কলি রাজা

রংপুর গীতিকা - বদিউজ্জামান

কলি রাজা

কাহিনী শুরু আহা আল্লা মাবুদ মওলা
আরে ওহে
পরোবদিগার
কাই` বুজ্‌বার পারে আল্লা
আরে ওহে
মহিমা তোমার।
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
শাকরামপুর সওরেতে২ আচিল
আরে ওহে
কলি আজা নাম।
সোন্দোর একজোন ছাওয়া৩ আচিল
আরে ওহে
পুন্নিমারো চাদ
ধনে দৌলতে নাহি ওড়৪
আরে ওহে
ব্যাটা একজোন মাওয়ের কোলোত্
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
এ্যাকনা ব্যাটা বিনে
আরে ওহে
১. কে বুৰতে পাবে? ২. শহরে ৩. ছেলে ৪. শেষ। মাওয়ের ব্যাটা বেটি নাই জেরনোরে’ মোতোন পালে আরে ওহে সেই ছাওয়ালের কাযেয়ন। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) এ্যাক দেবোসে কলি আজা আরে ওহে বসিয়া দরবারে পাইক পেয়াদা ডাকিয়া কত! আরে ওহে কয় বা ধেরে ধেরে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) শিয়ানা হইলো ব্যাটা আরে ওহে থাকোনা সগ্লে করামেঁ। ছাওয়ার সাদি আরে ওহে কওঁ বা তোমারে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) এ্যাতেক শুনিয়া সগ্লে আরে ওহে ভাবে মোনে মোনে’ কইন্যা দেইখতে যায় আরে ওহে দ্যাশে আর বিদ্যাশে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দ্যাশ_ বিদ্যাশে ঘুরে ফেরে আরে ওহে কইন্যার তাল্লাসে পাইলো কইন্যার ঠিকানা। আরে ওহে জলোন্তো কাহাপে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এমোন সোন্দোরো কইন্যা আরে ওহে মশালের নাহান জ্বলে নয় বচ্চোর বয়স কইন্যার আরে ওহে কুকলের নাহান আও কাড়ে ! ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোদার হুকুমে ছাইল্লা আরে ওহে খোদার দয়া পাইলো অইনা কইন্যার সাতে সাদি আরে ওহে জাপোর আজার হইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ধুমধামের সাতে কলি আজা আরে ওহে ছাওয়ার বিয়া দিলোঁ আচিলো কপালের দুস্ত আরে ওহে অই পাচে না ভাবিলো্‌ ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাক দেবোসে কলি আজা আরে ওহে জাপোরের আগোত্ বোঁলে কুলুবদু নিয়া ব্যাটা আরে ওহে যাওবা বাসের ঘরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) উপং দ্যাকিয়া জাপোর আজা আরে ওহে খুশি মোনে মোনে অমিছাক” ছাড়িয়া জাপোর আরে ওরে ৫. রূপ ৬. রমিচ্ছাক। না যায় বাহিরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাক্ আতুরি অমিচা সোন্দুরি আরে ওহে ভাবে মোনে মোনে কতদি হতে৭ খোয়াজের সেবা আরে ওহে না পাওঁ করিবারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) চাউল আটা ঘি কলা আরে ওহে মমের বাতি হাতে সেবা দিবার যায় সোন্দেরী আরে ওহে আই দোপোর কালে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অদ্দেক৮ ঘাটাত যায় সোন্দেরী আরে ওহে পাইলো শুনিবারে শোন শোন অমিচা বালি আরে ওহে ৭. হইতে। ৮. অর্ধেক রাস্তা জবান শোনো মোরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ওরে খোয়াজ অইলো সকা আরে ওহে তোমারো ওப்போরে ওরে তুষ্টি হয়া কতো ধন আরে ওহে দিবে আইজকা আইতে! ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) চইতোর৯ পাকে চায়া দ্যাকে আরে ওহে নাহি দ্যাহে কারে ভয়া পায়া অমিচা বালী আরে ওহে যায় বা ধেরে ধেরে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সামনোতে দ্যাকে কইন্যা আরে ওহে সাতটা পাইলা পড়ে মহোরেতে ভরা সবে আরে ওহে ৯. চতূর্দিকে। পাইলো ডাকিবারে
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
চমকিয়া উঠিলোঁ কইন্যা
আরে ওহে
ভাবে মোনে মোনে
এ্যালায় ডাকিয়া আনোঁ।
আরে ওহে
মোর বা শ্বশুরে !
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
গাইবি হবোের পাইলো কইন্যা
আর ওহে
পাইলো তকোনে
না১০ নাড়িস্ না নাড়িস্‌ কইন্যা
আরে ওহে
না ডাকাইস শ্বশুরে ! ( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
শ্বশুরোক ডাকাইলে কইন্যা
আরে ওহে
সমুলে বিনাশ হবে
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
১০. ছুইয়ো। সু-বুদ্ধি আছিলো কইন্যা আরে ওহে কুবুদ্ধি ধরিলো। ওরে ভাইরতে ভাইরতে পাতিলে আরে ওহে হাত ফ্যালাইয়া দিলো’। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যকনে পড়িলো হাত আরে ওহে পাইতুলের গায়ে আসোনি আটিল মহোর আরে ওহে নামিলে দরিয়াতে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে পাচে পাচে যায় কইন্য়া আরে ওহে কানদে জরে জরে ওপোনীত হইলে’ যায়া’ আরে ওহে দরিয়াত বাতাতে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ওরে খোয়াজ খোয়াজ বুলি কইন্যা আরে ওহে নাইগ চে ডাকিবারে জোয়াব না দ্যায় খোয়াজ আরে ওহে ভাবে মোনে মোনে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ফুলের ডালা নিয়া নামে আরে ওহে এ্যাক হাটুয়া পানির মাঝে হাটুয়া পানিত্ নামিয়া কইন্যা আরে ওহে অইনা পূজা তাই করে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ’ আগে মরোন পাচে মরোন আরে ওহে মরোন একদি আটে হাটু পানি ছাড়িয়া কন্যা আরে ওহে কমর পানিত্ নামে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কমোর পানিত নামিয়া কইন্যা আরে ওহে দোররা পূজা করে তাতো নাহিন শোনে খোয়াজ আরে ওহে কইন্যা কান্দে জারে জারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মরোন ভাবিয়া মোনে আরে ওহে গালা পানিত নেমে! (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) গালা পানিত যায়া কইন্যা আরে ওহে আউলা কেশে পূজা করে জোয়াব দিলো খোয়াজ আরে ওহে অমিচা বালীর আগে। ( মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) শোনো শোনো সোনদরী কইন্যা আরে ওহে কয়া বুজাতঁ তোরে তিনো মাস আইসা নাইগ বে আরে ওহে মোর পুজা যে করিতে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অ্যাকদিন যদিল কাটাইস কইন্যা আরে ওহে অ্যাক মাস বাড়িয়া যাবে অ্যাক ধন আইজ তোকে দ্যাঁও আরে ওহে আকিবে গোপনে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আইজকা হাতে চউখের খুলি আরে ওহে খুলিলো তোমারে অ্যাক জাগাত বসিয়া কইন্যা আরে ওহে এ তিন ভুবোন পাবু দ্বাকিবারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দেও দানোব পশু পাখি আর ওহে পয়েন্দা জানোয়ার চ্যারা ঘুগ্রি ১১ মশা মাছি আরে ওহে ১১. ছোট পোকা ও কেঁচো। ১-৪২ সউগের বুিল পাবু বুঁজিবারে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) এই বড় পায়া কইন্যা আরে ওহে ফিরিয়া চিললে, যাবার সোমে এনা খোয়াজ আরে ওহে সাবদান করিয়ায দিল। এই করিলু বিদি আরে ওহে। ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) মোনে আকো সোন্দোরী কইন্যা আরে ওহে এ কতা যদিল কইন্যা না আকো গোপনে আরে ওহে তেহিলে তোমার দ্যাখো অইন্য দশা ঘটিবে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) পোরকাশ করিলো কতা আরে ওহে আর না পাইবে শুনিতে। ১২. সবাঁর। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অ্যাতেক শুনিয়া কইন্যা আরে ওহে খুশি মোনে বলে গোপনের কথা পরভু আরে ওহে আকিবো গোপনে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ওপোনীত হইলো কইন্যা আরে ওহে নিজেরো মোকামে আইস প‍্যার আগে জাগোর সোয়ামী আরে ওহে জাগিয়া উঠিলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাগোর ভাবে হায় মোর আল্লা আরে ওহে এই আছিল কপালে অসতি কইন্যাক আজি আরে ওহে আনিচো বিয়া করে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ভয় নাই তোমারে
খোয়াজ যারো সকা থাকে
আরে ওহে
তাকে কাঁই মারিবার পারে।
(ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে)
বিদ্যায় হয়। সতি কইম্য। হায়রে
আরে ওহে
হাটে ধেরে ধেরে
বুজবার পায় জাগোর আজা
আরে ওহে
চলিলো মহোলে।
(ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে)
এ্যাকো, দুই তিনে।
আরে ওহে
জাপোর আজায় দ্যাকে
তুষ্টি হইলে’ জাপোর আজা
আরে ওহে
কইন্যারো ব্যাবোহােরে।
(ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে)
কপালে দ্ব্যাকা আটে দুক্কে।
আরে ওহে কাই খণ্ডেব্বার পারে
এ্যাকো আইতে কলি আজা
আরে ওহে
বাইর হইলো নদী ফিরার কারোনে
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
বসি আছে কলি আজা
আরে ওহে
পাইলো ড্যাকিবাবে
সামোন দিয়া যায় দয়ার বউমা
আরে ওহে
দরিয়ার কিনারে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
পাচে পাচে কলি আজা
আরে ওহে
যায় বা ধেরে ধেরে
ওপোনীত হইলো যায়া
আরে ওহে
দরিয়ার কেনারে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
তুষ্টি হইলো পূজায় খোয়াজ
আরে ওহে
এনা বরো দিলো
সুবর্ণের মুক্তার হার
আরে ওহে তোমায় দান করিনো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এই বর পায়া কইন্যা আরে ওহে যায় দরিয়ার বাতাসে দ্যাকে একটা মরা মানুষ আরে ওহে চাপিচে দরিয়ার বাতাসে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ফুলিয়া গেইচে মরা আরে ওহে “বয়” বারায় রে তার সেই মরা ধরিয়া কইন্যা আরে ওহে কামড়ে রে খায় রে তাক ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) গোসতো ছিড়ি ফ্যালে দিয়া আরে ওহে হাত বাইর করেন তার তার ভেতোরো আছে এ্যাকে হাড় আরে ওহে আল বন্ধোক নাম তার ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সেই হাড় নিয়া কইন্যা আরে ওহে আচালোত্ বান্দিলো ধেরে ধেরে সতি কইন্যা আরে ওহে যাবারে নাগিলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ওপোনীত হইলো কইন্যা আরে ওহে সোয়ামীর মোহোলে দ্বাকে সোয়ামী শুতি আচে আরে ওহে সোনারো খাটোেতে । ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মোনে মোনে ভাবে কইন্য। আরে ওহে সোয়ামী দেঘোর নিদেঁ আচে পরিক্ষা করিবো হাড় আরে ওহে কিবা ভ্যাদো তাতো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হাড় খানি নিয়া কইন্যা আরে ওহে নিজের চউখত্ ধরিলো সপ্তো পাতাল ছেদিয়া আলো আরে ওহে নীচেতে চলিয়া গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কোন্ জাগাত্ হীরামণি আরে ওহে কোন জাগাত্ কি আড়ে হাড়ের বরকোতে কইন্যা আরে ওহে সউগে পাইলো থ্যাকিবারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যেও ঘরে থাকে কইন্য! আরে ওহে তাহারো যে নীচে সপ্ত কুটি ধন হীরামোন আরে ওহে আছে তারো নীচে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সঙ্কুটি ধন থ্যাকি কইন্যা আরে ওহে হাসিয়া উঠিলোঁ হাসি থ্যাকি জাপোর আজা আরে ওহে উঠিয়া বসিলোঁ। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাপোর আজায় কয় কতা আরে ওহে কইন্যারো সামোনে কাকে থ্যাকি হাস্লেন কইন্যা আরে ওহে বলোতো আমারে ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কবারে১৪ না পায় কইন্যা আরে ওহে খোয়াজের নেযোদ আটে বাহোনা করি কতো কতা আরে ওহে সোয়ামীর আগে অতি বলে পত্তেক১৫ না কবে সোয়ামী আরে ওহে ১৪. বলতে। ১৫. বিশ্বাস ভাবে মোনে মোনে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
অসতি অইচে কইন্যা
আরে ওহে
পাইনূ বুজিবারে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
আতিরি গ্যালো দিন গ্যালো
আরে ওহে
কলি আজা উটিয়া বেয়‍্যানা
জাপোর আজার আগোত্ কতা
আরে ওহে
কয়বা গরোম জবানে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
শোন বাওয়া জাপোর আজা
আরে ওহে
কার বা মুকে চাও
সকল সকাল দুষ্ট বউয়োক্
আরে ওহে
পুরীর বাইর করিয়া দ্যাও।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
এ্যাতেক শুনিয়া কইন্যা
আরে ওহে শইশুরের পাউয়োত্ পড়ি বেনোয়ভাবে কান্দে কইন্যা আরে ওহে শইশুরে পাও ধরি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কলি আজায় কয় কতা আরে ওহে জাপোরের আনে কমিনা বইতালী মাগী আরে ওহে এ্যাতো ঢংগো জানে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দেও জাতি কইন্যা আরে ওহে আনিচোঁ বিয়া করে মরা লাশ খায় কইন্যা আরে ওহে দ্বাকিনু নজোরে। ( ও মনে বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাতেক শুনিয়া জাপোর আরে ওহে গোস্বায় কইন্যাক ধরে
জমের মতোন ধরে কইন্যাক
আরে ওহে
দয়া নাই শরীলে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
হ্যান সোমে সতি কইন্যা
আরে ওহে
আল্লা ভাবি দেলে
হাতে পায়ে ধরিয়া কান্দে
আরে ওহে
দয়া করে। মোরে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
ভা ল্যাক্তি কলি আজা
আরে ওহে
আইগনের নাহান জলে
শাও দিলো কলি আজা
আরে ওহে
অমিচ। বলীর তরে
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
তুলা উপে১৬ যায় কইন্যা
আরে ওহে
