইতে লাগিলো রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) পেঁদনের কাপড়। ছাড়ি কইন্য। দউড়াইতে লাগিলো ঢাল কাউয়া পড়িয়া আচে নজোরে দ্যাকিলোঁ রে ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) কাউয়ায় কয় ওরে কইন্যা দউড়াইস কেসের লাগিয়া ব্যাটা ছাওয়ােক যাদু করার মজা দ্যাকৈক চাকিয়া রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) কানদিয়। কানদিয়া কইন্যা কাউয়ার আশোত্‌ যার। পায়ে পড়ে তুই ছাড়া আর বাঁচপার কেউ নাই এই না জগতে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) এই কতা শুনিয়া কাউয়া পাকা ম্যালেয়া দিলো পাকার ততোত্ যায়া কইন্যা মুরগীর বাচ্চার নাহান আইলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে।) পাছে পাছে যায় আজা হাতে ছোরা নিয়া কাউয়ার আগোত্ যায়। কয় তাঁই ডাকিয়া রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) শোনোক শোনোক ঢাল কাউয়া কও সইত্যা যে করিয়া কোন ফাঁয়েঁ৮ গেইচে মোর চেংড়িটা অই না দউড়িয়া দউড়িয়া যে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) শোনেক শোনেক ওরে আজা পাকা গেইচে মোর ভাংগিয়া ২৮. পাশে এই ফাঁয় গেইচে তোর বেটি
ন্যাংটী না অইয়া রে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে )
ঘুরিয়া যায় আজা
বাড়ীতে চলিয়া
কইন্যার পেছনের শাড়ী কোনা
দে আগে আনিয়া রে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে )
তার পাচে তোর বেটির
দেইম খবোর করিয়া রে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে
ওরে বেটির খোঁজ পায়া আজা
চলিলোঁ ফিরিয়া
ঢাল কাউয়াটা কয় কত
কইন্যাকে ডাকিয়া রে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে )
শোনেক শোনেক ওরে কইন্যা
কার মুখের দিকি চাও
বাইচবার যদিল আশা থাকে
মোর পিঠিৎ শোয়ার হও রে।
( হায় হায় দারুণ বিদি
আরে ওহে ) মরোনোর ভয় করি কইন্যা পিঠিত শোয়ার হইলো বাতাসের সাথে কাউয়া উড়িয়া চলিল রে ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) পাহাড় পর্ব্বত ছাড়িয়া কাউয়া যাইবার লাগিলো কতো নোদী হাট বাজার ছাড়িতে নাগিলৌ রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) এ্যাক দুই করিয়া কাউয়’ ছয়ো বাচ্চোর গ্যালো ওরে ছয়ো বাচ্চোর বাদে আনোয়ারের দ্যাশোত্ যায়া পঁচিল রে ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) জঁইমনোত আকিলো কইন্যা ছালামেঁ। করিয়া মিটী মুকে কয় কতা কান্দিয়া কান্দিয়া রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) হা করি ডেকুস কাড়ি কাউয়া নামেঁাদার বাইর করি দিলো কইন্যার সাদের কদোম ফুল তার। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) কদোম ফুল দ্যাকিলৈ কইন্যা হাসিতে লাগিলো কইন্যার টুটি কোনা ধরিয়া কাউয়া এ টিপো না দিলো রে। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) আকো আকে করি কইন্যা কানদিয়া উঠিলে। গলা ছাড়ি দিয়া কইন্যার হাত কোনা ধরিলে। রে। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) কানে হাত দিয়া কইন্যাক এ কিড় কাড়াইলো য্যামোন আছিন্ শ এমরান সেই দ্যান্ করি দেও রে। (হায় হায় দারুণ বিধি আরে ওহে) এই কতা কয়। কাউয়া টিপিতে নাগিল ওরে নরৌম হাতে কাউয়ার ঠোঁটে অক্তে। বারেয়। গ্যালো রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) যকোন দ্যাকো শাহা এমরান মানুষ ভালা হইলো দেখিয়া এমরানের উপ কইন্যা ঢলিয়া পড়িলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) কাউয়ার পাউওত কান্দে কইন্যা নুটিয়া নুটিয়ে। ইয়ার নাগি এ্যাত দুক্কো মোর আনু মল্লুক খাইয়া রে ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) আগে সবুর করো কইন্যা পাচে করো কাম ওরে আনোয়ারের কলি কইন্যা ফুলের নাহান রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) সেই কইন্যার উপে এমরান দেওয়ানা যে হইতে সেই কইন্যা পাইলে তোমার আশা পুর্বিত হইবে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) আনোয়ারের কলি কইন্যা আল্লায় যদি করে বানাইম তোক তাহারো দাসী কড়্যাল দিনু তোরে রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে। হেটেই যে আনিনু কইন্যা কাম এ্যাকো আচে সাত হারা করিয়া বাগান ঘিরাও করা আছে রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) সাত হাজার বেটি ছাওয়া পহোরা দ্যায় রে তাকে তার ভেতোরে থাইক্যা কইন্যা আনারসের ভেতোরে রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) সাজিয়া গুজিয়া যা তুই সেটেই হালিতে দুলিতে শুতিয়া খাইক্ নাগায়া বেটি ছাওয়া গুলার মাঝে রে। ( হায় হায় দারুণ বিদি আরে ওহে ) এই অউষোদ দিনু তোকে আকিবেন তাক সাতে নিদোতে সগল বেটি ছাওয়া যকোন থাকিবে ব্যাঙ্গসে ওরে নাকে নাকে ধরবু সবার কয় দিনু তোকে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) ওরে এই না কাম করা নাইগবে কয়া দিনু তোকে এ্যাক দনডো ধরিস যদি সউগ বেটি ছাওয়ার নাকে, সাতদিন পড়িয়া যাইক গে মরার নাহান হালে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে সেই সুযোগে ঢুকিয়া যাইম মুই পুরীরো ভেতোর চইদ্দো পদ্দা ঘিরাও আচে আনারসের ওপোের। বুদ্ধি করি কাটিম বান দোন বাইচপার আশা নাই মোরে রে। ( হায় হায় দারুণ বিধি আরে ওহে ) এই বুলিয়া এই না কইয়া কোন বা কামে করে অউষোদ কোনা হাতোত্ নিয়া নাইগচে যহিবারে রে। ( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
ফাইল কোনা দিয়া কইন্যা
মাতা যে বান্দিলো।
সোনার নলোক কোনা কইন্যা
নাকোত তুলিয়া দিলো রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