১৬. তুলো হয়ে যাব। সরগোপুর শওরে আসমান জমিন না পায় আরে ওহে যেরে শুইন্নো নৈরাকারে। ( ও মোর বিদাতা, এই করিলু বিদি আরে ওহে ) বারো বচ্চোর ঘুরবে কইন্যা আরে ওহে সরগোপুর শওরে সকা আচে খোয়াজ জেন্দা আরে ওহে ভয় কি তোর অন্তোরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এও শাফ দেওয়ার পরে আরে ওহে কইন্যা উড়িয়া চলিলে। সরগোপুরোত যায়া কইন্যা আরে ওহে ঘুরব্যারে নাগিলোঁ। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এই দেবোসে সতি কইন্যা আরে ওহে তাঁই ভাবে মোনে মোনে জাপোর আজার কতা কইন্যা আরে ওহে পড়িয়া গ্যালো মোনে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আল বন্ধোক হাড় আরে ওহে আছিলো কইন্যার সাতে সেই হাড়ো নিয় কইন্যা আরে ওহে ধরিলো চউকোতে। ( ও মোর বিদাত। এই করিলু বিদি অারে ওহে ) ধরার সাতে সাত পাতাল আরে ওহে ভ্যাদ করিয়া গ্যালো খোয়াজ খিজির জাপোর আজ। আরে ওহে অ্যাকিবাবে পাইলে। । ( ও মোর বিদাতা এই করিলু বিদি অারে ওহে ) শুতিয়া আচেন জাপোর আজ। অারে ওহে সোনারো পালংগে
সুকের নিদঁ বা গেইচেন সোয়ামী
আরে ওহে
পাইলোঁ ছ্যাকিবারে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
আল বন্ধোক হাড় কইন্যা
আরে ওহে
এ্যাক ভাগ কাটিয়া নিলো
গোসাঁই গোসাঁই করিয়া কইন্যা
আরে ওহে
কানদিবারে নাগিলো।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
নাম ধরিয়া সতি কইন্যা
আরে ওহে
এ কান্দোন জুড়িলো
খোয়াজের আসন খানি
আরে ওহে
ঢুলব্যারে নাগিলে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
খোয়াজে কয় হায় মোর আল্লা
আরে ওহে না পাওঁ বুঝিব্যারে এই বুলিয়া খোয়াজ জেন্দা আরে ওহে বসিলা ধেয়ানে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আসমান পাতাল ধেয়ান করে আরে ওহে পাইলু জানিবারে অমিচ বালী কাইদব্যার নাইগ্‌চে আরে ওহে সরগোপু শওরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) ওরে খোয়াজে কয় সতি কইন‍্যা আরে ওহে কান্দেন্‌ কি লাগিয়া কি দুষ্কে পইড়চেন কইন‍্যা তারে ওহে তাক কওন। খুলিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দইবো বাণী শুনিয়া কইন‍্যা আরে ওহে জওয়াব ভালা দিলে। আল বঙ্কাল হাড় নিয়া কইন্যা আরে ওহে দরিয়াত ফিকিয়া দিলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দরিয়ায় সে বঙ্কোক হাড় আরে ওহে খোয়াজ জেন্দা পীরে আইতোতে খুইয়া আইলো আরে ওহে জাপোর আজার বুকেরো ওগোরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আল্লার হুকুমত আতরি আরে ওহে গ্যালো যে পোষাইয়া উটিলো জাপোর আজা আরে ওহে আল্লাজির নামেঁ নিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যকনে উটিলো জাপোর আরে ওহে গাওবা মোড়া দিলো বক্পো তাতে বঙ্কোক হাড় আরে ওহে বিচনাতে পড়িলোঁ। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হাতোত্ তুলিয়া নিলো হাড় আরে ওহে বিচমিল্লা বুলিয়া নজোর করিলোঁ হাড় আরে ওহে আদোরে৷ করিয়া। (ও মোর বিদাত! এই করিলু বিদি আরে ওহে) যকোন দ্বাকিলোঁ হাড় আরে ওহে- দুই চৌক ম্যালিয়া টগমগ করে কইন্যা আরে ওহে অমিচা ব্যাড়ায় রে কান্দিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কইন্যাকে দ্বাকিয়া জাপোর আরে ওহে উটিলো কান্দিয়া আহা মোরে সতি কইন্যা আরে ওহে ব্যাড়ান্ ক্যান্ কান্দিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কিবা জিনীষ দিলে মোরে আরে ওহে বুকোতে তুলিয়া সয়াল সংসার দ্যা কা যায় আরে ওহে বিচনাতে বসিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কইন্যা কইন্যা বলিয়া জাপোর আরে ওহে দেওয়ানা হুয়া গ্যালো বাপো মাকে না কয়। আরে ওহে বাইর বা হুয়া গ্যালো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আইতরো যোগে জাপোর আজা আরে ওহে দ্যাশ ছাড়িয়া গ্যালো আপনার আইঙ্কো ছাড়ি আরে ওহে আর এ্যাক দ্যাশোৎ গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ১১- ওপোনীত হইলো যায়। আরে ওহে পাহাড়ে রো ধারে শুতিয়া নিদঁ বা গ্যালো জাপোর আরে ওহে সেমাক দরোকের তলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সেইনা গাছোত্ আছিন্ পকি আরে ওহে ছিয়া মুকগ নাম তারে দইবো কতা কয়বা পকি আরে ওহে মাদায় আরো মাদি। ( ও মোর বিদাতা এই করিস্ বিদি আরে ওহে ) মাদায় কয় শোন মাদি আরে ওহে জুবান শোন মোরে বুড়া বুড়ি হইনেঁ দোনেঁ। আরে ওহে এলাহী বাচ্যো না ছায় ক্যানে? ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এই কতা শুনিয়া মাদী আরে ওহে কান্দে জারে জারে যার কপালৌত দুক্কো আচে আরে ওহে তাক কাঁই খণ্ডাবার পারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মাদায় কয় শোন মাদী আরে ওহে কওঁ যে তোমারে মোর নাহান দুক্কি বলো আরে ওহে কয়জোন বাহির হবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মাদী কয় শোন মাদা আরে ওহে জবান দ্যাঁও যে তোরে হামার থাকি দুক্কি এ্যাকজোন আরে ওহে জাপোর আজা নাম তারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সেমাক দরোকতের তলে আরে ওহে ব্যাঙ্গসোতে আচি পড়ি মাশুক ভাল্লাশোতে ফেরে আরে ওহে পাহাড়ো জংগোলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হাজারো মারিলে মোন্দো আরে ওহে তারে না পাইবে যে কাম করিলে পাইবে আরে ওহে সে কাম না করিবে। ( ও মোর বিদাতা- এই করিলু বিদি আরে ওহে ) মাদায় কয় শোন মাদী আরে ওহে কি কাম করা নাইগ্ বে খুলিয়া কওনা কতা আরে ওহে চ্যাঙ মুই শুনিবারো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) শোন মাদা ভ্যাদ তারে আরে ওহে কঙঁ বা তোমারে বারো বচ্ছোর এবাদত করা নাইগবে আরে ওহে সেমাক গাছের তলে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মাদী মাদী এই কতা আরে ওহে কবার যে নাগ[?]চিলো এ্যাকে এ্যাকে জাপোর আজা আরে ওহে সউগে শুনিলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওরে ) সেতেই ১৭ হাতেই উটি আজা আরে ওহে আসোেন করিয়ায় নিলো মরোন ভাবিয়া আজা আরে ওরে ধিয়ানোত্ বসিলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাকোন এইগ্লা কতা আরে ওহে ১৭. সেখান থেকে ! ছাড়ান দিয়া যাই কলি আজার কতা কিছু আরে ওহে দশের আগোত্_জানাই। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বিয়ানা উঠিয়া আজা আরে ওহে তক_তোত্_বাইরো দিলো। পাইক পেয়াদা উজির নাজির আরে ওহে হাজুর হইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কলি আজা কয় বা কতা আরে ওহে নগের বাসীর আগে আইজকা হাতে জাপোর আজা আরে ওহে বসামেঁ তক_তোতে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) শোন দেওয়ান আরজ করি আরে ওহে তোমার কদোমে নউতোন আজ্ঞা নউতোন দেওয়ান আরে ওহে তৈয়ার করিতে হইবে! (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) মাস মাহিন। বেতোন পত্তরো আরে ওহে ঘরোত্ থাকিয়া পাইবে বিচারে আচাবো দেওয়ান আরে ওহে আর না আসিবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) যাও যাও পানের দেওয়ান আরে ওহে মহোল্লোত্ চলিয়া সোনার. বেটা জাপোর আজাক আরে ওহে আনে নাঁ ধরিয়া ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হুকুম পায়া যায় বা দেওয়ান আরে ওহে খুশিতে ভরিয়া ঘরে ঘরে তাশ্লশ করে আরে ওহে না পায় রে উটকিয়১৮। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) দাসী বান্দি আনীর আগোত্ আরে ওহে খবোর জানাইলো মহোল্লোত্ কানদা কাটি আরে ওহে সোরগোল পড়িলো। (ও মোর বিধাতা — এই করিলু বিদি আরে ওহে) বাইরোত্ আছিন কলি আজা আরে ওহে পাইলো শুনিব্যারে মহোলোত্ গ্যালো আজা আরে ওহে কান্দিতে কান্দিতে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) পোনীত হইলো আজা আরে ওহে ১৮. খুঁজিয়া। পয়লা তেওড়ীর মাজে খবোর শুনিয়া আজা আরে ওহে গেইলেন বাগানে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বাগানেরো চাইরো পাকে আরে ওহে উটকাইতে লাগিলো যাদুকে না পায়া আজা আরে ওহে কান্দিতে নাগিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মোনের দুকে কলি আজা আরে ওহে পোষাগ ফ্যালেয়া দিলো গালায় মালা হাতে আসা আরে ওহে সইন্যেসি সজিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দ্যাশ ছাড়িয়া যায় বা আজা আরে ওহে সইন্রেসিরি উপে মোচোলমান না খাবার দ্যায আরে ওহে হিন্দুর গে’সাই বলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কানদিয়া কান্দিয়া আজা আরে ওহে সউগে ছিড়িয়া ফ্যালাইলো ছিড়া কাপড় মাথায় টুপী আরে ওহে ফকিরো সাজিলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ছিড় ঝোলা ঘাড়োত্ নিয়া আরে ওহে ব্যাড়াইতে নাগিলো ঘরে ঘরে উটকিয়া খানা আরে ওহে খাবারে নাগিলোঁ। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দিন গ্যালো আত্বরি হইলো আরে ওহে শুতিয়া নিদ বাঙ্গালী।
সরগে থাকিয়া অমিচা বালী
আরে ওহে
দ্যাকিলারে পাইলো
( ও মোর বিদাতা
এই করিনু বিদি আরে ওহে )
আল বন্ধোক হাড় কইন্যা
আরে ওহে
এ্যাকনা না কাটিয়া
খোয়াজের মারফতে হাড়
আরে ওহে
দিলো হাজুর করিয়া।
( ও মোর বিদাতা
এই করিনু বিদি আরে ওহে )
সেইনা হাড়ো দিলো খোয়াজ
আরে আরে
কলি আজারো খোলাতে
শেওরোত বসিয়া সপ্পোন
আরে ওহে
নাইগচে দ্যাকাইবার।
( ও মোর বিদাতা
এই করিনু বিদি আরে ওহে
শোন বাশ শ হতভাগা
আরে ওহে নিজের কপালের দোষে
হারাইচোঁ অমুল্লো অতোন
আরে ওহে
খবোর দিনু তোরে
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
বিয়ানা উঠিয়া বাশ_শা
আরে ওহে
ঝোলান্ হাতো দিবে
যে জিনিষ পাইবে বাশ_শা
আরে ওহে
চউকোতে ধরিবে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
এই সপ্পোন দ্যাকেয়া খোয়াজ
আরে ওহে
কলি আজার মুত্তি ধরে
আজা হয়া বসিল যায়
আরে ওহে
কলি আজার তক্তোতে
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
পোঞ্জা গুলায় দ্যাকিয়া তাকে
আরে ওহে জোড় হাতে বলে এ্যাতো দিনেশ কতই আইচলেন আরে ওহে ছাড়িয়া সবারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজে কয় শোন পোচ্ছাগোন আরে ওহে যাদু ধনের শোকে পাহাড় জংগোল ঘুরিফিরি আরে ওহে না পানু তাহাকে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজে বাশিশাই করে তক্তে আরে ওহে শোন ভাই সকলে কলি আজার কতা কিছু আরে ওহে কই দশের আগে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বিয়ানা উটিয়া কলি আরে ওহে ঝোলায় হাতো দিলো নিয়া বজ্জ্বোক হাড় আরে ওহে চউকোতে ধরিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সরগো মত্তো আকাশ পাতাল আরে ওহে মজরোতে দ্বাকিলে! জাপোর আজাক আমিচাবলী আরে ওহে সরগোপুরে দ্বাকিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ব্যাটাকে দ্বাকিয়া কলি আরে ওহে কান্দে ধূলাতে লুটিয়া আহারে সোনাব যাদু আরে ওহে আইলেন ভুলিয়া। ( ও মোয় বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) পাগোলের হালে আজা আরে ওহে_ গড়াগড়ি যায় য়্যাকোনা তামোশা পয়দা আরে ওহে করিলো খোদায়। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দিনেঁ১ গ্যালো আত্বি হইলো আরে ওহে কি দশা ঘটিলো এলাহী আলমিন আল্লা আরে ওহে কি খ্যাল! খেলিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) আচিলো নাটকি কইন্যা আরে ওহে সরগোপুরে শুত্তে বার এলাহীর হুকুমে কইন্যা আরে ওহে আইলো দরিয়ার কেনারে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সুরুজের নাহান জলে কইন্যা আরে ওহে তারায় ঝিকিমিকি পাগোল হইলো কলি আজা আরে ওহে সেই কইন্যাকে ড্যাকি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ধেরে ধেরে হাটে কইন্যা আরে ওহে নাচি নাচি রে যায় কমোর সরু মাজ্জা মোটা আরে ওহে কমোর ঢুলিয়া যায়। ( ও মোর বিদাতা - এই করিলু বিদি আরে ওহে ) হাইসতে হাইসতে কইন্যা আরে ওহে চউকে ইশারা করে মুচকি হাসি পায়ের নাচোন আরে ওহে , বগোলে চাপি বইসে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কইন্তায় কয় শোন নাগোের আরে ওহে এ্যাকলা ক্যান জংগোলে কার জন্যে পাগোল হইলে আরে ওহে ফেরো বোনে বোনে ( ও মোর বিদাতা এই করিলু বিধি আরে ওহে ) শুনিয়া সে কলি আজা আরে ওহে চায়া ভালা অইলো কইন্যায কয় চলোনাত আরে ওহে আমার বাসোর ঘরে। ( ও মোর বিদাতা এই করিলু বিধি আরে ওহে ) আগে আগে কইন্যা চলে আরে ওহে পাচে কলি আজা ডগমগ কইরবার নাইগ্‌চে আরে ওহে এচাই তার চেহারা ( ও মোর বিদাতা এই করিলু বিধি আরে ওহে ) দেইখতে দেইক্তে কইন্যা আরে ওহে ১২- নিজ্ঞান বোনে গ্যালো অজগুবি সে পাহাড়খানি আরে ওহে আদাঁর হয়া গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে। গায়েব হয়া গ্যালো কইন্যা আরে ওহে বার এলাহীর কাচে তামান আইতে হাটে কলি আরে ওহে কিনার নাইরে তারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আইত্ বা গ্যালো দিন হইলে। আরে ওহে দ্যাকে তাকাইয়া, ঝলমল করে পুরী আরে ওহে দ্যাকে যে তাকাইয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বিরাট এ্যাক পাচি আচে আরে ওহে দুয়ার নাইরে তারে বসি আচে এ্যাক অপধূৎ আরে ওহে পাহাড়ের