সোন্দোর এ্যকনা শাড়ী কইন্যা
অইষে কষিযায় পিন্দিলো।
ছুরি দুকনা তকোন কইন্যা
হাতোত্ সাজাইলো রে ’
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
উপার খাড়ুয়া দুকনা
পাউয়ে তুলিয়া দিলো।
মোনোর মতোন করিয়া কইন্যা
সাজিয়া তইয়ার হইলো।
উমুর ঝুমুর বইজে কইন্যা
যাবারে নাগিলে রে।
( হায় হায় দারুণ বিধি
আরে ওহে )
ওপোনীত হইলো কইন্যা
বেটি ছাওয়া গুলার আগে,
দ্যাকিয়া সউগ বেটি ছাওয়া গুলায়
ভাবে মোনে মোনে এ দ্যান ওপোসি বেটি দাওয়া নাই দ্যাকী আর কোন কালে রে। ( হায় হায় দারুণ বিদি হায় রে ) সাঁই দ্যাকে তাঁই পোচে আসিয়া ভোগোলে কোন বা দেশে বাড়ী তোমার যাইবেন কোন থানে কিবা কামে আইলেন কইন্যা কওতো আমারে রে। ( হায় হায় দারুণ বিদি হায় রে ) এই কতা শুনিয়া কইন্যা হাসিয়া উঠিলে’, পহোরী গণের আগোতে কতা বলিতে লাগিলে। আনারসীর দাসী মুই এই পাচি দ্যাকিতে আনু রে। ( হায় হায় দারুণ বিদি হায় রে। বচ্ছোরোতে কয়জোন বেটি ছাওয়া গেইচে রে কমিয়া। হাজারোতে কয় জন বাকী নাম দ্যাও তো ল্যাকিয়া রে। ( হায় হায় দারুণ বিদি হায় রে ) এ্যাতেক শুনিয়া সগলে বেলোম নাইযে করে চুরুপভান ফুলমতির নাম পোরতোমোতে দ্যাকে রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে ) নাজমা নামোতে আরে নামে ফুলেশ্বরী সায়রাতুর হাজার নাম হায়রে দিলোনেন। না দ্ব্যাকি রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে। কতো দেয়ান পাকান খানা পাকের নাই ঠিকানা যোগাড় করিয়া আনিল দ্যাকে! দাসী কতো জোনায় রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে ) কুন্তার মাত। দিয়’ রচুর গুড়া যে আন্দিলো পাটা শাগোত কুচিয়। মাচ ভাজি করিয়। নিলে। রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে ) তরকই আন্দিলে। কইয়া কিব! চমোত্কার, হোলা ব্যাঙ আর শুই সাপ করি এ্যকান্তরে রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে ) এই ভাবে আঁদিয়া তরকই তৈয়ার যে করিলো আনারসীর দাসীর আগোত হাজুর করিয়া দিলো রে ( হায় হায় দারুণ বিধি হায় রে , খাওয়া দাওয়া করি সকলে শুতিয়া নিঁদ বা গ্যালো আইত্ দোপোরে কইন্যা দ্যাকো’ উঠিয়ার বসিলে’ রে ’ হায় হায় দারুণ বিধি হায় রে’ অউষুধের কটুয়া কইন্যা’ খস্যে। হাতে দিলে। এ্যাক এ্যাক করিয়া সকলের নাকোতে ধরিলো রে। ( হায়, হায় দারুণ বিধি হায় রে ) মরার নাহান পড়ি অইলো কেহুই নাই রে জাপো সাতদিন দিনকার মরা হয়। বাইরে পড়িয়া থাকে রে (হায় হায় দারুণ বিধি
হায় রে)
ফিরিয়া আসিলো কইন্যা
ডাল কাউয়ার আগে
সুযোগ পায়া ওরে কাউয়া
দেওয়ালের বাঁধন নাইগ্চেন কাটিবারে রে।
(হায় হায় দারুণ বিধি
হায় রে)
ওরে সাত দোরের বাঁদোন কাউয়া
কাটিয়া ফ্যালাইলো
হিসাব করিয়া দ্যাকো
সাত দিনেঁ গ্যালে!,
আট দিনের মাতাত্ পরিগণ
জাগিয়া উঠিলো।