নাহান্যাহে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হুংকার মারিয়া দানোব আরে ওহে কলি আজাক বলে ক্যানেরে দুষ্টা বালাই আরে ওহে ভয় নাই তোর শরীলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দানোবের পুরী আরে ওহে দানোবের বসোতি নিজ পাওয়ে হাটিয়া আলু আরে ওহে কিবা তোরে গতি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাতেক বলিয়া দানোব আরে ওহে উটিয়া হুংকার ছাড়ে নাকে নাকে দেও দানোব আরে ওহে আসিলো ঝাকে ঝাকে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সালাম করিল সগ্‌লে আরে ওহে দানোবেরো পায়ে কি দুক্কে পড়িচো পড়িচো আরে ওহে গোসাঁই বলোতো আমারে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দানোবে কয় শোন্ পাত্‌বো আরে ওহে ডাকেঁ। যে কারোনে কাটো বালাই খামেঁ। সগলে আর ওহে ডাকেঁ। সেই কারোনে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাতেক শুনিয়া সগলে আরে ওহে তলোয়ার নিয়া হাতে কাইট্ট্যার গ্যালে কলিঙ্ক আরে ওহে হাসিতে হাসিতে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আচিলো কলিরো কাচে আরে ওহে আল বজ্জোকের হাড় সেই হাড় দ্যাকিয়া দানোব আরে ওহে চম্ কিয়া না উঠে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজ খিজিরের হাতে সপিয়া দিচে হাড় আরে ওহে সতি অমিচার কইন্যারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) চোর বুলিয়া কলি আজাক আরে ওহে নিলো যে বানদিয়া, পাহাড়ের তলোত্ আকে কলিক আরে ওহে হাতে পায় বান দিয়া। ( ও মোর বিদাতা এই করি বিদিলু আরে ওহে ) জিবাটা টানিয়া কলির আরে ওহে সাড়ে তিন হাত বাইর করিয়া নোহার শিকোতে জিবা আরে আরে ওহে আইকলেন রে ফুরিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যেন মোকে সতি কুইন্যা আরে ওহে শাও বা দিয়াছিলো সেই না মুকের পাপো যাদু আরে ওহে আইজকা খ্যাতো১৭ হয়ায গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজে কয় শোন কলি আরে ওহে মোর শিশুশো যেইরে জন তাকে মারিতে পারে ওহে’ আরে ওহে আচে বা কোনজোন ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ১৭. খতম। খোয়াজে কয় শোন কলি আরে ওহে ন্যাকোনা ভাবিয়া, কিবা দোষে সতি কইন্যা আরে ওহে দিলেন যে উড়াইয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যেনা বারো বচ্চোর কইন্যা আরে ওহে আমার হাত ছাড়া করিলে তোমার সোনদোর্ আমীক আরে ওহে ন্যাকিতে না পাবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) থাকো থাকে কলি আজা আরে ওহে বিন্দিতে পড়িয়া যিদিন আইসপে সতি কইন্যা আরে ওহে সরগের মুক্তি পাইয়া এ্যাতেক কয়া খোয়াজ আরে ওহে, হাত পাতিয়া দিলো সরগোপুরে অমিচা বািলক আরে ওহে শাড়ীর আচোঁচল ধরিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যেও পথে খোয়াজ খিজির আরে ওহে তৈয়ার হইচে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহ ) সেই না সড়ক ধরিয়া কইন্যা আরে ওহে পাও বাড়েরা দিলো নিষ্পাপী আচিলো কইন্যা অ’রে ওহে দরিয়ার ধারে আইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ছালাম করিলো কইন্যা আরে ওহে খোয়াজের চরোন ধরিয়া ভিজাইলো খোয়াজে পা-ও আরে ওহে চউকের পানি দিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) খোয়াজের কয় সতি কইন্যা আরে ওহে যতোদিন সতি ঠিক আইকূ পে ১৮ ফাম করিলে সতি কইন্যা আরে ওহে সামনোতে পাইবে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হাটো হাটো সতি কইন্যা আরে ওহে শইষরেরো ঘাশে তোমার তক তো পাওয় ১৯ দিচি আরে ওহে মানুষেরো উপে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) তোমাকে বসেরা তক তে আরে ওহে আমি বিদায় হবো ওরে কলির আজার উচিত্ সাজা আরে ওহে জোগাইয়া দিবো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ১৮. রাখিবে। ১৯. পাহারা এ্যাতেক শুনিয়া কইন্যা
আরে ওহে
নরোম জবানে বলে
বেটি ছাওয়া হয়। ক্যামনে গোসাঁই
আরে ওহে
বসিমোঁ তকতোতে।
( ও মোর বিধাতা
এই করিলু বিদি আরে ওহে )
খোয়াজে কয় শোন কইন্যা
আরে ওহে
ভয় নাই যে অন্তরে
কলি আজার উপ ধরো
আরে ওহে
নারী উপ ছাড়িয়া
( ও মোর বিধাতা
এই করিলু বিদি আরে ওহে )
এই বলিয়া খোয়াজ খিজির
আরে ওহে
কইন্যার মাতায় হাতো দিলে।
বেটি ছাওয়ায় উপ ছাড়িয়া
আরে ওহে
কলি উপ ধরিলে।
( ও মোর বিধাতা
এই করিলু বিদি আরে ওহে )
আতু রি যোগে গ্যালো কইন্যা
আরে ওহে বালা থানার ঘরে, বিয়ান৷ উঠিয়া কইন্যা আরে ওহে বসিলোঁ তকতোতে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) তকতোতে বসিয়া আমিচ। বালী আরে ওহে আইন করিয়ায় দিলোঁ শোন শোন পোজ্জাগণ আরে ওহে নউতোন আইন শোন ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) শোন শোন পোজ্জাগোন আরে ওহে এ্যাকটা কতা শোনো শ্বশুর থাইকলে বেটি ভাস্তিক আরে ওহে সে ঘরে দিবেব না পারিবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাতেক শুনিয়। পোজ্জাগোন আরে ওহে ভাইব্যার নাগিলো এয়াতো দিনে কলি আজা আরে ওহে কি আইনে৺ করিলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) শোনো শোনো পোেজ্জাগোনে৺ আরে ওহে হুকুম আমার যিদিন হইবে বয়েস আরে ওহে হিসাবে চল্লিশ আর। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জগাত্ জুড়ি আইন অইলো এই আরে ওহে মোনোতে থাকিবে নিজ হাতে ধরিয়া তারে আরে ওহে সাজাই যে করিবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ওরে আজা পোজ্জা নারী পুরষ আরে ওহে সঞ্চলে সমান করিনেঁ! নইতোন আইন আরে ওহে সগ্লের বিমান ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) একথ এসব কতা আরে ওহে আইলো ভালে ভালে দ্যাকোনা খোয়াজ খিজির আরে ওহে কোন বা ফন্দি করে ( ও মোর বিদাতা এই করিল বিদি আরে ওহে ) দেওয়ানের উপ ধারণ করি আরে ওহে দানোবের পুরীৎ গ্যালো খোয়াজে কয় শোন দারুয়ান আরে ওহে দার ছাড়ি দেও মোরে । ( ও মোর বিদাত! এই করিল বিদি আরে ওহে ) যকোনে দ্যাকিলো দারোয়ান আরে ওহে দেওয়ানেক সামোনে দ্বার ছাড়ি দিলো দারোয়ান আরে ওহে হাসিতে হাসিতে (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) হাতের শ্যাকোন ২০ নিয়া ব্যালদার আরে ওহে পড়িতে নাগিলো শ্যাকোন পড়িয়া ব্যালদার আরে ওহে জানিতে পারিলো। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) জিবাতে নাগেগা জিজ্ঞির আরে ওহে কলি আজাক বান্দে নটকেষা আকিলো ব্যালদার আরে ওহে কলি আজার তরে। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) বন্দি উপে কলি আজা আর ওহে ২০. লেখা। গাছের আগালোত ঝোলে খোয়াজে কয় দ্যাখ রে কলি আজ। আরে ওহে থোদায় কিবা বিচোর করে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সতি বউ তোর অমিচা বালী আরে ওহে সগ্ গে যেমন ঘোরে না পায় আসমান, না পায় জমিন আরে ওহে মইদো থানে ফেরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অই গতোন আইজ দানোব আজা আরে ওহে আকিলো শুনে নটকে এ্যাতেক করিয়া খোয়াজ আরে ওহে দরিয়ায় চলিয়া গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ধরিয়া আলেমের মুত্তি আরে ওহে সাজিতে নাগিলোঁ আসা হাতে খড়োম পায় আরে ওহে টুপী দিয়া মাতে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) তসবি হাতে গ্যালো খোয়াজ আরে ওহে . গ্যালো জাপোর আজার আগে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ছালামেঁ। আলেক দিয়- আরে ওহে জাপোরের আগোত্ খাড়া হইলো হাত ধরিয়া খোয়াজ কতা আরে ওহে শোনাইতে নাগিলোঁ শোন বাওয়া জাপোর আজ! আরে ওহে • বাপের নাম তোর কলি সাক রামপুর শঙরে বাড়ী আরে ওহে এ্যালা দ্যাকো চউকো ম্যালি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বারো বচ্ছোর করিলে এবাদত আরে ওহে ছেমাক দরোদের নীচে হক আল্লা দরবারে দেওয়া আরে ওহে কবুল হইয়াচে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আর না বসিয়া থাকো আরে ওহে বাড়ী যাও চলিয়া তোমার ইবাদত আল্লা আরে ওহে নিচে কবুল করিয়া ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মাতাতুলি জাপোর আজা আরে ওহে স্থাকিলো নজোরে চরোন ধরিয়া জাপোর আরে ওহে পায়ে চুমা দিচে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে) বাপের নামে কলি আজা আরে ওহে ২৩- শাকরামপুর শওরে বাড়ী জাপোর আজা মোর নাম আরে ওহে জাইনূে ক্যােমান করি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজে কয় শোনো জাপোর আরে ওহে মুঁইয়েঁা আল্লার অলি খবোর দিতে পাঠাইলে আরে ওহে তকতের হক্ আল্লাজি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাপোর কয় শোন সাহেব আরে ওহে হও যদিল আল্লার অলি কি উপোধি দিবে মোরে আরে ওহে কও তাক সইত্যে করি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজে ওরে জাপোর আরে ওহে উপোধি দিনু তোরে আউলিয়া হবু তুই আরে তুই শাক্রামপুর শওরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যে কতা কবু মুকে আরে ওহে তকনে কবুল হবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাতেক শুনিয়া জাপোর আরে ওহে উটিয়া খাড়া হইলো দ্যাকিতে দ্যাকিতে খোয়াজ আরে ওহে গায়েব হয়া গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আল বন্ধোক হাড় আরে ওহে জাপোর চউকোতে ধরিলো সগেগা মন্তো আকাশ পাতাল আরে ওহে_ কইন্যাক ড্যাকিতে না পাইলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাকে এ্যাকে সাতো বারো আরে ওহে চউকে চাপিয়া ধরিয়া ধরিলো তাতে সে সতি কইন্যাক আরে ওরে ড্যাকা না পাইলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাপোর কয় হায় হায় মোর আল্লা আরে ওহে কি হইলো কপালে আস্মান জমিন ছাড়িয়া কইন্যা আরে ওহে পলাইলে কোনখানে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ড্যাকে বাপো নটকি আচে আরে ওহে অইনা গাছের ডালে পোঙ্গাগোন হাজুন্ন আচে আরে ওহে শাকরামপুর শওরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ইঁচরিয়া ২১ বিঁচরিয়া জাপোর আরে ওহে নিলোরে ছাকিয়া হায়রে অমিচা বালী আরে ওহে উটিলো কান্দিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কান্দিয়া কান্দিয়া কইন্যা আরে ওহে কপালে চড় মারে আহারে কমবক্ তার কপাল আরে ওহে এই আছিল কপালে । ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সোয়ামীর করুণ কান্দোন আরে ওহে না পাওঁ সহিবারে ক্যানে সোয়ামী কাইদব্যার নাইগ্চে আরে ওহে ২১. খোঁজাখুঁজি করিয়া। পাহাড়ের বোগোলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কইন্তায় শোন দেওয়ান আরে ওহে হুকুম আমারে সাজায় সুম্নো বাজাও ডংকা আরে ওহে যামোঁ শীকারো করিতে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হুকুম পায়া আজার দেওয়ান আরে ওহে হাতি ঘোড়া সাজেয়া নিলো হাজার হাজার পাইক পেয়াদা আরে ওহে সাজিয়া তৈয়ার হইলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সাজিলো অমিচা বালী আরে ওহে হাতিরো পিঠেতে শুম্নো সেনা নিয়া যায়। আরে ওহে শিকায়ের বাওনাতে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দিনে আইতে চলে শুরে আরে ওহে আরাম নাইযে করে কতো দিন হাটিয়া গ্যালো আরে ওহে জাপোর আজা যে পাহাড়ে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ঘিরাও করিয়া নিলো পাহাড় আরে ওহে ধনু সইগ গইরে হাতে মইদো জংগোলে যায়া সগলে আরে ওহে জাপোর আজাক দ্যাকে। ( ও মোর বিদাতা - এই করিলু বিদি আরে ওহে ) শুন্নোগনে কয় কতা আরে ওহে অমিচা বালীর আগে শোন বাশ শা আলোমপন। আরে ওহে থাকিনু নজোরে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) তোমার ব্যাটা জাপোর আজা আরে ওহে জংগোলের মাঝখ্যানে গড়াগড়ি যায়া বাচা আরে ওহে চউকের জলে নদী চলে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অ্যাতেক শুনিয়া কন্যা আরে ওহে শরোম নিন্দ হইলো গোপোনের কতা বুঝি কইল্যা আরে ওহে গোপোনে আকিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ভোর কদোমে দউড়ায় কইল্যা আরে ওহে শুশ্ৰোগনের পাচে তপোনীত হইলো যায়া আরে ওহে জাপোর আজার আগে । ( ও মোর বিদাত। এই করিলু বিদি আরে ওহে ) অ্যাকে জাপোর কাইদব্যার নাইগচে আরে ওহে ধুলাতে পড়িয়া আহা আহা বুলি কইন্যা আরে ওহে কোলায় নিলো তুলিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কইন্যাষ কয় শোন কুমার আরে ওহে আরজ আমার কিসের জনে কান্দেন কুমার আরে ওহে জংগোলের মাঝার। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এই কতা শুনি জাপোর আজা আরে ওহে চউক ম্যালিয়া চায় গালার আওয়াজ শুনিয়া জাপোর আজ। আরে ওহে চিনব‍্যারে তাঁরঁ পায়। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাপোরে কয় শোন বাশ্_শা আরে ওহে আরোজ আমার সইত্য করি কও কতা আরে ওহে কি নামেঁ [?] তোমার। ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাতেক শুনিয়া কইন্যা আরে ওহে কান্দিয়া উটিলো গালার আওয়াজ শুনিয়া সোয়ামী আরে ওহে দিশ বুজি পাইলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) শোন শোন কওঁ কুমার আরে ওহে পরিচয় দেওঁ তোরে অ-ম-ছ তিন অক্ষোর আরে ওহে কোন নাম দ্যাঁকিতে নাগে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জানিবে সেই নাম মোর আরে ওহে আকিবে গোপোনে এ্যাতেক শুনিয়া কুমার আরে ওহে বুজিয়া পাইলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ধরিয়া কইন্যারো হাতে আরে ওহে কানদিতে লাগিলো হাতির পিটিতে চড়িয়া জপোর আরে ওহে বিধায় ভালা অইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) মহোলোতে যায়া কইন্যা আরে ওহে নিজের উপ ধরিলো কইন্যাকে দ্যাঁকিয়া জপোর আরে ওহে খুশিতে ভরিয়া গ্যালো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কতোদিন মহোলে কুমার আরে ওহে সেই জাগাতে অইলো দইবো দশা যার কপালে আরে ওহে বিদাতায় ল্যাকিয়া দিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সুকেতে থাকিতে সেইজন আরে ওহে ভাবিতে নাগিলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অ্যাক দোয়বেসে জপোর আজা আরে ওহে ফজরে উটিয়া বাপের তল্লাশে বাচা আরে ওহে গেইলেন চলিয়া। ( ও মোর বিদাত এই করিলু বিদি আরে ওহে) ওপোনীত হইলে জাপোর আরে ওহে ছেমাক দারোকতের নীচে দ্যাকে বাপ তার নটুকি আচে আরে ওহে ছেমাক গাছের নীচে ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) পইরব্যার না পারে বাচা আরে ওহে গাচোত চইড়ব্যার না পারে হ্যানসোমে দুরাচার দানোষ আরে ওহে হুংকার মারিয়া বোলে । ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কোন জনো হও বাচঁ। আরে ওহে বাড়ী কোন শওরে কি সাওসে আইলে বাচ আরে ওহে বাড়ী কোন শওরে ? ( মোর বিদাত এই করিলু বিদি আরে ওহে। লাফ দিয়া বন্ধি নিলো আরে ওহে জাপোর আজার তরে
মহোলে থাকিয়া কইন্যা
আরে ওহে
পাইলো জানিবারে
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
যকোন জাপোরের হাতে
আরে ওহে
এই অশি বান্দিলো
কইন্যারো চুলের খোপা
আরে ওহে
খসিয়া পড়িল।
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
আল বন্ধোক হাড়খানি
আরে ওহে
চউকেতে ধরিলো
জাপোর আজার হস্তে দড়ি
আরে ওহে’
ঠ্যাকিতে পাইলো।
( ও মোর বিদাতা
এই করিলু বিধি আরে ওহে )
হাত পাও বান্ধিয়া দানৌব
আরে ওহে জাপোরক নিয়া ঘাড়ে ফিক্ মারি ফ্যালেইয়া দিলে। আরে ওহে হেশশাম ধরিয়ার ধারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজে কয় হায় মোর বিদি আরে ওহে এই আছিল কপালে অমিচার সোয়ামী জাপোর আজা আরে ওহে মরে যদিল পাতালো নগোরে। ( ও মোর বিদাতো এই করিলু বিদি আরে ওহে ) আর না আইস্পে কইন্যা আরে ওহে মোর পুজা করিব’র এ্যাতৈক ভাবিয়া খোয়াজ আরে ওহে হাত বাড়ৈয়া ধরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাপোরক ধরিয়া খোয়াজ আরে ওহে নিজের আস্নোত্ নিলো আরামেতে জাপোর আজা আরে ওহে সেই জাগাতে অইলো ( ও মোর বিদাত! এই করিলু বিদি আরে ওহে ) এই জাগাতে কলি আজা আরে ওহে বন্দি হালে অইলো আল্লারো হুকুমে বিদি আরে ওহে দানোবের নিদৌর সোমোয় হইলে।। ( ও মোর বিদাত! এই করিলু বিদি আরে ওহে ) দানোবের এ্যামোন নিদঁ আরে ওহে কওয়া নাহিন যায় ছয় মাসে চ্যাতোন থাকে আরে ওহে ছয় মাসে বা নিদ যায়। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) নিদৌর আগে আজা পোঙ্খা আরে ওহে সবা কইরা বইসে যতেক কয়াদি আচে আরে ওহে সগ্ গৈরে বিচের করে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাকে এ্যাকে বিচের করে আরে ওহে নাজীর উজির নিয়া কলি আজার বিচের করে আরে ওহে শোন মোন দিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যাই ট মুনি নোয়ার গুঞ্জো আরে ওহে ওপুরে তুলিয়া যাইতেবার মাতাতে মারে আরে ওহে হুকুম দিলে। যে করিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে তার পাচে হাতের বান্ধোন আরে ওহে ১৪- খসেয়া না দিবে কলি আজার শাশোত্ নিয়া যায়। আরে ওহে হাজুর করিয়া দিবে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) হুকুম পায় ব্যালদার আরে ওহে গুঞ্জো তুলিয়া নিলে। মহোলো থাকিয়া কইন্যা আরে ওহে তাক দ্যাকাইবার পাইলো। ( ও মোর বিধাতা এই করিলু বিদি আরে ওহে ) কন্দিয়া কান্দিয়া কইন্যা আরে ওহে খোয়াজের আগেত্ বলে বুঝিল শ্বশুর মারা যায় আরে ওহে দুষ্টো দানোবের হাতে! ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কায়া বদলেয়া কইন্যা আরে ওহে চলিলে উড়িযা সতি কইন্যার শাড়ীর আচোল আরে ওহে কলি আজায় মাতা দেয় তুলিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সতি আনার গুণে বিদি আরে ওহে খোয়াজের বরকতে হক্ আল্লা হইয়া আজি আরে ওহে বাচায় কলি আজার তরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যতো মাইর মারিল ব্যালদার আরে ওহে শাড়ীর আচোলতে অইলো শোলা হ্যান২২ কলি আজা আরে ওহে মালুম না হইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) ছাড়ি দিলে কলি আজাক আরে ওহে ২২. সোলার মত। দানোবের আদেশ হইলো নিজ দ্যাশ বুলিয়া কলি আাজা আরে ওহে যাইবারে নাগিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বাওভরে অমিচা বালী আরে ওহে শইষরের দ্যাশোত্ গ্যালো কলি আজার উপ ধারোন করি আরে ওহে তকত্োতে বসিলো। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) উজির নাজির পোচ্ছাগোন আরে ওহে সগ্গই হাজুর হইলো ভরা সবায় বসি বাশশ। আারে ওহে আইন জারি করিলো ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বিদেইশা নাগোর যদিল আরে ওহে আমার দ্যাশোত্‌ আইসে দ্যাকাঁর সাতে সাতে হাজুর করিবেন আরে ওহে আমারো দরবারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এই না ভাবে দিনী চারি আরে ওহে গতো হয়া গ্যালো শাক্‌রামপুরে শওরে আজা আরে ওহে ওপোনীত হইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি অরে ওহে ) পোজ্জাগোনক ডাকিয়া বলে আরে ওহে সগ্‌গই ক্যামোন আছো? বিরান হইচে কি আজ তক্‌তো আরে ওহে সইতেঁাঁ করি বলো। (ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) পোজ্জাগণে কয় কতা আরে ওহে শোনরে বিদেশী
হাত পাও বান্ধিয়া তোরে
আরে ওহে
দেমেঁ হাজুর করি।
( মোরে বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
খানিকবাদে তোমার পাগলামী
আরে ওহে
সগলে ছাকিমে।
হাত পাও বান্ধি কলির
আরে ওহে
টানি নিয়া রে যায়।
ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
হাতে পায় ধরিয়া কলি
আরে ওহে
পোেজ্জাজনক কয়
আজার কতা কইলে পোেজ্জাগণ
আরে ওহে
গোেম্বায় জ্বলিয়া উঠে
কিল জুতা নাটি সোটা
আরে ওহে
মোনের মতোন মারে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে ) মাইরতে মাইরতে পোঙ্গা আরে ওহে কলিক নিয়। গ্যালে। দ্যায়্কিয়া অমিচা বালী আরে ওহে মুচকিয়া হাসিলে। । ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) যে গাড়। যে খোড়ে বিদি আরে ওহে অইন্নত মারিবারে সেই গাড়াতে ২৩ সে নিজে পড়ে আরে ওহে দ্যাকো ভাই সকলে । ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সতি কইন্যাক শাও দিলো আরে ওহে শূন্নে ব্যাড়ায় যে ঘূরি এলাহীর অভিশাপে আরে ওহে নিজে হইলো বন্দি । ২৩. গর্তে । ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অমিচা বালী কয় বা কতা আরে ওহে দেওয়ানোরো আগে নানাভাবে করে সাজা আরে ওহে এই না চোরার তরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কতোভাবে করে সাজা আরে ওহে সাজার নাই ঠিকানা অপমান হয়া কলি আরে ওহে কয় এলাহী অব্বোনা। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) এ্যাক দেবোসে অমিচাবলী আরে ওহে কলি নিলো মহোলো কায়া বদলেয়া কইন্যা আরে ওহে নিজের মুক্তি ধরে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) চলিয়া গেইলেন কইন্যা আরে ওহে গ্যালো খোয়াজের পুরীতে খোয়াজের সেবা দিলো আরে ওহে ফুলের ডালা হাতে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে জাপোর আজাক দ্ব্যাকি কইন্যা আরে ওহে বসিলো ব্যাজার হইয়া ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) দ্ব্যাকিয়া সে জাপোর आजा আরে ওহে হাতে পাওয়ে ধরে মেলোন হইলো দোন আরে ওহে খোয়াজের পুরীতে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বিয়ানা উঠিয়া কলি আজা আরে ওহে চাইরোপাকে চায়
খাট পালংকে পুরীখানা।
আরে ওহে
সউগে দেइकব‍্যার পায়।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
শুতিয়া আছেন আনী
আরে ওহে
আজারো বোগোলে
মিটা কতায় কয় আনী
আরে ওহে
আজারো সামোনে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
শোন বাশ্‌শা আলোমপানা
আরে ওহে
কত্ত বা তোমার আগে
বারো বচ্চোর হইলো গতো
আরে ওহে
না আইসেন ক্যান পালোংকে।
( ও মোর বিদাতা
এই করিলু বিদি আরে ওহে )
বেটি ছাওয়ার যেবনখানি
আরে ওহে উড়াও পাড়াও করে আর কতোদিন আইকো যৈবোন আরে ওহে পতির মেলোন বেহোনে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আজায় কয় শোন আনী আরে ওহে এ বারো বচ্চোর ছেমাক গাছের তলোত্ আরে ওহে গ্যালো অকারণ। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) আনী কয় শোন आजा আরে ওহে পাগোল হইলে বুজি তক্তে বসি বিচের কইরলেন আরে ওহে সউগের আমি দ্বাকি। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) কি অপবাদ কচ্ছিনু আরে ওহে তোমার খেজমতে সেইনা অপরাধে বিধি আরে ওহে না আইসেন পালোংকে। ( ও মোর বিদাতা এই করিলু বিধি আরে ওহে ) এ্যাতেক কয়া বুলিয়া আনী আরে ওহে গলা জড়েয়া ধরিলে। বারো বচ্ছোরের টিয়াস দোন আরে ওহে নিবারোন করিয়া নিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিধি আরে ওহে ) এ্যাক দুই করিয়া বিধি আরে ওহে কতো দিনেঁ গ্যালো। জাপোর যাদুর কতা মোনে আরে ওহে জাগিয়া উঠিলে। । ( ও মোর বিদাতা এই করিসু বিধি আরে ওহে ) এক দ্যাহোসে খোয়াজ খিজির আরে ওহে আইত্‌রো নিশি যোগে বজ্জোেক হাড় খানি আরে ওহে চুরি করিয়া নিলো। ( ও মোর বিদাতা এই করিল বিদি আরে ওহে ) নিরুপায় হয়্যা কলি আরে ওহে কাঁইদব্যারে নাগিলো কাঁইদতে কাঁদিতে কলি আজা আরে ওহে চউকে ঘাও করিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অন্দো হয়্যা কলি আজা আরে ওহে আইজ্জো ছাড়িয়া দিলে। দেওয়ানে চালায় আইজ্জো আরে ওহে বসিয়া তক্‌তোতে পাতাল হাতে অমিচা বালী আরে ওহে পাইলে। জানিবারে। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) খোয়াজেরো আগে কতা আরে ওহে কবারে নাগিলো বিন্দায় স্য়াহো খোয়াজ খিজির আরে ওহে কোলের ছাওয়াল বুলিয়া। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সদায় সদায় আইস্ পো হামি আরে ওহে তোমার সেবারো নাগিয়া খোয়াজ খিজির খুশি হয়া আরে ওহে এই দোয়া করিলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) বাগ ভাল্লুক দেও দানোব আরে ওহে পরী আর এনচান সগলে চইলবে তাবে আরে ওহে হবে সবারে গোঁসাই। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) জাপোর আজার অমিচা বালী আরে ওহে শাক রামপুরে গ্যালো! দ্যাকিয়া যে কলি আজা আরে ওহে ব্যাঢাক তক্তোক বসাইলো। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) অমিচাক ছাড়িয়া দিলো আরে ওহে মহোলের বার বারে মহোলোত্ বসিয়া চালায় জাপোর আরে ওহে আইজ্জর বিচার আচার। ( ও মোর বিদাতা এই করিলু বিদি আরে ওহে ) সমাপ্ত সপ্তম পরিচ্ছেদ রাত্রি আনুমানিক দুইটার সময় রণেন্দ্রের ঘুম ভাঙ্গিয়া গেল। জেগিয়াই সে ঘরের বাহিরে আর্দ্র বারান্দায় আসিয়া দাঁড়াইল। মেঘাবৃত আকাশ—বৃষ্টি এখন একটু মন্দীভূত হইয়াছে; তবে সোঁ সোঁ করিয়া দুর্দান্ত বাতাস বহিতেছে। রণেন্দ্রের মনে হইল, সে যেন হঠাৎ কি একটা উৎকট দুঃস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিয়াছে; কিন্তু কি স্বপ্ন—তাহা তাহার মনে পড়িল না। নয়ন সম্মুখস্থ নিবিড় অন্ধকার রাশির পানে চাহিয়া রণেন্দ্র একটা দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিল। সেই অন্ধকারের মধ্যে তাহার কল্পনা-চক্ষে কেবল মালতীর বিষাদ-কাতর সজল-নয়ন মুখখানি ভাসিয়া উঠিতে লাগিল। রণেন্দ্র ভাবিতে লাগিল, মালতী কি সত্যই তাহাকে ভুলিয়াছে? সে কি তবে এতই হীন? মালতীকে সে আপনার অপেক্ষা অধিক জানিত—মালতীই তাহার জীবনের একমাত্র আরাধ্য দেবতা ছিল; সেই মালতী আজ অপরের পরিণীতা পত্নী, এ কথা সে কেমন করিয়া বিশ্বাস করিবে? যদি সে মালতীকে ভাল না বাসিত, তবে কি আজ তাহার এই অবস্থা হইত? রণেন্দ্রের নয়ন-কোণ বহিয়া দুই বিন্দু অশ্ৰূ ঝরিয়া পড়িল। রণেন্দ্র সেই অশ্ৰূ মুছিয়া একটা দীর্ঘশ্বাস পরিত্যাগ করিয়া বারান্দার উপর পাদচারণ করিতে লাগিল। হঠাৎ রণেন্দ্রের বাম নেত্র স্পন্দিত হইয়া উঠিল। অমঙ্গল আশঙ্কায় তাহার বুকটা ঢিপ ঢিপ করিয়া উঠিল। সে মনে মনে ভগবানের নাম উচ্চারণ করিল। অমঙ্গল আশঙ্কায় রণেন্দ্র ভাবিতে লাগিল, -