(হায় হায় দারুণ বিধি
হায় রে)
হোস্কা দুয়ায় দ্যাকী সগলে
দউড়াইতে নাগিলো।
হাপু দাপু করি সগলে
জিনজিরে বানদিলো
বেলা দশটায় সেনাপতি
আসিয়া পৌঁছিলো রে।
(হায় হায় দারুণ বিধি
হায় রে)
দেওয়ান সাতে সেনাপতি
যকোন আসিলো দ্যাকিয়া কইন্যারে। ছবি পাগোল হইলে। ! ( হায় হায় দারুণ বিধি হায় রে ) ভয় পায়। অই কইন্যাটা এমরানের কাছে গেলো ওরে জোড়া পায়ে সেনাপতি আউগাইতে লাগিলো ( হায় হায় দারুণ বিধি হায় রে ) দ্যাকিয়। সেই মতি কইন্যায় এমরানের কোলোত্ গ্যালো তাক দ্যাকিয়া সেনাপতি বুদ্ধি গোটেয়। নিলো রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে ) ওরে হাতোতে আছিন্ বন্দুক গুলি ভরেয়া নিলে, গুলি ভরেয়া এমরানোেক্ মারিয়ায় ফ্যালাইলোঁ রে । ( হায় হায় দারুণ বিধি হায় রে ) গলাত দড়ি নাগেয়া এমরানোেক তপাতোত্ ফ্যালাইয়া দিলো রে । ( হায় হায় দারুণ বিধি হায় রে ) কি কইরবে সতি কইন্যা কান্দিতে লাগিলো চিরিয়া শাড়ীর আচোল চিঠি যে ন্যাকিলো রে ( হায় হায় দারুণ বিদি হায় রে ) ঢাল কাউয়ার আগোত্‌ চিঠি বাতাসের আগোত দিলো রে ( হায় হায় দারুণ বিদি হায় রে ) সইতে রে চিঠি হবু তুই ঢাল কাউয়ার আগে যাবু মরি গেইচে শাহা এররান এই খবর তাকে দিবু রে । ( হায় হায় দারুণ বিদি হায় রে ) স্যাকিয়া দশট। কতা শাড়ীরে। আচোলে উড়িয়’ দিলে’ তক সেনাপতি ন জানে রে । ’ ’ হায় হায় দারুণ বিদি হায় রে ) কন্যার হাত ধরি সোনাপতি নাইগচে যাহিবারে নিয়া গ্যালো সতি কইন্যাক সেনাপতির ঘরে রে । ( হায় হায় দারুণ বিধি হায় রে ) জাগিয়া পহোরি সগেলে পরি ঘিরাও করিয়া দিলে। বোর মাজান ছেদিয়া চিটি দউড়াইতে নাগিলোঁ রে। ( হায় হায় দারুণ বিধি হায় রে ) পয়লা দুয়ারোত্ যায়া শাড়ীর খানিক ছিড়িয়া গ্যালো এ্যাকটা কতা কমি যায়া নওটা কতা অইলো রে ( হায় হায় দারুণ বিধি হায় রে ) দোষরা দুয়ারোত্ যায়া চিটি গ্যালোরে আটকিয়া নোহার সুতাত্ নাগি খানিক গ্যালো রে চিরিয়া ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) গ্যালোরে দুইটা কমিয়া আটটা কতা অইলো বাকি এই দ্যান করি সাতটা কতা গ্যালোরে না ছিড়ি রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) সাতটা কতা কমিয়া গ্যালো
তিনটা কতা অইলো ঠিকে
সাত তেউড়ি ছ্যাদ করি গ্যালো
ঢাল কাউয়ার আগে রে।
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
পড়িয়া আচে কাউয়া
আনারসের আগে
কি ভাবে চইন্দো পদ্মা
কাটিয়া ফ্যালাইবো রে।
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
সেই বুদ্ধি কইরবার লাগচিন্
ঢাল কাউয়া বসিয়া
হ্যান সোমে কইন্যার চিঠি
গ্যালো যে চলিয়া রে !
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
চিটি পায়া হায় রে কউয়া
ব্যাঙ্গসে পড়ি গেলো
আহা রে মোর শাহা ইমরান্‌
কই ছাড়ি গ্যালো রে !
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
যার কারণে এ্যাত্ দুক্কো
জেবোন দিঁচো আড়িয়া যার জন্যে মাও বাপ মুই আসিমু ছাড়িয়া রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) যার আশাতে আরাম বিশ্রাম দিঁচো রে ছাড়িয়া যার কথাতে যুদ্ধা কালে নাই বহুিসোঁ বিয়া রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) যার কতাতে খাওয়া দাওয়া গেইচেঁ রে ভুলিয়া যার জন্যে দারুণ মৌন মোর গেইচে পাগোল হইয়া রে ! ( হায়, হায়, দারুণ বিধি আরে হায় ) কটাই গ্যালো কটাই গ্যালো মোকে রে ছাড়িয়া কটাই গ্যালো কটাই গ্যালো পাগোল করিয়া রে (হায় হায় দারুণ বিধি আরে হায় ) কটাই গ্যালো কটাই গ্যালো মোকে রে ছাড়িয়া আহা রে সামনের আয়না মোর গ্যালো রে ভাংগিয়া। (হায় হায় দারুণ বিধি আরে হায় ) কটই গ্যালো কটই গ্যালো মোর পাণের রে দোলোর কটই গ্যালো কটই গ্যালো হাতের কাংকোন মোর রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) কটই গ্যালো কটই গ্যালো মোর সাতের খ্যালোয়ার কটই গ্যালো কটই গ্যালো বন্ধু যে আমার রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) — কটই গ্যালো কটই গ্যালো অবোলাক বদিয়া কটই গ্যালো কটই গ্যালো দুক্কিনীক ছাড়িয়া রে ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) কটই গ্যালো কটই গ্যালো মোর কানের কান ফুল কটই গ্যালো কটই গ্যালো মোর পায়েরো নেপুর রে ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) কই গেলোঁ কই গেলোঁ মোর মাতার মটুক চুল রে ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) এই না ভাবে কান্দে কইন্যা ধুলাত্ রে নুঠিয়া যার জনে কাউয়া উপ নিষ্ঠো বারোন করিয়া রে ! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) বিয়া দিবার চাইলে মোক ধাম ধুমে করিয়া যার জন্মে দোগোর আইতোত্ আনু মুই চলিয়া রে । ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) কি হইলো কি হইলো মোর কপালের সেন্দুর কি হইলো কি হইলো মোর পায়েরো নেপুর রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) কি হইলো কি হইলো মোর গলার গজোমোতি হার কোন জনে করিল চুরি ভয় কি নাই রে তার ! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) 8° কি হইলো কি হইলো মোর পঁেদনের শাড়ী সোয়ামী ধনোক ছাড়িয়া মুই না যাইম ঘুরিয়া বাড়ি রে! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) আহারে আনারসি কইন্যা তোর যে নাগিয়া কাচা চুলের আড়ি হুনু মুই এই ন্যাশোদ_ আসিয়া রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) মাইনষে হলদি মাকে ঘটকের মুখে শুনি বিয়া না হইতে মুই নারী হুনু দুনিয়ার কলোংকিনি রে! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) মুই যদিল কান্দো কইন্যা তেহইলে তোকো মুই কান্দাইম মোর নাহান কাচা চুলের আড়ি তোকো মুই করাইম রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) নিধুয়া পাতাকোত_ বসি না এ্যাক সাথে কান্দিমেঁ। রে ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) আহারে আনারসি কইন্যা আচিস কোন জাগাতে চইন্দো পদ্দা ছিড়িম্‌ তোর নউকৈরো ঘুতাতে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) এ্যাতেক বুলিয়া কইন্যা কাউয়ার উপ ছাড়িয়া শ্যাষ! উপ হয়া কইন্যা ব্যাড়ায় তঁাই কানদিয়া রে ! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) শ্যাষা উপ হয়। কইন্যা দউড়ি দউড়ি যায় তপাতে থাকি পহোরিগণ তাক দ্যাঁকিবার পায়। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) ধরিতে শ্যাষাকে দ্যাকে। কতো বুদ্ধি করে দাও কুড়াল নিয়। কতো ড্যালা ড্যালি করে রে ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) আচিলো সোনার জাতি
গোঁইজ ফিকিরায় মারে
নাপিতের মায়ারা সকলে
কেচির ড্যাল মারে রে।
( হায়, হায়, দারুণ বিদি
আরে হায় )
কেচিখ্যান পায়া শ্যাষা
খুশিতে ভরিয়া গ্যালে।
ছাড়িয়া শ্যাষার উপ তঁঃই
বাতাসে শ্যাষার গ্যালে রে।
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
কেচি খ্যান তুলিয়া নিলো
বান দিলে। আচোলে -
দাও খ্যান নিয়া হায় রে
খোপাতে তাঁই গোঁজে
( হায় হায় দারুণ বিদি
আরে হায় ‘
কুড়াল খ্যান নিলো কইন্যায়
বাওঁ হাতোত্ তুলিয়ঃ
কাট্টিতে আনারসের গাছ
যায় মার মার করিয়! রে
( হায় হায় দারুণ বিদি
আরে হায় )
নোহান্ন বোন্নমা জাল খানি
কেচিতে কাটিলে। খুটার ঘিরাও খানি কইন্যা কুড়ালে ফাটাইলো। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) বাঁশের ঘিরাখানি কইন্যাঁয় দাও দিয়ায় কাটিলো ! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) নোহার ঘিরা খানি কইন্যাঁয় হাতুরে ভাংগিলো চইরম্দো পরদা কাটিলো কইন্যাঁয় কেহুইন। দ্যাঁকিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) নোহার ঘিরা খানি কইন্যাঁয় হাতুরে ভাংগিলো চইরম্দো পরদা কাটিলো কইন্যাঁয় কেহুই না দ্যাঁকিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) ত‍্য্যারো পরদা কাটিয়া কইন্যা চইদ্দোতে যখন গ্যালো আচিল দ্যাঁকো অন্ন্দোকার পূরী জইলবারে নাগিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) শাড়ীর আচলোতে কইন্যা।
তাক ঢাকিয়া নিলো
আনারসটা নিয়া কইন্যা
শাড়ীতে বান্দিলো
ধরিয়া আনারসের গোড়া
মটকেয়ায় ভাংগিলো রে
( হায় হায় দারুণ বিধি
আরে হায় )
যকোন দ্যাকে আনারস কোন
মটকেয়ায় ভাংগিলো
ভল্লাত ভল্লাত্ করি পুরীর
ভেত্রোত আগুন
জলিয়া উঠিেলা রে।
( হায় হায় দারুণ বিধি—
আরে হায় )
যকোন পুরীতে আগুন
জলিয়ার উঠিল
আনারসি কইন্যা চুরি হইলো
তাক জানিবার পাইলে।
মুল্লুকে মুল্লুকে তাকোন
দুম দুমি পড়িল রে।
( হায় হায় দারুণ বিধি
আরে হার )
আটিলো আজা সেই
নামোতে হইলে অপদূত!
আশি হাজর পালোয়ান তাঁই তাকিচে মজুদ রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) আশি হাজার পালোয়ান রে ষাইট হাজার সুরসেন। চল্লিশ হাজার পাইক পেয়াদা তিরিশ হাজার দেওয়ানা ! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) কুড়ি হাজার ঢুলি মালি দশ হাজার পিয়াদা পাঁচ হাজার চাকোর বাকোর দুই হাজার বামোন জাতি সয়াত্তুর হাজার বেটি ছাওয়া বাগানোত থাকে বসি রে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) হিসেব করি দ্যাকে দ্যাকি হয় বা কতো জোন পুরীর চৌপাকে সগলে ঘিরাও করিয়া নেন রে ! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) এ্যাতেক দ্যাকিয়া কাউয়া মাইনষের উপো হইলো| ডাকিয়া ডাকিয়| ‘কত্তা_ বলিতে লাগিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) আইজ হাতে তোমার কইন্যা নামোতে আনারসি চুরি করিয়া নিনু মুই এমরানেঁ১ না আসি রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) নামোতে এমরানেঁ১ কুমার বইরাট নগরোত্‍ ঘর তোমার কইন্যাক নিয়া গেনু আসিয়া অইক্কে করো রেঃ২ ( হায়, হায় দারুণ বিধি আরে হায় ) এ্যাতেক বলিয়া বান কামানে জুড়িলো এক্কেবারে দশ হাজার বান সাজোন করিলে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) নামোতে অগ্নি বান আইগুনের নাখান জ্বলে দশ হাজার অগ্নিবান এ্যাক সাতে না ছাড়ে রে।_ ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) পুড়িয়া ঝুড়িয়া সউগে ছাই করিয়া দিলো দ্যাকিয়া পাড়ার নোেক ভাগিয়া চলিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) পলেয়। পলেয়া যায় রে মানুষ কইন্যাট। হাটিয়া হাটিয়া যায় সেনাপতির বাড়ীত্ যায়। ওপোনীত হয়। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) দ্যাকৈ কইন্যা বসি আচে সেনাপতির ঘরে ধাপা মারি নিলাে কইন্যা বাঁও হাতের পরে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) পড়িয়া আছিন শাহম রানি দুই ধুমো হরিয়া শাড়ীর আঁচোলে রে কইন্যা নিলে। রে বান্দিয়া। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) কইন্যার বাগানেঁত আব হায়াতের ছুয়া ছিলো ঘুরিয়া সেই আনারসির বাগানেঁতে গ্যালো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) আব হায়াতের পানি গাত ছিটিয়া না দিলো আল্লা হকোমেতে শা এমরান উটিয়ায় বসিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) জটাউ পকির উপ কাউয়ায় খারোন করিয়ায় নিলো এমরানোেক আর কইন্যার পিঠিত তুলিয়া নিলো রে! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) শাড়ীর আচৌঁলে আনারস খিচিয়া বান্ধিল আল্লার নাম নিয়। পকি শূয়ে উড়াও দিলো রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) ছয় মাসে গ্যালো পকি ভাশোত রে চলিয়া বাগানেতে যারা তাঁই পকির উপ দিলো ছাড়িয়া রে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) নিজ কইন্যার উপ নিলো ধারোন করিয়া রে! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) চিনিতে পারিলো এমরান সেনাপতির বেটি হয়। জরিনা কাচোন বালি নাম ইয়ার হয় রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) শোনেক শোনেক ও জরিনা মুই বলেঁ তোমারে মোর নাগিয়া এ্যাতো দুক্কো ভোগিলে শরীলে রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) মোনের কতা ওরে কইন্যা কহোনা খুলিয়া রে! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) কটই অইলো আনারসি
তার কি করিনু
যার লাগি এই জেবোন
ফানা করিয়া দিলু রে।
( হায় হায় দারুণ বিধি
আরে হায় )
সেই কইন্যাঁর কি হইলো
কি করিয়া আলু রে
( হায়, হায় দারুণ বিধি
আরে হায় )
হাইসতে হাইসতে কইন্যা
মোনের কতা কয়
তোমার উপ দ্ব্যাকিয়া
মোর ধৈবোন পাগল হয় রে।
( হার হায় দারুণ বিধি
আরে হায় )
তুই যিদিন ছাড়িয়া গেলু
বানারসির খোঁজে
গনিয়া পাড়িয়া দ্ব্যাকি
জোড়া আছে তারো সাতে রে!
( হায় হায় দারুণ বিধি
আরে হায় )
এ্যাকলায় গেইলে যেদিন
আনারসির দ্যাশে
বুড়া বয়সোত্ পালু হয় কইন্যাক কতা শোনেক মোরে রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) মোর মনের আশা কুমার শোনেক মোনো দিয়া। দাসী করি আকেক মোরে চরোনে বান_দিয়া রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) যতো মোনের দুক্ষো তোকে কনুরে ভাংগিয়া বুড়াতি বয়সের পিরিত সোয়ামী ভালো নাই রে নােগ ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) সেই জন্মে গেছনু মুই আনারসির খোজে আনারসিক আনি দিনু মুই কতো দুক্ষো না ভুগিয়া রে। করবু কিনা সাদের দাসী সেই কতা কও ভাংগিয়া রে! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) এ্যাতেক শুনিয়া এমরানের বড়ো দয়া হইলো যার ফলে মরা জিউ ফিরিলো আসিলো। ( হায়, হায় দারুণ বিধি আরে হায় ) মুন্সি ডাকিয়া বিয়া পড়ৈয়া না নিলো গোলবাহার কইন্যাক তার দাসী যে বানাইলো ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) বাগানেঁাতে যায়া বইসে নিরালা মন দিরে বাইর করিয়া আনারসোক্ আকিল বুকের আগাত্ রে ( হায়, হায় দারুণ বিধি আরে হায় ) হীরার ধারের ছোরা কোনা হাতোত্ তুলিয়া নিচে আল্লার নাম দিয়া আনারসোত্ এ্যাকটা চোটো দিচে রে। ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) হরের নাহান কইন্যার কোনা উঠিয়া খাড়া হইচে রে ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) ত্যাকিয়া কইন্যার উপ শা না এম্মান এ্যাক ব্যহসোতে ভাঁই দশ দিনেঁ। না অন। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) দশ দিনো বাদে এম্মান উঠিয়ায় বসিলো সোনা মুক্তো ত্যাকিয়া ফির টলিয়াড় পড়িলো ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) সেই ব্যাহসেতে বাচার ত্যাকো আট দিনেঁ। গ্যালো হুস হয়া শা এম্মান উঠিয়াড় বসিলো রে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) বুকের ডুগডুগা কলি ত্যাকি এম্মান টলিয়ায় পড়িলো সেই ব্যাহসোতে ত্যাকো তার ছয় দিনো ফির গ্যালো রে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) তা ত্যাকিয়া শাহা এম্মান উঠিয়ায় বসিলো সরু কমোর হ্যান্বিয়া কইন্যার টলিয়ার পড়িয়া রে। (হায় হায় দারুণ বিধি আরে হায়) সেই ব্যাঙ্গসোতে তার দুই দিনো গ্যালোঁ। হুস পায়া শাহা এমরান উটিয়া বসিলো রে। (হায়, হায় দারুণ বিধি আরে হায়) যবোন বাহার হ্যান্কিয়া কইন্যার টলিয়া পড়িলোঁ সেই ব্যাঙ্গসোতে তার এক দিনো গ্যালো রে (হায় হায় দারুণ বিধি আরে হায়) এই দ্যান হাল হ্যান্কি কইন্যা হাসিতে লাগিলোঁ ম্বুকের হাসি হ্যান্কি এমরান টলিয়ায়ে পড়িলো রে (হায়, হায় দারুণ বিধি, আরে হায়) হাত ধরি আনারসি কইন্যাক কেলোত তুলিয়া নিলো রে (হায়, হায় দারুণ বিধি আরে হায়) কালোতে তুলিল যদি কইন্যা আনারসি বাইর করিয়া দ্যাকায় তারে বুকের কোমলা কলি রে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) নেরো বা বসিলো কইন্যা পতিক নিয়া বুকে , বুক খ্যানি দ্যাকিয়া কইন্যা হায়, হায় করিয়া ওঠে রে। ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) ধরিয়া কইন্যার গাল! ব‍্যাহুস হয়া যায় রে ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) সেই ব‍্যাহুসোতে বাচার ছয় মাস গ্যালো মুকে মুক দিয়া দোনো জোন পড়িয়া যে অইলো রে ! ( হায় হায় দারুণ বিদি আরে হায় ) যতো আচিল দাসী বান্দি তপাত্ হয়া গ্যালো হুস হয়া দোনো জোনে গাও গোচোল দিলো রে ! ( হায় হায় দারুণ বিধি আরে হায় ) হাতা হাতি চাইর জোন নিজ পুরিতে গ্যালোরে (হায় হায় দারুণ বিধি আরে হায় ) তক্তো বসিলো এমরান আনারসির হইলো আনী দেওয়ানেঁেক আইঞ্জো দিয়া এমরান থাকে ভেতর বাড়ীত্ রে। ( হায়, হায় দারুণ বিধি আরে হায় )